ওসি সমস্ত ব্যাপারটি কীভাবে বুঝতে পারেন?

Updated: 9 months ago
উত্তরঃ

ওসি পান্ডুলিপির কয়েক পৃষ্ঠা উলটে সমস্ত ব্যাপারটি বুঝতে পারেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
90

স্কুল থেকে বেরিয়ে হেঁটে বাড়ি ফিরতে ফিরতে সেদিন সন্ধ্যা হয়ে গেল, ছোট্ট একটি গলির ভেতর দিয়ে আসছিল খোকা, অন্ধকার হয়ে এসেছে, গলির ভেতরটাতে আরো অন্ধকার, এদিকটায় গ্যাসবাতি জ্বলে, আর সেই গ্যাসের আবছা আলোয় পথ চিনে যেতে বেশ অসুবিধে।

গলির মাঝামাঝি এসেই হঠাৎ কী একটা শব্দ এল তার কানে, থমকে দাঁড়ায় খোকা। এক মিনিট মাত্র, তারপরই একটা অসম্ভব চিন্তায় বুকটা তার ধড়াস করে উঠল, ভয়ে হাঁটু দুটো কাঁপছে তার। সে ভাবতে লাগল, কী করবে? কী তার করা উচিত? ইতস্তত করতে লাগল খোকা।

কিন্তু বেশিক্ষণ এই অবস্থা রইল না। ধীরে ধীরে মনে সাহস ফিরিয়ে আনল সে। তার মনে হলো- এই মুহূর্তে সে যেন একটা বিরাট কর্তব্য করতে যাচ্ছে। অসীম সাহসে বুক বেঁধে সে পা টিপে টিপে এগোলো।

পাশেই একটা পুরোনো একতলা বাড়ি। বাড়িখানার প্রায় ভেঙে-পড়া দশা। তা হলেও খোকা বেশ বুঝতে পারল ওর ভেতরে লোক থাকে। একটু ভেতরের দিকের একটা কামরাতে টিমটিমে বাতি জ্বলছে- তারই একটুখানি আলো এসে পড়েছে রাস্তার ওপর। খোকা পা টিপে টিপে সেই আলো লক্ষ করে এগোলো।

খুব সন্তর্পণে পা ফেলে খোকা এসে দাঁড়াল জানালার কাছে। জানালাটা বন্ধ। কিন্তু কাঠের ফাঁক দিয়ে চোখ রাখলে ঘরের ভেতরটা বেশ দেখা যায়। একবার দৃষ্টি দিয়েই শুকিয়ে উঠল খোকার অন্তরাত্মা।

দেখল ঘরের ভেতর একপাশে একটা ভাঙা লণ্ঠন জ্বলছে। আবছা আলোয় দশ-বারো জন লোক বসে আছে।

তাদের সবাইকে ভালো করে দেখা যায় না। তবু যা দেখল তাতেই খোকার প্রাণ যায় যায়।

একটা লোক হতভম্বের মতো ঘরের মধ্যে একটা চেয়ারে বসে আছে আর একদল লোক দাঁড়িয়ে আছে সামনে, একজনের হাতে রিভলবার।
বাকি লোকগুলো ওকে ঘিরে রয়েছে।
চেয়ারে উপবিষ্ট লোকটা বলছে, 'না, ও কাজ আমাকে দিয়ে হবে না।'
রিভলবারধারী কঠিন দৃঢ়কণ্ঠে বলল, 'করতেই হবে তোমাকে। নইলে দেখতেই তো পাচ্ছ-!'
রিভলবারটা একবার নাড়ল সে।
'একটুও শব্দ হবে না, একেবারে আধুনিক যন্ত্র, সামান্য একটু হিস। তারপরেই ব্যস।'
কিন্তু লোকটার কোনো ভাবান্তর দেখা গেল না, মনের বল তারও কম নয়।
নিরুত্তর বসে রইল লোকটা।
তাকে চুপচাপ বসে থাকতে দেখে অস্ত্রধারী আবার বলল, 'শোনো তেওয়ারি, আধঘণ্টা সময় দিলাম তোমাকে।
এর মধ্যে মনস্থির করো। এই রইল কাগজ-কলম। শুধু একটা সই, নইলে আধঘণ্টা পরে আত্মারাম আর খাঁচায় থাকবে না।'
হঠাৎ চেতনা ফিরে এলো খোকার।

আর মাত্র আধঘণ্টা। আর মাত্র আধঘণ্টা। তার পরেই একটা প্রাণ ঢলে পড়বে মৃত্যুর কোলে। খোকার মনের মধ্যে খেলে গেল হঠাৎ আলোর ঝলকানি। না, আর এখানে নয়, খোকা ভাবল। এন্তে নেমে এল সে জানালা থেকে।

পা টিপে টিপে গলি থেকে বেরিয়ে খোকা দিল এক দৌড়। এক দৌড়ে এসে পড়ল রাস্তার মোড়ে।

বগলে বই চেপে সে ভাবতে লাগল, কী করবে এখন। কোথায় যাবে? খোকার মনে হলো যেমন করেই হোক লোকটাকে বাঁচাতে হবে। কিন্তু কেমন করে? স্কুলে থার্ড ক্লাসের ছাত্র সে। বয়স্ক লোক যদি হতো, বন্ধুবান্ধব জুটিয়ে সে নিজেই উদ্ধার করত লোকটিকে।

বড়ো রাস্তায় অনেক আলো। ভয় তার কেটে গেল অনেকটা। ধীরে ধীরে ফিরে আসতে লাগল সাহস।
হ্যাঁ, সাহস করে এগোতে হবে তাকে। এমন একটা কর্তব্য তাকে করতে হবে যা কতদিন ধরে সে কল্পনা করে এসেছে।

চট করে তার মনে পড়ে গেল তার প্রিয় বইয়ের অতি পরিচিত মানুষগুলোর কথা। সত্যেন ঘোষ। ডিটেকটিভসত্যেন ঘোষ হওয়ার এটাই সুযোগ।
কিন্তু খোকা ভাবল সত্যেন ঘোষ তো বয়স্ক বুড়ো লোক। সে বরং তার সাগরেদ তরুণ সুব্রত হতে পারে। ঠিক।
সে হলো সুব্রত। শক্তিমান, বলিষ্ঠ নির্ভীক সুব্রত। কোনো চালাকি তার কাছে খাটে না। প্রত্যেকটা খুনি তার কাছে ধরা পড়ে। যারা পড়ে না তারা অসাধারণ। কিন্তু খোকাকে এবারে সে দুঃসাহসিক কাজের বিবরণ পড়াই নয়, এবার হাতে-কলমে এগোতে হবে। এতদিন সে বীরের কীর্তিকলাপের কাহিনি পড়েই এসেছে, এবার সে নিজেই বীর হবে।

কিন্তু এখন কী করা যায়? মাথায় তার বুদ্ধিও আসছে না। দীনেন রায়ের ব্লেক যদি এই অবস্থায় পড়তেন, তা হলে কর্তব্য ঠিক করতে তার এক মুহূর্তও দেরি হতো না। অথচ সময় খুব কম। না, আর দেরি করা চলে না। মাত্র আধঘণ্টা সময়, তার মধ্যে আবার পাঁচ মিনিট ইতোমধ্যেই কেটে গেছে।

তাই তো! লোকটাকে বাঁচাতে হবে যে! সেই আধঘণ্টা কাটবার আগেই আচমকা হানা দিয়ে লোকটাকে বাঁচাতে হবে মৃত্যুর কবল থেকে। সে ভাবতে লাগল সত্যেন ঘোষ এরকম অবস্থায় পড়লে কী করতেন। ভাবতে ভাবতে তার মনে হলো এমন অবস্থায় তার কর্তব্য হচ্ছে একজন ইন্সপেক্টার সঙ্গে করে সরাসরি ঘরে গিয়ে হানা দেওয়া। ঠিক।

কিন্তু ইন্সপেক্টার কোথায় থাকেন, তাও যে তার জানা নেই।
পাশ দিয়ে যাচ্ছিল একটা লোক। খোকা ভাবল, সমস্ত ব্যাপারটা একে খুলে বলাটা কেমন হবে?
বিপদ আছে তাতে। এসব আনাড়ি লোক হয়ত চেঁচামেচি করে সব মাটি করে দেবে। টের পেয়ে পাখি ততক্ষণে উড়েই যাবে।

তবে হ্যাঁ, ইন্সপেক্টারের খোঁজটা ওর কাছ থেকে নেওয়া যেতে পারে। চট করে বুদ্ধি খেলে গেল তার মাথায়।
লোকটার সামনে গিয়ে সে খুব বুদ্ধিমানের মতো জিজ্ঞেস করল, 'আচ্ছা এখন কয়টা বাজে বলতে পারেন?' লোকটা একটু অবাক হলেন। তারপর হেসে বললেন, 'সাতটা।'
খোকা একটু ভাবল।

'আচ্ছা, পুলিশের ইন্সপেক্টার কোথায় থাকেন বলতে পারেন?'
'কেন খোকা! পুলিশের ইন্সপেক্টার দিয়ে কী করবে?'
লোকটার কথায় খোকার রাগ হয় খুব।

খোকা ভাবে, লোকটা পেয়েছে কী তাকে, কত বড়ো একটা কাজ করতে বেরিয়েছে সে। যদি সফল হয় তা হলে কালকের প্রভাতী সংবাদপত্রগুলোতে বড়ো বড়ো অক্ষরে তার কীর্তিকথা প্রচার করা হবে।
লোকটার কথার জবাবে খোকা বললে, 'আমার দরকার। কোনো ইন্সপেক্টারের ঠিকানা জানা থাকলে দয়া করে বলুন।'

ভদ্রলোক একটুখানি চুপ করে থেকে তাকে বললেন, 'কেন, তুমি থানায় গেলে তো পারো।'
কথাটা মনে ধরল তার। থানায় রওনা হলো খোকা।
লোকের কাছে জিজ্ঞেস করতে করতে থানার পথ চিনে সোজা সে হাজির হলো থানার অফিসঘরে। সামনেই বসে ছিলেন ওসি।

দেখলেন বেশ একটা অল্পবয়স্ক ছেলে কী যেন বলবে মনে করে দাঁড়িয়ে রয়েছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, 'কী খোকা, কী দরকার তোমার?'
আবার খোকা! মনে মনে বেজায় চটে গেল সে। কিন্তু মুখে শুধু বললে, 'অনেকগুলো লোক মিলে একটা লোককে খুন করছে।'
ওসির কাজই হলো অপরাধ যেন না হয় সেদিকে দৃষ্টি রাখা। কাজেই তিনি একেবারে লাফিয়ে উঠলেন।
'কোথায়? কেমন করে? তুমি কী করে জানলে?'

খোকা তাকে আদ্যোপান্ত ঘটনা খুলে বলল। সব শুনে ওসি মাথা নেড়ে বললেন, 'তাই তো।'
খোকার তখন সাহস আরো বেড়ে গেল।
সে বলল, 'শিগগির চলুন। এতক্ষণে হয়ত লোকটাকে ওরা মেরেই ফেলেছে।'

ওসি তখন জনাদশেক কনস্টেবল নিয়ে একটা জিপে গিয়ে উঠলেন।
জিপ গাড়িটা ছুটে চলেছে। খোকার তখন কী আরাম। সামনে ড্রাইভারের পাশে বসেছে খোকা। দুরু দুরু কাঁপছে তার বুক। কত বড়ো একটা অভিযানে চলেছে সে। তার মনে হয় ওদের জিপটা যদি অন্য একটা জিপকে অনুসরণ করত তাহলে বেশ হতো। শাঁই শাঁই করে বেরিয়ে যেত এক-একটা গাড়ি। অবশেষে অপরাধীর গাড়িটা ধরে ফেলত তারা।

সেই গলির মোড়টা এসে পড়তেই খোকা বলল, 'থামুন, এইখানে।'
হুড়মুড় করে নেমে পড়ল সবাই।
খোকা বলল, 'সাবধানে পা টিপে টিপে আসুন, নইলে- ফুডুৎ।'
খুব সন্তর্পণে এগিয়ে সেই একতলা বাড়িটার সামনে এসে দাঁড়াল তারা। ভেতরে তখনও আলো জ্বলছে। আর ঘর থেকে ভেসে আসছে তুমুল হাসির সাড়া। জানালার কাছে এসে খোকা উঁকি মারল।
ওসিকে ফিসফিস করে বললো, 'ওই ওরা।' ওসি এদিক-ওদিক তাকিয়ে, দুয়ারে আঘাত দিল। ভেতর থেকে ভেসে এল কর্কশ কণ্ঠস্বর, 'কে?'
'দুয়ার খোল।'

দুয়ারটা পরক্ষণেই খুলে গেল। একটা লোক বেরিয়ে এসে জিজ্ঞেস করল, 'কী চান?'
খোকা দেখেই তাকে চিনতে পারল। সেই রিভলবারধারী।
'আরে এ যে দেখছি মমতাজ সাহেব।' ওসি হঠাৎ বলে উঠলেন, 'কী ব্যাপার?'
মমতাজ সাহেব বললেন, 'আমিও তো বলি কী ব্যাপার। আপনি যে হঠাৎ। তা আসুন আসুন, ভেতরে আসুন।'
মমতাজ সাহেবের পিছু পিছু সকলে ঘরে ঢুকল। ওসি সারাটা ঘর একবার ভালো করে দেখে নিলেন। তারপর চেয়ারের ওপর পড়ে থাকা কাগজপত্রগুলো দেখতে দেখতে হঠাৎ সশব্দে হেসে উঠলেন।
মমতাজ সাহেব ও তার সঙ্গীরা সকলেই তখন দারুণ হকচকিয়ে গেছেন। একসঙ্গে এত পুলিশ, দারোগা দেখে সকলের চোখ ছানাবড়া।
ওসির হাসি দেখে তারা ঘাবড়ে গেল আরো। ওসি তাদের ভয় ভাঙানোর জন্য বললেন, 'কিছু মনে করবেন না।
অসময়ে হানা দিয়ে আপনাদের কাজের ব্যাঘাত করলাম বলে। ব্যাপার কিছুই নয়। আমরা সবাই এসেছিলাম একটা অনুরোধ নিয়ে। আমরা যেন বাদ না পড়ি।'
মমতাজ সাহেব হেসে বললেন, 'নিশ্চয়ই নিশ্চয়ই।'

তারপর কিছুক্ষণ খোশগল্প করে তারা ঘর থেকে বেরিয়ে এলেন। আসার সময় খোকাকে শক্ত হাতের মুঠোয় চেপে ধরতে ভুললেন না ওসি।
বাইরে এসে খোকাকে তিনি জিজ্ঞেস করলেন, 'মোহন কখানা পড়েছ বল দিকি?'
খোকা বুঝতেই পারল না ওসি কী বলছেন।
এ আবার কেমন রহস্য, সে ভাবল।

'মাথাটা তো গুলে খেয়েছ। তোমাদের নিয়ে যে কী হবে, তাই আমি ভেবে পাই না।' পরে খোকাকে বাড়িতে পৌঁছে দিয়ে এলেন ওসি।

পরদিন সংবাদপত্রে বড়ো বড়ো অক্ষরে নিচের ঘটনাটি বেরুল: গত ১৪ই অক্টোবর সন্ধ্যায় রাজামিত্র রোডের বাড়িতে আইঢাই অভিনেতা সঙ্ঘ যখন তাঁহাদের নূতন নাটকের মহড়া দিতেছিলেন তখন ফরাক্কাবাদের ওসির নেতৃত্বে একদল পুলিশ তথায় গিয়া হানা দেয়। ঘটনার বিবরণে প্রকাশ, সৈফুদ্দীন ওরফে খোকাবাবু নামে এক বালক থানা পুলিশকে খবর দেয় যে, কিছু লোক মিলে অপর একটি লোককে খুন করিতে যাইতেছে। তাহারা সেই লোকটিকে কোনো একটি দলিলে স্বাক্ষর করিবার আদেশসহ আধঘণ্টার সময় দিয়াছে, এই আধঘণ্টার মধ্যে উক্ত দলিলে স্বাক্ষর না-করিলে তাহাকে রিভলবার দ্বারা হত্যা করিবার হুমকি দেওয়া হইয়াছে। বালকের নিকট হইতে এই মর্মে সংবাদ পাইয়া ফরাক্কাবাদের পুলিশ তথায় হানা দেয়। আরো জানা গিয়াছে যে, থানার ওসি তথায় গিয়া আইঢাই সংঘের প্রখ্যাত অভিনেতা মমতাজউদ্দিন সাহেবকে দেখিতে পান। ঘরের মধ্যে ঢোল, তবলা, পোশাক এবং একটি নাটকের পাণ্ডুলিপিও তিনি দেখিতে পান, পাণ্ডুলিপির কয়েক পৃষ্ঠা ওলটাইয়া তিনি সমস্ত ব্যাপারটি বুঝিতে পারেন। কিছুক্ষণ পূর্বে বালকটি যখন সেই পথ দিয়া অতিক্রম করিতেছিল, তখন নাটকের মহড়া চলিতেছিল, বালকটিকে ওসি বাড়ি পৌঁছাইয়া দেন। জিজ্ঞাসাবাদের মধ্য দিয়া তাহার নিকট হইতে জানা যায় যে, গোয়েন্দা কাহিনি তাহার অত্যন্ত প্রিয়। মোট ১৮০ খানা মোহন সিরিজ, ১৮৯ খানা সেক্রটন ব্লেক, সবকটি কনান ডয়েল, নীহারগুপ্ত, পাঁচকড়ি দের সবখানা গোয়েন্দাগ্রন্থ সে ইতোমধ্যেই শেষ করিয়াছে। ছেলেটি আগাথা ক্রিস্টির নাম শুনিয়াছে, তবে ইংরেজি জানা না থাকায় এখনও শুরু করিতে পারে নাই।

Related Question

View All
উত্তরঃ

মমতাজ সাহেব ও তার সঙ্গীদের ওসি ভয় না-পাওয়ার কথা বললেন।

'খুদে গোয়েন্দার অভিযান' গল্পে খোকার কথামতো ওসি সাহেব তদন্ত করতে যান। একসঙ্গে এত পুলিশ, দারোগা দেখে মমতাজ সাহেব ও তার সঙ্গীরা সবাই দারুণ হকচকিয়ে গেলেন। ওসি তাদের ভয় ভাঙানোর জন্য বললেন, 'কিছু মনে করবেন না। অসময়ে হানা দিয়ে আপনাদের কাজের ব্যাঘাত করলাম বলে। ব্যাপার কিছুই নয়। আমরা সবাই এসেছিলাম একটা অনুরোধ নিয়ে। আমরা যেন বাদ না পড়ি।' ওসি এখানে মমতাজ সাহেবদের নাটকের কথা বলেছেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
100
উত্তরঃ

উদ্দীপকটি 'খুদে গোয়েন্দার অভিযান' গল্পের খোকার প্রচুর গোয়েন্দা-কাহিনি পড়ার দিকটিকে নির্দেশ করেছে।

মানুষের ভালো অভ্যাসগুলোর মধ্যে বই পড়া অন্যতম। বই পড়ে মানুষ নানা বিষয়ে জ্ঞান অর্জন করে। একেক জনের একেক রকমের বই পছন্দ।

উদ্দীপকে নুরু ও নিরুর মধ্যে ডিটেকটিভ বই পড়া না-পড়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। একটি দ্রব্য চুরি হওয়া না-হওয়ার বিষয়টি সম্পর্কে নুরু নিরুকে শার্লক হোমসের বিখ্যাত স্বতঃসিদ্ধ সত্যের সংজ্ঞাটির কথা বলেছে। এ বিষয়টি 'খুদে গোয়েন্দার অভিযান' গল্পের খোকার প্রচুর গোয়েন্দা কাহিনি পড়ার দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাই সে একটি পুরনো বাড়িতে রহস্যজনক ঘটনার সন্ধান পেয়ে পুলিশকে খবর দিয়েছে। তার দেওয়া তথ্যমতে পুলিশ এসে প্রকৃত সত্য উদ্‌ঘাটন করেছে। সেই সত্য উদ্দীপকের সত্যকে নির্দেশ করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
64
উত্তরঃ

"মিল থাকলেও উদ্দীপকের মূলভাব এবং 'খুদে গোয়েন্দার অভিযান' গল্পের মূলভাব এক নয়।”- মন্তব্যটি যথার্থ।

কিশোর মন নানা বিষয় জানার জন্য কৌতূহলী হয়। বই পড়ে, ভ্রমণ করে কিশোররা তাদের কৌতূহল মেটাতে চায়। তারা নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে কখনো বড়দের অবাক করে দেয়, আবার কখনো হতাশ করে।

উদ্দীপকে শার্লক হোমসের 'যখন সব অনুমান ফাঁকা বলে প্রমাণিত হয়, তখন যে অনুমানটি অবশিষ্ট থাকে, তাই সত্য'- এই বিখ্যাত স্বতঃসিদ্ধ বিষয়টির গুরুত্ব তুলে ধরা হয়েছে। উদ্দীপকের এ বিষয়টি 'খুদে গোয়েন্দার অভিযান' গল্পের খোকার অনুমান ফাঁকা প্রমাপ্তি হওয়া এবং অবশিষ্ট অনুমানের সত্যের ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ বিষয়টি ছাড়াও 'খুদে গোয়েন্দার অভিযান' গল্পে আরও কিছু বিষয় প্রতিফলিত হয়েছে যেগুলো উদ্দীপকে নেই।

'খুদে গোয়েন্দার অভিযান' গল্পে একটি পুরনো বাড়িতে রহস্যজনক ঘটনার সন্ধান পেয়ে খোকা পুলিশে জানায় যে ঐ বাড়িতে কয়েকজন ব্যক্তি একজনকে দলিলে স্বাক্ষর করতে বলছে; তা না করলে আধঘণ্টার মধ্যে তাকে খুন করার হুমকি দিচ্ছে। ওসি খোকাকে সঙ্গে নিয়ে সেই বাড়িতে অভিযান চালিয়ে বুঝতে পারেন যে, সেখানে বিখ্যাত অভিনেতা মমতাজ সাহেব ও তার সঙ্গীরা নতুন এক নাটকের মহড়া দিচ্ছেন। ঘটনাটি যে নাটকের মহড়া খোকা তা বুঝতে পারেনি। এ বিষয়টি উদ্দীপকে নেই। এখানে বেশি গোয়েন্দা-কাহিনি পড়ার কারণে খোরা বাস্তব জীবনেও সেরকম ঘটনার কল্পনা করে নিয়েছে। এখানে তার চেষ্টা ব্যর্থ হয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
91
উত্তরঃ

রাজামিত্র রোডের বাড়িতে আইঢাই অভিনেতা সঙ্ঘের নতুন নাটকের মহড়া চলাকালে পুলিশের অভিযান সম্পর্কে সংবাদপত্রে খবর ছাপা হয়।

সংবাদপত্রে বলা হয়- ঘটনার বিবরণে প্রকাশ, সৈফুদ্দীন ওরফে খোকাবাবু নামে এক বালক থানা পুলিশকে খবর দেয় যে, 'কিছু লোক মিলে অপর একটি লোককে খুন করিতে যাইতেছে। 'তাহারা সেই লোকটিকে কোনো একটি দলিলে স্বাক্ষর করিবার আদেশসহ আধঘণ্টা সময় দিয়াছে, এই আধঘণ্টার মধ্যে উক্ত দলিলে স্বাক্ষর না-করিলে তাহাকে রিভলবার দ্বারা হত্যা করিবার হুমকি দেওয়া হইয়াছে।'

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
75
উত্তরঃ

উদ্দীপকটি 'খুদে গোয়েন্দার অভিযান' গল্পের বেশি বেশি গোয়েন্দা কাহিনি পড়ার জন্য খোকাকে শাসানোর অংশের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

কিশোর বয়সে অনেকেই নানা রকম রই পড়ে। এসব বই পড়ার -ফলে তাদের মনের ওপর প্রভাব পড়ে। তাই এ সময় জীবন গঠন উপযোগী ভালো বই পড়া উচিত।

উদ্দীপকে একজন লোক তার জীবনের অভিজ্ঞতার আলোকে মানুষের জীবন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন। তার মতে, জীবন যেমন আছে তেমনই সুন্দর। জীবনের নিজস্ব নিয়ম আছে। তার বাইরে যেতে নেই। উদ্দীপকের লোকটির এই বক্তব্যের সঙ্গে 'খুদে গোয়েন্দার অভিযান' গল্পের খোকাকে ওসি যে শাসন করেছিলেন সেটির মিল রয়েছে। তিনি গোয়েন্দা কাহিনি পড়ে খোকার মাথা গুলিয়ে যাওয়ার কথা বলেছেন। এখানে খোকাকে, স্বাভাবিক চিন্তা করার বিষয়টি প্রকাশ পেয়েছে, যা জীবনের স্বাভাবিক নিয়মের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
71
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews