'ওয়ার্ল্ড ফ্যাশন লি.' একটি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান। পোশাক রপ্তানির বিপরীতে প্রতিষ্ঠানটি আমেরিকার এফ. সি. ব্যাংক কর্তৃক নিশ্চয়তাপ্রাপ্ত একটি প্রত্যয়পত্র পায়, যার মাধ্যমে আমদানিকারক জাহাজী খরচ, বিমা, শুল্ক, কর ও পণ্য পরিবহন খরচ প্রদান করেছে। রপ্তানির শর্তানুসারে প্রতিষ্ঠানটিকে জাপান থেকে কাপড় ও সুতা আমদানি করতে হবে। 'ওয়ার্ল্ড ফ্যাশন লি.' নগদে কোনো টাকা পরিশোধ করতে না পেরে প্রাপ্ত প্রত্যয়পত্রটি ব্যাংকের কাছে বন্ধক রেখে কাপড় ও সুতা আমদানির ব্যবস্থা গ্রহণ করেছে। 

Updated: 1 year ago
উত্তরঃ

দু'দেশের মুদ্রার ক্রয়ক্ষমতার ভিত্তিতে মুদ্রার বিনিময় হার নির্ধারণ সংক্রান্ত তত্ত্বকেই ক্রয়ক্ষমতার সমতা তত্ত্ব বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

বৈদেশিক বিনিময় বলতে এক দেশের সাথে অন্য দেশের লেনদেন বা বিনিময়কে বোঝায়।

প্রতিটি দেশই কোনো না কোনো পণ্যদ্রব্যের জন্য অন্য দেশের ওপর নির্ভরশীল। এক্ষেত্রে পণ্যের মূল্য বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হয়। এভাবে এক দেশের সাথে অন্য দেশের লেনদেন নিষ্পত্তির কৌশল বৈদেশিক বিনিময় হিসেবে পরিচিত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

'ওয়ার্ল্ড ফ্যাশন লি.'-এর প্রত্যয়পত্রটি একটি লাল দফা অগ্রিম প্রত্যয়পত্র।

যে প্রত্যয়পত্রের মাধ্যমে ব্যাংক পণ্যের ভাড়া, বিমা, শুল্ক, জাহাজ ভাড়া ইত্যাদি বাবদ রপ্তানিকারককে অগ্রিম টাকা পাওয়ার ক্ষমতা দেয়, তাই লাল দফা অগ্রিম প্রত্যয়পত্র। এটি আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে ইস্যু করা হয়। বাণিজ্যিক ব্যাংক এ ধরনের প্রত্যয়পত্র ইস্যু করে। উদ্দীপকে 'ওয়ার্ল্ড ফ্যাশন লি.' একটি রপ্তানি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি আমেরিকায় পোশাক রপ্তানি করে। এর জন্য তাকে একটি প্রত্যয়পত্র দেওয়া হয়। এর মাধ্যমে আমদানিকারক জাহাজী খরচ, বিমা, শুল্ক, কর ও পণ্য পরিবহন খরচ প্রদান করে। মূলত লাল দফা অগ্রিম প্রত্যয়পত্রের মাধ্যমে এ সেবাগুলো দেওয়া হয়। তাই বলা যায়, ওয়ার্ল্ড ফ্যাশন লি. একটি লাল দফা অগ্রিম প্রত্যয়পত্র পেয়েছিল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

'ওয়ার্ল্ড ফ্যাশন লি.' প্রত্যয়পত্র বন্ধক রাখা ছাড়াও ফ্যাক্টরিং এবং ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র ইস্যু করে কাপড় ও সুতা আমদানি করতে পারতেন।

রপ্তানিকারক চাইলে ব্যাংকের কাছে প্রত্যয়পত্র বাট্টা (ফ্যাক্টরিং) করতে পারে। একটি নির্দিষ্ট কমিশনের বিনিময়ে ব্যাংক এ ধরনের প্রত্যয়পত্র বাট্টা করে থাকে। অন্যদিকে, কোনো প্রত্যয়পত্র জামানত হিসেবে রেখে ব্যাংক যে নতুন প্রত্যয়পত্র ইস্যু করে, তাই ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র।

উদ্দীপকের 'ওয়ার্ল্ড ফ্যাশন লি.' আমেরিকার এফ. সি. ব্যাংক থেকে একটি প্রত্যয়পত্র পেয়েছে। প্রত্যয়পত্রের শর্তানুযায়ী তাকে জাপান থেকে কাপড় ও সুতা আমদানি করতে হবে। এজন্য তারা ব্যাংকের কাছে প্রত্যয়পত্রটি বন্ধক রেখে কাপড় ও সুতা আমদানি করে। উদ্দীপকের পোশাক নির্মাণ প্রতিষ্ঠানটি তার প্রত্যয়পত্র ব্যাংকের কাছে ফ্যাক্টরিং বাট্টা করেও টাকা সংগ্রহ করতে পারতেন। বাট্টা করলে ব্যাংক একটি অংশ কমিশন রেখে বাকি টাকা তাকে নগদ প্রদান করত। আবার ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্রের মাধ্যমেও প্রতিষ্ঠানটি টাকা সংগ্রহ করতে পারত। এক্ষেত্রে ব্যাংক তার পুরাতন প্রত্যয়পত্রটি জামানত রেখে নতুন প্রত্যয়পত্র ইস্যু করত। তাই বলা যায়, বাট্টাকরণ ও ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র ইস্যু করেও ‘ওয়াল্ড ফ্যাশন লি.’ তার সমস্যার সমাধান করতে পারত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
127

Related Question

View All
উত্তরঃ

বিদেশে কর্মরত শ্রমিক-কর্মী বিদেশ থেকে দেশে যে অর্থ পাঠায় তাকে রেমিটেন্স বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
447
উত্তরঃ

কোনো প্রত্যয়পত্র জামানত হিসেবে জমা রেখে ব্যাংক যে নতুন প্রত্যয়পত্র ইস্যু করে তাকে ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র বলা হয়।

এটি একটি হস্তান্তরযোগ্য দলিল। এ ধরনের প্রত্যয়পত্রে গ্রহীতা জামানত হিসেবে আরেকটি প্রত্যয়পত্র জমা রাখে। তবে কোনো নগদ টাকা জমা রাখতে হয় না। এ ধরনের প্রত্যয়পত্র বেশি জনপ্রিয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
420
উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত ব্যাংক দলিলযুক্ত প্রত্যয়পত্র ইস্যু করে।

যে প্রত্যয়পত্রে রপ্তানিকারককে মালের চালানি রসিদ, বহনপত্র, বিমাপত্র ইত্যাদি সংযুক্ত করে বিল উপস্থাপন করা হয় তা-ই দলিলযুক্ত প্রত্যয়পত্র। এসব দলিল যুক্ত না থাকলে বিলে স্বীকৃতি দেওয়া হয় না। এটি আমদানিকারকের পক্ষে এবং রপ্তানিকারকের অনুকূলে ব্যাংক ইস্যু করে থাকে।

উদ্দীপকে জনাব মামুন একজন রপ্তানিকারক। তিনি আমেরিকার একজন আমদানিকারকের কাছ থেকে ১,০০০ পিস শার্টের অর্ডার পেয়েছেন। ব্যাংক ক্রেতার পক্ষে ও মামুনের অনুকূলে একটি দলিল ইস্যু করে। দলিলের শর্ত ছিল বিল উপস্থাপনের সময় মালের চালানি রসিদ, বহনপত্র ও বিমাপত্র সংযুক্ত করতে হবে। উদ্দীপকে বর্ণিত দলিলটির সাথে 'দলিলযুক্ত প্রত্যয়পত্রের' বৈশিষ্ট্য সম্পূর্ণ মিলে যায়। তাই বলা যায়, উদ্দীপকের দলিলটি একটি দলিলযুক্ত প্রত্যয়পত্র ছিল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
199
উত্তরঃ

পণ্যের মূল্য গ্রহণে জনাব মামুনের ক্রয়ক্ষমতার সমতা তত্ত্ব থেকে চাহিদা ও যোগান তত্ত্ব সমর্থন করা সম্পূর্ণ যৌক্তিক বলে আমি মনে করি।

বিনিময়ের হার নির্ধারণের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। ক্রয়ক্ষমতার সমতা তত্ত্বে পণ্যের ক্রয়ক্ষমতার ওপর ভিত্তি করে বিনিময় হার নির্ধারণ করা হয়। আবার চাহিদা ও যোগান তত্ত্বে দুটি দেশের বিনিময় হার তাদের মুদ্রার পারস্পরিক চাহিদা ও যোগানের ওপর নির্ভর করে।

উদ্দীপকে জনাব মামুন আমেরিকার একজন ক্রেতার কাছ থেকে শার্টের ক্রয়াদেশ পান। তিনি ডলারের সাথে টাকার ক্রয়ক্ষমতার হ্রাস-বৃদ্ধির মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধকে পছন্দ করেন না। বরং মূল্য পরিশোধে মুদ্রার চাহিদা ও যোগানের পরিমাণ হিসাবের মাধ্যমে পণ্যের মূল্য গ্রহণে আগ্রহী। এক্ষেত্রে জনাব মামুন ক্রয়ক্ষমতা তত্ত্ব থেকে চাহিদা ও যোগান তত্ত্বকে বেশি প্রাধান্য দেন।

চাহিদা ও যোগান তত্ত্ব মুদ্রার বিনিময় হার নির্ধারণের সবচেয়ে আধুনিক তত্ত্ব। এ পদ্ধতিতে দৃশ্যমান ও অদৃশ্যমান পণ্যের আমদানি-রপ্তানিকে বিবেচনা করা হয়। ফলে লেনদেনে ভারসাম্য থাকে। তাছাড়া সারা বিশ্বে এটি বিনিময় হার নির্ধারণের সবচেয়ে কার্যকর পদ্ধতি হিসেবে স্বীকৃত। তাই বলা যায়, পণ্যের মূল্য গ্রহণে জনাব মামুনের সিদ্ধান্তটি সম্পূর্ণ সঠিক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
189
উত্তরঃ

যে পত্রের মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে আমদানি করা পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা দেয় তাকে প্রত্যয়পত্র বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
265
উত্তরঃ

বিশ্বায়নের ফলে ব্যবসায় বাণিজ্যের ব্যাপক প্রসার হওয়ায় বৈদেশিক বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বৈদেশিক বিনিময় বলতে এক দেশের সাথে অন্য দেশের অর্থ ও পণ্যের বিনিময়কে বোঝায়। বিশ্বায়নের ফলে পুরো পৃথিবী এখন হাতের মুঠোয় এসে পড়েছে। ফলে দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্যের অনেক প্রসার ঘটেছে। আর ব্যবসায় বাণিজ্যের এসব লেনদেন নিষ্পত্তিতে বৈদেশিক বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
197
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews