এসএসসি পরীক্ষা শেষ করে লোকমান নৌপথে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। নৌপথে আসতে সে দেখলো গ্রামীণ বসতিগুলো নদীর পাড়ে সারিবদ্ধ দাঁড়িয়ে আছে। অনেকেই নদীতে স্নান করছে। ঢাকার পার্শ্ববর্তী নদীতে তার নৌযানটি প্রবেশ করার পর দেখলো নদীর দু'ধারে শুধুই কারখানা, শিল্পপ্রতিষ্ঠান। নদীর পানিতে সে কাউকে স্নান করতে দেখলো না।

Updated: 6 months ago
উত্তরঃ

যেসব উপাদানের মাধ্যমে পরিবেশ দূষিত হয় তাকে দূষক বলে

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
উত্তরঃ

মোটরযানের সংখ্যা বৃদ্ধির সাথে বায়ুদূষণের প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান।
মোটরযানের কালো ধোঁয়া থেকে বিষাক্ত গ্যাস সরাসরি বায়ুকে দূষিত করে। এ থেকে যে উপাদানগুলো নির্গত হয়ে বায়ু দূষিত হয় তা হলো হাইড্রোকার্বন, কার্বন, আলোক রাসায়নিক ধোঁয়া ইত্যাদি। তাই মোটরযানের সংখ্যা যত বৃদ্ধি পাবে বায়ুদূষণের পরিমাণও তত বৃদ্ধি পাবে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
উত্তরঃ

উদ্দীপকে লোকমানের দেখা গ্রামীণ বসতিটি হলো সারিবদ্ধ বসতি। নিচে সারিবদ্ধ বসতির বৈশিষ্ট্য তুলে ধরা হলো:

যে বসতিগুলো পাশাপাশি অবস্থিত হয়ে একটি অবিচ্ছিন্ন সারি সৃষ্টি করে তাকে সারিবদ্ধ বসতি বলে। এ ধরনের রসতি ৫ থেকে ৬ মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে। প্রধানত প্রাকৃতিক এবং কিছুক্ষেত্রে সামাজিক কারণে এ ধরনের বসতি গড়ে ওঠে।
নদীর প্রাকৃতিক বাঁধ বা কিনারা, রাস্তার ধারে এ ধরনের বসতি গড়ে ওঠে। বন্যামুক্ত ভূমি এ ধরনের বসতি গড়ে তোলার জন্য সুবিধাজনক। এ কারণেই দেশের মৃতপ্রায় বদ্বীপ অঞ্চলে এ ধরনের বসতি দেখা যায়। বড় রাস্তার ধারে ও গ্রামাঞ্চলে রৈখিক বসতি দেখা যায়। যেসব নদী সক্রিয় নয় সেগুলোর তীরেও সারিবদ্ধ বসতি গড়ে ওঠে l

উদ্দীপকে লোকমান নৌপথে চাঁদপুর থেকে ঢাকায় আশার পথে দেখতে পায় নদীর পাড়ে সারিবদ্ধভাবে গ্রামীণ বসতিগুলো দাঁড়িয়ে আছে। তাই বলা যায়, লোকমান নদীর পাড়ে সারিবদ্ধ গ্রামীণ বসতি দেখতে পায়।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
উত্তরঃ

উদ্দীপকের বর্ণনায় নদীতে স্নান করার দৃশ্যের পার্থক্যের মাধ্যমে পানিদূষণের বিষয়টি ফুটে উঠেছে।

উদ্দীপকে চাঁদপুর থেকে ঢাকায় আসতে পদ্মাসহ যেসব নদী পড়ে সেখানে শিল্পকারখানার বর্জ্য ও কৃষিজাত বর্জ্যসহ সব ধরনের দূষিত পদার্থ কম থাকায় এ নদীর পানি তুলনামূলক দূষিত কম। তাই এ নদীতে লোকমান লোকজনের স্নান করার দৃশ্য দেখতে পায়।

বড়িগঙ্গার তীরে অনেক ইটভাটা ও কলকারখানা গড়ে উঠেছে। এ ধরনের শিল্পকারখানা থেকে ময়লা ও রাসায়নিক বর্জ্য নদীতে মিশে পানি দূষণ ঘটায়। দেশের রাজধানী শহর ঢাকার গৃহস্থালি ময়লা ও বর্জ্য পদার্থ পয়ঃপ্রণালির মাধ্যমে নদীতে গিয়ে পড়ে এবং পানি দূষিত করে।
কৃষিজমিতে ব্যবহৃত রাসায়নিক সার, কীটনাশক প্রভৃতি বৃষ্টির পানিতে ধুয়ে নদীতে গিয়ে মিশে। এসব দূষক উৎসই ঢাকার পার্শ্ববর্তী বুড়িগঙ্গা নদীর পানি ক্রমান্বয়ে দীর্ঘ সময় ধরে এ দূষণ প্রতিরোধে কোনো কার্যকর পদক্ষেপও নেওয়া হয়নি। ফলে এ নদীর পানি এখন ঘন কালো বর্ণ ধারণ করেছে। পরিণতিতে এ পানিতে মানুষ গোসলও করে না।
তাই বলা যায়, পানি দূষণই নদীতে মানুষের স্নান না করার দৃশ্যমান পার্থক্যের মূল কারণ।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
63

Related Question

View All
উত্তরঃ

বায়ুদূষণের একটি অন্যতম উৎস হলো শিল্পকারখানার ধোঁয়া।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
100
উত্তরঃ

দরিদ্রতা অর্থনৈতিক দূষণের ফল।

অর্থনৈতিক দূষণের প্রত্যক্ষ ফল হলো দরিদ্রতা। যেকোনো দেশের সার্বিক উন্নয়নের চাবিকাঠি হলো অর্থনৈতিক কর্মকাণ্ড। বিভিন্ন কারণে যখন অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয় অর্থাৎ দূষণের সম্মুখীন হয় তখন উন্নয়ন থমকে দাঁড়ায় আর উন্নয়ন থমকে দাঁড়ালে একটি দেশে দরিদ্রতা নেমে আসে। কারণ অর্থনৈতিক উন্নয়নের ফলে সামগ্রিক উন্নয়ন সাধিত হয় এবং দারিদ্র্যতা দূরীকরণ হয়। তাই বলা যায়, দরিদ্রতা অর্থনৈতিক দূষণের ফল।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
148
উত্তরঃ

উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজটি হলো প্রাকৃতিক গ্যাস যার ভৌগোলিক অবস্থান নিচে দেখানো হলো।
বাংলাদেশের আবিষ্কৃত প্রাকৃতিক গ্যাসক্ষেত্রসমূহ দেশের উত্তর-পূর্বাংশ, পূর্ব বাংলা এবং দক্ষিণ-পূর্বাংশের বিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থিত।

বাংলাদেশে এ পর্যন্ত আবিষ্কৃত গ্যাসক্ষেত্রসমূহের মধ্যে সিলেট, ছাতক, রশিদপুর, তিতাস, কৈলাসটিলা, হবিগঞ্জ, বাখরাবাদ, সেমুতাং, বেগমগঞ্জ, কুতুবদিয়া, বিয়ানীবাজার, ফেনী, কামতা, ফেঞ্চুগঞ্জ, জালালাবাদ, বেলাবো, মেঘনা, শাহবাজপুর, সাঙ্গু, বিবিয়ানা, সুন্দলপুর, শ্রীকাইল ও বাঙ্গুরা প্রভৃতি উল্লেখযোগ্য।
এদের মধ্যে সিলেটের হরিপুর গ্যাসক্ষেত্রটি বাংলাদেশের প্রথম আবিষ্কৃত গ্যাসক্ষেত্র, যা ১৯৫৫ সালে আবিষ্কৃত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
135
উত্তরঃ

উদ্দীপকের শেষ বাক্যটির সারমর্ম হলো প্রাকৃতিক গ্যাস ব্যবহারের ফলে একদিকে যেমন বনজসম্পদ রক্ষা পায় অন্যদিকে তেমনি কালো ধোঁয়ার হাত থেকে বায়ুদূষণ রোধ হয়।বাংলাদেশে ব্যাপক হারে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। শিল্প ক্ষেত্রে এবং জ্বালানি ক্ষেত্রে ব্যাপকভাবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার লক্ষ করা যায়। ফলে জ্বালানির কাজে ব্যবহৃত কাঠের বিকল্প হিসেবে গ্যাস অধিক গ্রহণযোগ্য। এর ফলে কাঠের ব্যবহার হ্রাস পায় যার ফলে বনজসম্পদ রক্ষা পায়। জ্বালানি হিসেবে কাঠ, কয়লার ব্যবহার অধিক হারে বায়ুদূষণ করে। কিন্তু প্রাকৃতিক গ্যাসের কোনো কালো ধোঁয়া নেই। ফলে প্রাকৃতিক গ্যাসের অধিক ব্যবহারের ফলে যেহেতু কাঠের ব্যবহার কম হয় তাই একদিকে যেমন বনজসম্পদ রক্ষা পায় অন্যদিকে কালো ধোঁয়া না থাকায় বায়ুদূষণ রোধ হয়।
তাই বলা যায়, উদ্দীপকের শেষ বাক্যটি সঠিক।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
120
উত্তরঃ

দুর্যোগ হলো এখন কোনো ঘটনা বা অবস্থা যা মানুষের স্বাভাবিক জীবনকে মারাত্মকভাবে বিঘ্নিত করে এবং জানমালের ব্যাপক ক্ষতিসাধন করে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
126
উত্তরঃ

পরিবেশবান্ধব পরিকল্পনা টেকসই উন্নয়ন নিশ্চিত করে।

যেকোনো ধরনের পরিকল্পনা যদি পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়ায় তবে তা বেশিদিন টিকে থাকতে পারে না। কারণ পৃথিবীর সবকিছুই পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত। পরিবেশকে হুমকির মুখে ফেলে দিতে পারে এমন পরিকল্পনা টিকে থাকে না। তাই উন্নয়নকে চিরস্থায়ী করতে অর্থাৎ টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন পরিবেশবান্ধব পরিকল্পনা।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
162
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews