ঐতিহাসিক ৬ দফার প্রবক্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তান রাষ্ট্র পূর্ব বাংলার জনগণের প্রতি চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গভীর ও সুস্পষ্ট রূপ লাভ করে ৬ দফার স্বায়ত্তশাসনের দাবিনামায়। ১৯৬৬ সালের ৫ থেকে ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের এক সম্মেলনে যোগদান করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। সেখানে তিনি সংবাদ সম্মেলন করে পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্য ৬ দফা দাবি তুলে ধরেন।
Related Question
View Allবাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম গণভবন। আর রাষ্ট্রপতির বাসভবনের নাম 'বঙ্গভবন'।
বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলার নাম ভোলা। উল্লেখ্য, বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ 'সুন্দরবন'। উল্লেখযোগ্য কিছু ‘দ্বীপ উপজেলা’ঃ মহেশখালী (কক্সবাজার), কুতুবদিয়া (কক্সবাজার), সন্দ্বীপ (চট্টগ্রাম), হাতিয়া (নোয়াখালী), মনপুরা (ভোলা), রাঙ্গাবালী (পটুয়াখালী) ইত্যাদি।
রেসকোর্স ময়দানের বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।
১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সভায় বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয়। তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব জাতীয় পতাকাটি প্রথম উত্তোলন করেন।
) ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ অবস্থিত বঙ্গোপসাগরে। সোয়াচ অব নো গ্রাউন্ডের অপর নাম গঙ্গাখাত।
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক ৮ ডিসেম্বর ১৯৮৫ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। সাতটি সদস্য দেশ নিয়ে এটি প্রতিষ্ঠিত হলেও বর্তমানে আট সদস্য বিশিষ্ট সংস্থাটির সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!