কক্সবাজার বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী। এখানে সরকারি-বেসরকারি অসংখ্য হোটেল-মোটেল রয়েছে। এখানে বেসরকারি উদ্যোগে বেশকিছু পাঁচতারা হোটেল স্থাপিত হলেও সরকারি সংস্থার অধীনে পরিচালিত হোটেলগুলোর গ্রহণযোগ্যতা মানুষের কাছে অনেক বেশি। বর্তমানে কক্সবাজারে যাওয়ার সুযোগ সড়কপথের বাইরে খুব সীমিত। সাধারণ পর্যটকদের কথা বিবেচনা করে একচেটিয়াভাবে পরিচালিত সরকারের গণপরিবহনের সুযোগ চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা জরুরি। এর ফলে দেশের এ পর্যটন নগরী আরও সমৃদ্ধি অর্জন করবে।

Updated: 9 months ago
উত্তরঃ

যে পত্রে বা দলিলে অংশীদারি ব্যবসায়ের গঠন, উদ্দেশ্য, পরিচালনা পদ্ধতি, অংশীদারদের অধিকার ও দায়িত্ব প্রভৃতি লিপিবদ্ধ থাকে তাকে অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র বলে।

উত্তরঃ

কপিরাইট একটি আইনগত অধিকার। 

লেখক বা শিল্পী কর্তৃক তার সৃষ্ট কর্মের ওপর একটা নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী আইনগত অধিকারকে কপিরাইট বলে। এর উদ্দেশ্য হলো নকশা করা থেকে প্রকৃত লেখক, শিল্পী বা সৃষ্ট কর্মের স্বত্বাধিকারীর স্বার্থ সুরক্ষা করা, যা না করা হলে স্বত্বাধিকারী বা মালিক ক্ষতিগ্রস্ত হন। কপিরাইটের মাধ্যমে স্বত্বাধিকারীকে তার সৃষ্ট কর্মের ওপর আইনগত স্বীকৃতি দেওয়া হয়। তাই বলা যায়, কপিরাইট এর স্বত্বাধিকারীর স্বার্থ রক্ষা করে।

উত্তরঃ

উদ্দীপকের সরকারি হোটেল-মোটেলগুলো বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর অধীন।

বাংলাদেশে পর্যটন শিল্পের বিকাশে নেতৃত্বদান, হোটেল-মোটেল প্রতিষ্ঠা ও পরিচালনা ইত্যাদি দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠানকেই বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বলে।

উদ্দীপকে কক্সবাজার বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী। এখানে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ভ্রমণে আসে এবং তারা সমুদ্রসৈকতের আশেপাশের হোটেল-মোটেলগুলোতে অবস্থান করে। - এজন্য সরকার রাষ্ট্রীয় মালিকানায় এ হোটেল-মোটেল প্রতিষ্ঠিত করে যাতে তারা সুন্দরভাবে সমুদ্রসৈকতের আশেপাশে অবস্থান করতে পারে। সরকারিভাবে হোটেল-মোটেল প্রতিষ্ঠা করে সরকার পর্যটকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে তাদেরকে আকৃষ্ট করে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে সহায়ক ভূমিকা পালন করছে। আর পর্যটন শিল্পের বিকাশে সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত সরকারি হোটেল- মোটেলগুলো বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর অধীন।

উত্তরঃ

উদ্দীপকে একচেটিয়াভাবে পরিচালিত যে গণপরিবহনের উল্লেখ করা হয়েছে তাহলো বাংলাদেশ রেলওয়ে যেটির সম্প্রসারণ কক্সবাজার পর্যন্ত করার প্রয়োজনীয়তা পর্যটন শিল্পের বিকাশসহ দেশ ও জনগণের সার্বিক কল্যাণে অপরিহার্য।

বাংলাদেশ রেলওয়ের প্রধান লক্ষ্য হলো সরকারের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়ন কৌশলের সাথে মিল রেখে রেল ব্যবস্থার যথাযথ আধুনিকায়ন, সম্প্রসারণ ও সংরক্ষণের মাধ্যমে নিরাপদ, বিশ্বস্ত, স্বল্প ব্যয়সাপেক্ষ ও সময় সাশ্রয়ী পরিবহন সেবা প্রদান করা।

উদ্দীপকে কক্সবাজার একটি পর্যটন এলাকা হওয়া সত্ত্বেও শুধু সড়কপথ ও বিমানপথে যাওয়ার সুবিধা রয়েছে। কিন্তু এক্ষেত্রে অধিক ব্যয়সাপেক্ষ হওয়ার কারণে সাধারণ পর্যটকরা ভ্রমণে যেতে খুব বেশি উৎসাহী হয় না। তাই সাধারণ পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে একচেটিয়াভাবে পরিচালিত সরকারের গণপরিবহন ব্যবস্থার সুযোগ চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত করা হলে তা দেশের এ পর্যটন শহরকে আরও সমৃদ্ধি দান করতে পারবে। ফলে সাধারণ পর্যটকরা সড়কপথের তুলনায় কম খরচে ভ্রমণে যেতে পারত এবং কক্সবাজারে অনেক পর্যটকের সমাগম ঘটত। পাশাপাশি সরকারের রাজস্ব আয় ও উন্নয়নের বাজেট বৃদ্ধি পেত।

সুতরাং বলা যায়, উদ্দীপকে একচেটিয়াভাবে পরিচালিত যে গণপরিবহনের উল্লেখ করা হয়েছে কক্সবাজারের জন্য তার আবশ্যকতা রয়েছে।

321

ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ বা খুশিমতো চলতে দেয়ার নীতির কারণে ধনবাদী সমাজে ধনবৈষম্যের সৃষ্টি হয় ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়ে। তাই এ অবস্থা পরিবর্তন করে সমাজতান্ত্রিক বা মিশ্র অর্থনীতি গড়ে তুলে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক দেশেই রাষ্ট্রীয় ব্যবসায় গঠন ও পরিচালনা করা হয়।


এ অধ্যায় পাঠ শেষে আমরা জানতে পারবো—

  • রাষ্ট্রীয় ব্যবসায়ের ধারণা ।
  • রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্যসমূহ।
  • রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্যসমূহ ।
  • রাষ্ট্রীয় ব্যবসায়ের সুবিধা ও অসুবিধা।
  • বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায়সমূহ।
  • বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবসায়ের যৌক্তিকতা ।
  • বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে রাষ্ট্রীয় ব্যবসায়ের অবদান ।
  • সরকারি বেসরকারি অংশীদারীত্বভিত্তিক ব্যবসায় পরিচালনার ধারণা ।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews