এক সন্তানের জননী হালিমা তার সন্তানকে বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণের অভ্যাস করান। দৈনিক খাদ্য তালিকায় সুষম খাবারের ব্যবস্থা রাখেন। খাবারের জন্য নির্দিষ্ট সময় ও পরিমাণও নির্ধারণ করেন। তিনি সব ধরনের খাবার যেমন: ডিম, চিনি, কলা, মিষ্টি তার সন্তানকে খেতে দেন। তিনি বলেন, "ভ্রান্ত ধারণার কারণে আমাদের খাদ্য গ্রহণ সুষম হয় না।"

Updated: 11 months ago
উত্তরঃ

শক্তির উৎস হলো খাদ্য।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

ফুডগ্রেড কালার বলতে বোঝায় খাদ্যকে আকর্ষণীয় করার জন্য খাদ্যে ব্যবহৃত স্বাস্থ্যসম্মত কালার। খাবারের রং উজ্জ্বল করে উন্নত করার জন্য খুব সামান্য পরিমাণে ফুডগ্রেড কালার ব্যবহার করা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

হালিমা তার সন্তানকে সুষম খাদ্য গ্রহণের অভ্যাস করেন।
খাদ্য সম্পর্কে সঠিক ধারণা থাকলে আমরা সুষম খাদ্য গ্রহণ করতে পারি। এতে সঠিক পুষ্টি উপাদান পাওয়া যায় এবং অপুষ্টিজনিত রোগ দেখা দেয় না। হালিমা জানেন খাদ্যাভ্যাস গঠনের জন্য ব্যক্তিগত সচেতনতা খুবই প্রয়োজন। এ অভ্যাস ছোটবেলা হতেই তৈরি হয় বলে তিনি তার সন্তানের প্রতিবেলার খাদ্য গ্রহণের সময় ও পরিমাণ নির্দিষ্ট করেন। তিনি তাদের সুষম খাদ্য দেওয়ার চেষ্টা করেন। তিনি বিভিন্ন ধরনের খাবার পর্যাপ্ত পরিমাণে তার সন্তানকে খেতে দেন। খাদ্য উপাদানের অভাবজনিত রোগ যেন না হয় সেদিকে লক্ষ রাখেন। এভাবেই ছোটবেলা হতেই তিনি তার সন্তানের খাদ্যাভ্যাস তৈরি করেন।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

হালিমা বলেন, "ভ্রান্ত ধারণার কারণে আমাদের খাদ্য গ্রহণ সুষম হয় না।
আমাদের দেশে প্রচলিত কিছু ভ্রান্ত ধারণা রয়েছে যা বিজ্ঞানভিত্তিক যুক্তি দ্বারা প্রমাণিত নয়। বরং এ ভ্রান্ত ধারণাগুলোর কারণে আমাদের দেহ সুষম খাদ্য থেকে বঞ্চিত হয়। যেমন: আমরা মনে করি ডিম খেলে পেট গরম হয়, পরীক্ষার ফলাফল খারাপ হয়। চিনি, গুড়, মিষ্টি জাতীয় খাবার খেলে কৃমি হয়; কলায় ঠান্ডা লাগে; হাঁসের ডিম খেলে গলা ফ্যাসফ্যাসে হয়। জোড়া কলায় জমজ সন্তান হয়, মৃগেল মাছ খেলে গর্ভস্থ শিশুর মৃগী রোগ হয় ইত্যাদি। এসব ভুল ধারণার ফলে আমরা আমাদের খাদ্য তালিকা হতে ভিটামিন, প্রোটিন, কার্বোহাইড্রেটসহ বিভিন্ন জরুরি খাদ্য উপাদান বাদ দিয়ে দেই। এসব কারণে আমাদের খাদ্য গ্রহণ সুষম হয় না। আমরা প্রয়োজনীয় পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হই এবং আমাদের দেহে নানা ধরনের অপুষ্টিজনিত সমস্যা দেখা দেয়। এ থেকে বোঝা যায় যে, হালিমার উক্তিটি সত্যিই যথার্থ।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
77

Related Question

View All
উত্তরঃ

খাদ্য নয় এমন সব দ্রব্যাদি মিশ্রিত খাদ্যকে ভেজাল খাদ্য বলা হয়। ভাসৎ উদ্দেশ্য ও ব্যক্তিগত লাভের আশায় বিক্রেতারা খাদ্যে ভেজাল মিশ্রিত করে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
165
উত্তরঃ

দীপকের ডায়রিয়ায় ভোগার কারণ হলো অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ। শরীরকে সুস্থ, কর্মক্ষম ও নীরোগ রাখার জন্য পুষ্টিকর খাদ্য গ্রহণ করা উচিত।

দীপক প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে ফেরিওয়ালার কাছ থেকে আচার, চাটনি, কেক, আইসক্রিম, হাওয়াই মিঠাই কিনে খায়। এগুলোতে বিভিন্ন ক্ষতিকর রং মিশ্রিত থাকে। আবার এতে ব্যবহৃত কাঁচামাল বিশুদ্ধ ও' পুষ্টিকর হয় না। এছাড়া বেঁচে যাওয়া পচা, বাসি উপকরণ বারবার ব্যবহার করা হয়। খাদ্য প্রস্তুতকারী ও প্রস্তুতের স্থানও অপরিচ্ছন্ন থাকে। পরিবেশনের সরঞ্জামাদিও জীবাণুমুক্ত থাকে না। ফলে এগুলো খেলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয় (ডায়রিয়া, আমাশয়, আলসার, ক্যান্সার ইত্যাদি)। উল্লিখিত অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণের ফলেই দীপক ডায়রিয়ায় ভোগে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
113
উত্তরঃ

দীপক য়ে ধরনের খাবার খেয়ে থাকে তাতে ব্যবহৃত পদার্থ দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে।
খাদ্যকে উজ্জ্বল ও আকর্ষণীয় করার জন্য তাতে টেক্সটাইল ডাই বা লেদার ডাই ব্যবহার করা হয়। এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দীপক ফেরিওয়ালার কাছ থেকে আচার, চাটনি, কেক, হাওয়াই মিঠাই, আইসক্রিম এ কিনে খায়। নিয়মিত এ ধরনের ভেজাল খাদ্য গ্রহণের ফলে রোগ প্রতিরোধ কৃ ক্ষমতা নষ্ট হয়ে যায়। ফলে শরীর রোগাক্রান্ত ও দুর্বল হয়ে পড়ে। এ কারণে অ ডায়রিয়া, পেটের সমস্যা, হেপাটাইটিস, আমাশয়, টাইফয়েড, কিডনির সমস্যা, চর্মরোগ প্রভৃতি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
সুতরাং, দীপক যে ধরনের খাবার খেয়ে থাকে তাতে ব্যবহৃত পদার্থ দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা সৃষ্টি ক্ররে থাকে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
126
উত্তরঃ

আমরা ক্ষুধা নিবারণের জন্য খাবার খাই। যখন অবস্থাভেদে প্রচলিত-তখাবার গ্রহণ না করে আমরা অন্য খাবার খাই তাকে ব্রিকল্প খাদ্য বলে।
যেমন: ভ্রমণকালীন সময়ে ভাতের পরিবর্তে শুকনা খাবার।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
382
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews