"এখানে ব্যক্তি স্বেচ্ছাচারী সম্রাট, খেয়ালমতো গড়ে তোলে তার কল্পনার তাজমহল।"- উক্তিটি ব্যাখ্যা কর। (অনুধাবন)

Updated: 1 year ago
উত্তরঃ

"এখানে ব্যক্তি স্বেচ্ছাচারী সম্রাট, খেয়ালমতো গড়ে তোলে তার কল্পনার তাজমহল।"- কথাটি ব্যক্তিগত লাইব্রেরি সম্পর্কে বলা হয়েছে।

ব্যক্তিগত লাইব্রেরিতে থাকে ব্যক্তিমনের স্বাধীনতা। এ ধরনের লাইব্রেরি ব্যক্তির খেয়ালখুশি মতো গড়ে ওঠে। এখানে অন্য কারও বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। ব্যক্তি যে ধরনের বই পছন্দ করে তার প্রাচুর্য এখানে লক্ষণীয়, আর যে ধরনের বই পছন্দ করে না তার অনুপস্থিতি এর বৈশিষ্ট্য। ব্যক্তিগত লাইব্রেরিতে ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছাই প্রাধান্য লাভ করে।

260

Related Question

View All
উত্তরঃ

প্রশ্নোক্ত মন্তব্যটি দ্বারা মানুষের জীবন যে কল্যাণকর ও অকল্যাণকর দুটি ধারায় বিভক্ত এ কথাই বোঝানো হয়েছে।

প্রাবন্ধিকের মতে, গঙ্গা ও যমুনা এ দুটি নদীর মতো মানুষের জীবনও দুটি ভাগে বিভক্ত। এগুলোর একটি হলো আত্মরক্ষা বা স্বার্থ প্রসার, যার মূলে রয়েছে যুদ্ধবিগ্রহ, মামলাফ্যাসাদের মতো অকল্যাণকর ও কদর্য দিক। আর অন্য দিকটি হলো আত্মপ্রকাশ বা পরার্থ বৃদ্ধি, যেখানে রয়েছে শিল্প, সাহিত্য ও ধর্মের মতো কল্যাণকর দিক। প্রশ্নোক্ত মন্তব্যটি দ্বারা মানবজীবনের এই ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকের কথাই বোঝানো হয়েছে।

430
উত্তরঃ

উদ্দীপকে 'লাইব্রেরি' প্রবন্ধে উল্লিখিত ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে।

আত্মিক বিকাশের জন্য বই পড়া অপরিহার্য। আর বই পড়ার জন্য সর্বোৎকৃষ্ট স্থান হলো লাইব্রেরি। তবে উদ্দেশ্য ও বুচির ওপর ভিত্তি করে লাইব্রেরিকে ব্যক্তিগত, পারিবারিক ও সাধারণ এই তিনটি ভাগে ভাগ করা যায়।

উদ্দীপকের অমি একুশে বইমেলায় গিয়ে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে নিজের পছন্দমতো বিজ্ঞানের বই সংগ্রহ করে। অন্যান্য জায়গা থেকেও সে একই ধরনের বই সংগ্রহ করে। এভাবে নিজের সংগৃহীত বই দিয়ে সে একটি লাইব্রেরি গড়ে তোলে। 'লাইব্রেরি' প্রবন্ধেও প্রাবন্ধিক ব্যক্তির রুচি ও চাহিদার ওপর ভিত্তি করে গড়ে ওঠা লাইব্রেরির কথা বলেছেন। বৈশিষ্ট্য বিচারে এ ধরনের লাইব্রেরিকে ব্যক্তিগত লাইব্রেরি বলা হয়। এ বিবেচনায় উদ্দীপকে আলোচ্য প্রবন্ধের ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্যই প্রকাশ পেয়েছে।

357
উত্তরঃ

বৈচিত্র্যময় বইয়ের সমাবেশ ঘটিয়ে উক্ত শ্রেণির লাইব্রেরিকে অন্য যেকোনো শ্রেণির লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব।

মানুষের আত্মিক বিকাশের জন্য বই পড়া আবশ্যক। আর লাইব্রেরি হলো বইয়ের সংগ্রহশালা। তাই ব্যক্তিগত ও জাতীয় জীবনে পরমার্থ লাভের ক্ষেত্রে লাইব্রেরির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে উদ্দেশ্য ও বুচির ওপর নির্ভর করে লাইব্রেরিও বিভিন্ন রকমের হয়ে থাকে।

উদ্দীপকের অমি বিজ্ঞানের বই পড়তে পছন্দ করে। এ কারণে বাবার সাথে একুশে বইমেলায় গিয়ে সে বিজ্ঞানের বই সংগ্রহ করে। শুধু তাই নয়, অন্যান্য জায়গা থেকেও সে একই ধরনের বই সংগ্রহ করে। এভাবে নিজের সংগ্রহ করা বই দিয়ে বাসায় সে একটি ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলে।

'লাইব্রেরি' প্রবন্ধে প্রাবন্ধিক বিভিন্ন ধরনের লাইব্রেরির বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এগুলোর মধ্যে ব্যক্তিগত লাইব্রেরিতে ব্যক্তির ইচ্ছে অনুযায়ী বইয়ের সংগ্রহ থাকে। আবার পারিবারিক লাইব্রেরিতে থাকে পরিবারের সদস্যদের পছন্দ অনুযায়ী বই। আর সাধারণ লাইব্রেরিতে সব ধরনের মানুষের পছন্দের কথা চিন্তা করে বৈচিত্র্যময় বইয়ের সমাহার থাকে। এক্ষেত্রে অমির লাইব্রেরিটিকে অন্য যে শ্রেণির লাইব্রেরিতে রূপান্তর করা হবে, সে অনুযায়ী বৈচিত্র্যময় বিষয়ভিত্তিক বই সংগ্রহ করতে হবে। তবেই সেটিকে অন্য কোনো শ্রেণির অর্থাৎ পারিবারিক বা সাধারণ লাইব্রেরিতে রূপান্তর করা যাবে।

258
উত্তরঃ

"লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড।"- কথাটি দ্বারা বোঝানো হয়েছে জাতির সভ্যতা ও উন্নতিতে লাইব্রেরির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

পুস্তক অধ্যয়ন ছাড়া বুদ্ধির জাগরণ সম্ভব নয়। এ জন্য আমাদের লাইব্রেরির সাহায্য নিতে হয়। মানবসভ্যতার ক্রম অগ্রগতির ধারায় মানুষের অর্জিত জ্ঞান সঞ্চিত হয়ে থাকে লাইব্রেরিতে। আর সেই কারণেই লাইব্রেরি জাতিকে উন্নতির শিখরে পৌছে দেয়। কারণ উন্নত জাতি গঠনে মানসিক ও আত্মিক সাধনা অপরিহার্য। সে ক্ষেত্রে লাইব্রেরির অবদান অসামান্য।

731
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews