এ বছরের বন্যায় মোহনাদের স্কুলটি নদীভাঙনের শিকার হয়। ফলে তাদের বর্তমানে গাছতলায় পাঠদান করানো হচ্ছে।

Updated: 9 months ago
উত্তরঃ

দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান ৩টি।

উত্তরঃ

দুর্যোগ ব্যবস্থাপনা একটি ব্যবহারিক বিজ্ঞান।
দুর্যোগ ব্যবস্থাপনা বলতে যথাযথ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে দুর্যোগ প্রতিরোধ, দুর্যোগ প্রস্তুতি, দুর্যোগে সাড়াদান ও পুনরুদ্ধার কার্যক্রম ইত্যাদির সমন্বিত রূপকে বোঝানো হয়। দুর্যোগ ব্যবস্থাপনার এসব পদক্ষেপ উপকূলীয় অঞ্চলের জন্য বিশেষভাবে প্রযোজ্য। তাই মূলত এগুলো উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনা। যেমন- উপকূলীয় ঘূর্ণিঝড়।

উত্তরঃ

নদী ভাঙনের ফলে মোহনাদের স্থলটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। আর এ নদী ভাঙন বিভিন্ন কারণে হয়ে থাকে। নিম্নে তা তুলে ধরা হলো-

বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীভাঙন বাংলাদেশের একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। বর্ষাকালে নদীর পানির অতিরিক্ত প্রবাহের কারণেই নদীভাঙন সংঘটিত হয়।
বাংলাদেশে নদীভাঙনের কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ভৌগোলিক অবস্থান, জলবায়ুর পরিবর্তন, নদীর প্রবাহপথের বাধা ও পানির তীব্র গতিবেগ, নদীর গতিপথের পরিবর্তন, নদীগর্ভে শিলার উপাদান ও রাসায়নিক দ্রব্যের উপস্থিতি, বাহিত শিলার কাঠিন্যতা, নদীগর্ভে ফাটলের উপস্থিতি, বৃক্ষ নিধন ইত্যাদি।

উত্তরঃ

আলোচিত দুর্যোগ নদীভাঙন বাংলাদেশের একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ

সাধারণত নদীভাঙনে যে সমস্ত উপাদান ক্ষতির শিকার হয় তা হলো:
বসতবাড়ি, খামার, ফসল, চাষযোগ্য জমি, গবাদি পশু, দুর্যোগ আশ্রয়কেন্দ্র, গাছপালা, বৈদ্যুতিক টাওয়ার, সেচ প্রকল্প, পারিবারিক সম্পদ, সামাজিক প্রতিষ্ঠান ইত্যাদি।
নদীভাঙনে জমির মালিকগণ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়। কারণ ভাঙন কবলিত জমি কখনই পুনরুদ্ধার করা যায় না। ফলশ্রুতিতে ভূমিহীন মানুষের স্থানান্তর ঘটে। এদের নির্দিষ্ট কোনো কাজের সুযোগ থাকে না। সে সাথে তারা সামাজিক মর্যাদাও হারায়। নদীভাঙনের শিকার হয়ে তারা শহর ও নগরের ভাসমান মানুষে পরিণত হয় এবং সর্বোপরি সরকারের বোঝা হয়ে দাঁড়ায়।

123

বাংলাদেশ পৃথিবীর অন্যতম প্রাকৃতিক দুর্যোগের দেশ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছরই আমাদের জীবন, সম্পদ ও পরিবেশের বিপুল ক্ষতিসাধন করে। আমাদের ভৌগোলিক অবস্থান এসব দুর্যোগের অন্যতম কারণ।

দুর্যোগ ও বিপর্যয় (Disaster and Hazard )

আমাদের মতো দুর্যোগপ্রবণ দেশের প্রতিটি নাগরিকের বিপর্যয়, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা থাকা দরকার। দুর্যোগ হচ্ছে এরূপ ঘটনা, যা সমাজের স্বাভাবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন করে। ক্ষতিগ্রস্ত সমাজের পক্ষে নিজস্ব সম্পদ দিয়ে এই ক্ষতি মোকাবিলা করা দুঃসাধ্য হয়ে পড়ে। দুর্যোগ কোনো স্থানের জনবসতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়, যার ফলে ঐ জনবসতি পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে না। এর জন্য বাইরের সাহায্য বা হস্তক্ষেপের প্রয়োজন হয়। অন্যদিকে বিপর্যয় বলতে বোঝানো হয়েছে কোনো এক আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনাকে। এই ঘটনা জীবন, সম্পদ ইত্যাদির উপর প্রতিকূলভাবে আঘাত করে।

Related Question

View All
উত্তরঃ

নদীভাঙন এক ধরনের মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ।

2.1k
উত্তরঃ

দুর্যোগ ও বিপর্যয় পরস্পর সম্পর্কযুক্ত হলেও বিষয় দুটি এক নয়।
তাদের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন: দুর্যোগ হচ্ছে এমন ঘটনা যা সমাজের বাস্তবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে। অপরদিকে বিপর্যয় হচ্ছে এমন একটি আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনা যা জীবন, সম্পদ ইত্যাদির উপর আঘাত করে দুর্যোগের সৃষ্টি করে।

6.3k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews