ভূমি বন্ধক রেখে কৃষি বা শিল্পের প্রয়োজনে যে ব্যাংক দীর্ঘমেয়াদে ঋণ দেয় তাকে বন্ধকি ব্যাংক বলে।
স্কুল পর্যায়ের ছাত্রছাত্রীদেরকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করার জন্য ব্যাংক যে বিশেষ হিসাবের সুযোগ দেয় তাকে স্কুল ব্যাংকিং বলে।
স্কুল ব্যাংকিং-এর ক্ষেত্রে স্কুলে ব্যাংকের শাখা খোলা হয়। শিক্ষার্থীরা উক্ত শাখায় স্কুল সঞ্চয়ী হিসাব খুলে তাদের সঞ্চিত অর্থ জমা রাখতে পারে। এর মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে মিতব্যয়ী ও সঞ্চয়ী হবার শিক্ষা দেওয়া হয়।
উদ্দীপকে তারল্য নীতি ভঙ্গ করায় এনআরবি ব্যাংক আমানতকারীদের অর্থ পরিশোধ করতে পারছে না।
তারল্য নীতি হলো ব্যাংকিং ব্যবসায়ের অন্যতম একটি মূলনীতি। এ নীতি অনুযায়ী বাণিজ্যিক ব্যাংককে সব সময় নির্দিষ্ট পরিমাণ তারল্য বা নগদ অর্থ সংরক্ষণ করতে হয়।
উদ্দীপকে এনআরবি ব্যাংক লি. বিপুল পরিমাণ ঋণ দিয়ে সবার কাছে পরিচিতি পায়। ঋণদান ও বিনিয়োগের পরিমাণ বেশি হওয়ায় বর্তমানে ব্যাংকটি গ্রাহকদের জমাকৃত অর্থ পরিশোধ করতে পারছে না। তারল্য নীতি অনুযায়ী এনআরবি ব্যাংকের উচিত ছিল নগদ অর্থের নির্দিষ্ট একটি অংশ নিজের কাছে রাখা। কেননা এনআরবি ব্যাংক বাণিজ্যিক ব্যাংক হিসেবে গ্রাহকের অর্থ চাওয়া মাত্র ফেরতদানে বাধ্য। এ নীতি অনুসরণ না করার কারণেই মূলত ব্যাংকটি বর্তমানে অর্থসংকটে পড়েছে।
উদ্দীপকে এনআরবি ব্যাংক কর্তৃক আর্থিক সংকটে কেন্দ্রীয় ব্যাংক 'ক' এর শরণাপন্ন হওয়ার বিষয়টি যৌক্তিক।
কেন্দ্রীয় ব্যাংক হলো একটি দেশের প্রধান ব্যাংক। এ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহকে সহায়তা ও পরামর্শ দিয়ে থাকে এবং নিয়ন্ত্রণ করে থাকে। এমনকি আর্থিক সংকটে বাণিজ্যিক ব্যাংককে সাহায্য করে। উদ্দীপকে এনআরবি ব্যাংক লি. প্রতিষ্ঠার পর থেকেই যথাযথ তারল্য সংরক্ষণ না করে অধিক পরিমাণে ঋণ দেয়। অর্থাৎ ব্যাংকটি তারল্য নীতি অনুসরণ করেনি। তাই বর্তমানে আর্থিক সংকটে ব্যাংকটি ক ব্যাংক-এর শরণাপন্ন হয়েছে।
ক' ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। তাই 'ক' ব্যাংক-এর দায়িত্ব হলো বাণিজ্যিক ব্যাংক এনআরবি-কে সহায়তা করা। সাধারণত, বাণিজ্যিক ব্যাংকসমূহ অর্থ সংকটের সময় অন্য কোনো উৎস থেকে অর্থ সংগ্রহে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংক তখন ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে। অর্থাৎ 'ক' ব্যাংক-এর কাছে শরণাপন্ন হওয়ায় এনআরবি ব্যাংক নিশ্চিতভাবে স্বল্প হার সুদে ঋণ পাবে। তাই বলা যায়, 'ক' ব্যাংক-এর শরণাপন্ন হওয়ার বিষয়টি যৌক্তিক।
Related Question
View Allপাবলিক লি. ব্যাংকিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালক ৭ জন থাকে।
তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য বজায় রাখার নীতি কে তারল্য নীতি বলে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
