এবার ঈদে বাড়ি যাওয়ার সময় মৌলি খুব উচ্ছ্বাসিত ছিল কারণ সে কখনও এ ধরনের ভ্রমণ করেনি। এতে সে খুব অল্প সময়ে বাড়ি 'পৌছে গেল। সে জানতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেশের অভ্যন্তর ও আন্তর্জাতিক গন্তব্যে সার্ভিস পরিচালনা করে।

Updated: 9 months ago
উত্তরঃ

পরিবহন ব্যবস্থার মাধ্যম হিসাবে ব্যবহৃত জলপথই নৌপথ।

উত্তরঃ

সমুদ্র বন্দর গড়ে তোলার জন্য বন্দরের উপকূলস্থ সমুদ্র বেশ গভীর হওয়া বাঞ্চনীয়। এতে সব ধরনের আধুনিক জাহাজ বন্দরে যাতায়াত করতে পারে। যেমন-পর্তুগালের লিসবন বন্দর।

উত্তরঃ

আলোচ্য যোগাযোগ ব্যবস্থাটি হচ্ছে আকাশ

সকল পরিবেশ বা অবস্থা বিমান পথের জন্য উপযুক্ত নয়। বিমানপথ গড়ে ওঠার জন্য যে সকল ভৌগোলিক উপাদান ভূমিকা রাখে তা নিম্নে উল্লেখ করা হলো

সমতল ভূমি: বিমান অবতরণ ও উড্ডয়নের জন্য পর্যাপ্ত সমতল ভূমি প্রয়োজন
কুয়াশামুক্ত ও ঝড়ঝঞ্চার স্বল্পতা: বিমান যোগাযোগের জন্য কুয়াশামুক্ত ও
ঝড়ঝঞামুক্ত বন্দর প্রয়োজন হয়।

উত্তরঃ

বাংলাদেশের প্রেক্ষাপটে উক্ত যোগাযোগ ব্যবস্থা তথা আকাশ পথ অত্যন্ত তাৎপর্যবহ।

দ্রুত ডাক চলাচল এবং পচনশীল দ্রব্য প্রেরণে আকাশ পথের যথেষ্ট গুরুত্ব রয়েছে। যুদ্ধ-বিগ্রহ, দুর্ভিক্ষ প্রভৃতি জাতীয় দূর্যোগের সময় আকাশপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে আকাশপথকে বাদ দিয়ে সমগ্র বিশ্বের সাথে যোগাযোগ কল্পনাও করা যায় না। শিক্ষা, সংস্কৃতি ও আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনে বিমান পথের গুরুত্ব অপরিসীম।

বিমানের অভ্যন্তরীণ সার্ভিসে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, রাজশাহী, বরিশাল, সৈয়দপুর প্রভৃতি স্থানে যাতায়াত করা যায়। অভ্যন্তরীণ রুটে বেসরকারি বিমান সার্ভিস চালু রয়েছে। আমাদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যা ঢাকায় অবস্থিত। এছাড়াও আরও দুটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে, যা হলো- চট্টগ্রাম শাহ আমানত ও সিলেট ওসমানী বিমানবন্দর। বর্তমানে বিমানে পণ্য পরিবহন বৃদ্ধি পাচ্ছে।

100

যোগাযোগ ব্যবস্থা যাত্রী- পণ্য পরিবহণ করে অভ্যন্ত্রীণ ও আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে অর্থনীতিতে কার্যকরী অবদান রাখে। দেশের একস্থান থেকে অন্যস্থানে কাঁচামাল ও লোকজনের নিয়মিত চলাচল, উৎপাদিত দ্রব্যের সুষ্ঠু বাজারজাতকরণ, উৎপাদনের উপকরণসমূহের গতিশীলতা বৃদ্ধি, দ্রব্যমূল্যের স্থিতিশীলতা আনয়ন প্রভৃতি ক্ষেত্রে যোগাযোগ গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করে থাকে। এই যোগ ব্যবস্থা প্রতাশিত করে বাণিজ্যকে। বাণিজ্য দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অংশ যা কৃষি  শিল্প প্রভৃতির ভারসাম্য আনে ।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews