কোনো দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে তড়িৎ বিশ্লেষণ বলে।
একটি বাল্বের গায়ে 220V-60W লেখা আছে। এর অর্থ হলো, 220V বিভব পার্থক্যে বাল্বটিকে সংযুক্ত করলে বাল্বটি সবচেয়ে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে এবং প্রতি সেকেন্ডে 60 জুল বৈদ্যুতিক শক্তি আলো ও তাপ শক্তিতে রূপান্তরিত হবে।
উদ্দীপকের তথ্য হতে
মোট ফ্যান ৩টি ও মোট বাল্ব ২টি।
সুতরাং মোট ক্ষমতা =(১০০ x ৩) W + (৫০ × ২) W
= (৩০০ + ১০০) W
= 800 W
একমাস অর্থাৎ ৩০ দিন প্রতিদিন ৬ ঘণ্টা করে ফ্যান চলে ও বাতি জ্বলে।
আমরা জানি, ব্যয়িত শক্তি

= ৭২ ইউনিট
প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য = ৫ টাকা
৭২ ইউনিট বিদ্যুতের মূল্য = (৭২ × ৫) টাকা
= ৩৬০ টাকা
সুতরাং এনাম সাহেবের প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিল ৩৬০ টাকা হবে।
প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল কমানোর জন্য এনাম সাহেব বেশ কয়েকটি | পদক্ষেপ নিতে পারেন। সেগুলো নিম্নরূপ:
সাধারণ বাল্বের পরিবর্তে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করতে পারেন।
ii. পুরনো বাল্ব ও ফ্যানের পরিবর্তে নতুন বাল্ব ও ফ্যান ব্যবহার করতে পারেন। কারণ পুরনো বিদ্যুৎ উপকরণ বেশি বিদ্যুৎ খরচ করে।
iii. প্রয়োজন না থাকলে তড়িৎ উপকরণসমূহ সুইচ অফ করে রাখতে পারেন।
iv. পিক আওয়ারে (সন্ধ্যা ৬টা-রাত ১২টা) তড়িৎ উপকরণসমূহের ব্যবহার যথাসম্ভব কম করতে পারেন।
V. সম্ভব হলে সোলার প্যানেল স্থাপন করে তা থেকে বিদ্যুৎ ব্যবহার করতে পারেন।
vi. বিলাসী তথা অতিরিক্ত বিদ্যুৎ খরচ করে এমন উপকরণ (যেমন: এসি) ব্যবহার পরিহার করতে হবে।
এভাবেই এনাম সাহেব প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল কমাতে পারেন এবং একই সাথে দেশের বিদ্যুৎ সাশ্রয়ে ভূমিকা রাখতে পারেন
Related Question
View Allকোনো তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে বা অন্য শক্তিতে (তাপ, আলো, যান্ত্রিক ইত্যাদি) রূপান্তরিত করে তাই তড়িৎ ক্ষমতা।
একটি বান্ধের গায়ে ২২০ ভোল্ট- ৬০ ওয়াট লেখা আছে। এর অর্থ হলো, ২২০ ভোল্ট বিভব পার্থক্যে বান্ধটিকে সংযুক্ত করলে বাল্বটি সবচেয়ে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে এবং প্রতি সেকেন্ডে ৬০ জুল বৈদ্যুতিক শক্তি আলো ও তাপ শক্তিতে রূপান্তরিত হবে।

আমরা জানি, সাধারণ বাল্ব প্রচুর তাপ উৎপন্ন করে আলো তৈরি করে, যার ফলে অনেক বেশি বিদ্যুৎ খরচ হয়। অন্যদিকে, এনার্জি সেভিং বাল্ব, যেমন সি.এফ.এল বা এলইডি বাল্ব, কম বিদ্যুৎ ব্যবহার করে একই পরিমাণ বা তার চেয়েও বেশি আলো দেয়।
এখন আমরা হিসাব করে দেখি মনসুরা খানম ঠিক কতটা লাভবান হলেন:
- আগের বিদ্যুৎ ব্যবহার:
- প্রতিদিন ৫টি বাল্ব, প্রতিটি ১০০ ওয়াট করে।
- মোট ওয়াট: ৫×১০০=৫০০ ওয়াট।
- প্রতিদিন মোট বিদ্যুৎ খরচ: ৫০০ ওয়াট×৬ ঘণ্টা=৩০০০ ওয়াট-ঘণ্টা=৩ ইউনিট (কারণ ১০০০ ওয়াট-ঘণ্টা = ১ ইউনিট)।
- বর্তমান বিদ্যুৎ ব্যবহার:
- প্রতিদিন ৫টি এনার্জি সেভিং বাল্ব, প্রতিটি ২০ ওয়াট করে।
- মোট ওয়াট: ৫×২০=১০০ ওয়াট।
- প্রতিদিন মোট বিদ্যুৎ খরচ: ১০০ ওয়াট×৬ ঘণ্টা=৬০০ ওয়াট-ঘণ্টা=০.৬ ইউনিট।
দৈনিক সাশ্রয়: ৩ ইউনিট−০.৬ ইউনিট=২.৪ ইউনিট।
এই হিসাব থেকে বোঝা যায়, মনসুরা খানম প্রতিদিন ২.৪ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করছেন। এর ফলে মাসিক বিদ্যুৎ বিল অনেক কমে আসবে। সাধারণ বাল্বের তুলনায় এনার্জি সেভিং বাল্ব ৮ থেকে ১৫ গুণ বেশি দিন টিকে থাকে। তাই মনসুরা খানমকে ঘন ঘন বাল্ব পরিবর্তন করতে হবে না, যা তাঁর অর্থ এবং সময় দুটোই বাঁচাবে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!