কক্সবাজারের উখিয়াতে রোহিঙ্গাদের আশ্রয় গ্রহণ হলো বলপূর্বক আন্তর্জাতিক অভিগমন (Forced International migration)।
আন্তর্জাতিক অভিগমন মূলত দুই কারণে সংঘটিত হয়। যেমন- আকর্ষণ ও বিকর্ষণজনিত কারণ। যেসব উপাদান স্বদেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়ার জন্য বাধ্য করে তোলে তাকে বিকর্ষণজনিত কারণ
বলে। উদ্দীপকে রোহিঙ্গাদের অভিগমন বলপূর্বক সংঘটিত হয়েছে। এ ধরনের অভিগমন গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক বৈষম্যের কারণে সংঘটিত হয়। রোহিঙ্গারা নিজের ইচ্ছায় বাংলাদেশে আসেনি বরং সাম্প্রদায়িক বৈষম্যের কারণে তারা বাধ্য হয়ে বাংলাদেশে অস্থায়ীভাবে আবদ
স্থাপন করেছে। সুতরাং বলা যায়, রোহিঙ্গাদের অভিগমনটি আন্তর্জাতিক বিকর্ষণজনিত বা বলপূর্বক অভিগমন।
Related Question
View Allনিজের বাসস্থান ছেড়ে অন্য স্থানে গিয়ে স্থায়ীভাবে বসবাস (গ্রাম থেকে শহরে বা এক দেশ থেকে অন্য দেশে) করাই অভিবাসন।
বলপূর্বক অভিগমনে কিছু মানুষ শরণার্থী হয়।
বলপূর্বক অভিগমনে যথা- গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক বৈষম্য বা যুদ্ধের কারণে যে সমস্ত ব্যক্তি কোনো স্থানে সাময়িকভাবে আশ্রয় গ্রহণ করে এবং সুযোগমত স্বদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকে তাদেরকে শরণার্থী বলে। যেমন- কক্সবাজারে মিয়ানমারের রোহিঙ্গাদের আশ্রয় গ্রহণ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!