কখনো কখনো সমাজে এমনও সমস্যা দেখা দেয় যার সমাধানে কুরআন ও হাদিস থেকে কোন সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না। তখনো সমাজের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে কোনো না কোনো উপায় বের করতেই হয়। কারণ, সমাজ শান্ত ও স্বাভাবিক থাকলেই কেবল মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত হয়।

Updated: 9 months ago
উত্তরঃ

উদ্দীপকের সমস্যা সমাধানের পন্থাটি ইজমা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

ইজমার মাধ্যমে সমাধানের জন্য দুটি রুকন রয়েছে; যথা- 

ক. আযিমত আযিমত হলো-প্রবল ইচ্ছা, দৃঢ় সংকল্প বা অনমনীয় প্রত্যয়। সকল মুজতাহিদের একযোগে এমন কাজ শুরু করা বা এমন কথা বলাকে আযিমত বলে, যা তাদের একমত হওয়ার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণ করে। 

খ. রুখসাত: আভিধানিক অর্থ অবকাশ, ঐচ্ছিক বা হালকা। রুখসাত হলো কোনো বিষয়ে কথায় বা কাজে মুজতাহিদদের একটি অংশের একমত হওয়া; অবশিষ্টরা সে বিষয়ে মৌনতা অবলম্বন করবেন। এমনকি এ বিষয়ে মতামত প্রকাশের নির্ধারিত মেয়াদ পর্যন্ত তারা কোনো আপত্তি উত্থাপন করবেন না বা এর বিরুদ্ধে কোনো কাজ করবেন না।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

ইজমা গ্রহণযোগ্য হওয়ার জন্য ইজমাকারীদের কতিপয় যোগ্যতা আবশ্যক। ইজমা শরিয়তের ৩য় উৎস। কুরআন ও হাদিসে কোনো মাসয়ালার সমাধান পাওয়া না গেলে প্রথমত ইজমার মাধ্যমে সে সমস্যার সমাধান করা হয়। ইজমা করার জন্য ইজমাকারীর কতিপয় যোগ্যতা অর্জন করতে হবে।

উদ্দীপকে কুরআন ও হাদিসে সমাধান পাওযা যায় না এমন সমস্যার সমাধানে কোনো একটি উপায় বের করার দ্বারা ইজমার কথা বলা হয়েছে। ইজমার গ্রহণযোগ্যতা নির্ভর করে এর আহল বা ইজমাকারীদের যোগ্যতা ও ইজমা করার পদ্ধতির ওপর। ইজমা করার যোগ্যতা সম্পন্ন ইজমাতে অংশগ্রহণকারীদের পক্ষে অবশ্যই মুজতাহিদ হওয়া প্রয়োজন। আর মুজতাহিদ তাকেই বলে, যিনি নিজের বিবেকবুদ্ধিকে অধ্যাবসায় ও আন্তরিকতার সাথে কাজে লাগিয়ে কুরআন ও হাদিসের আওতার মধ্য থেকে স্বাধীনভাবে কোনো জটিল বিষয়ে সমাধান দিতে সমর্থ হন। ইজমাকারীদের যোগ্যতা তথা কাদের ইজমা ধর্তব্য হবে এ ব্যাপারে আল্লামা নাসাফি (র) বলেন- আহলে ইজমা হচ্ছে, সেসব মুজতাহিদ, যারা পুণ্যবান এবং প্রবৃত্তি ও পাপাচারিতার অনুসরণ করেন না। এ ব্যাপারে ইমাম আবু হানিফা (র) বলেন, আহলে ইজমার জন্য সাহাবি ও মদিনাবাসী কিংবা নবি পরিবারের সদস্য হওয়া শর্ত নয়; বরং প্রত্যেক পুণ্যবান মুজতাহিদই ইজমার জন্য যোগ্য; যাদের মধ্যে প্রবৃত্তির দাসত্ব ও পাপাচারিতার কলঙ্ক নেই। সুতরাং ইজমা করার যোগ্যতাসম্পন্ন ব্যক্তি বা ইজমার আহল হিসেবে পরিগণিত হবেন সেই সব আলেম, যারা ইজতিহাদের ক্ষমতার অধিকারী ও পুণ্যবান বরং বিদআতী ও পাপাচারী নয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকের সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির সঙ্গে ইসলামি শরিয়তে ইজমার মিল খুঁজে পাওয়া যায় এবং ইসলামি শরিয়তে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। ইজমা শব্দের অর্থ ঐক্যবদ্ধ হওয়া, ঐকমত্য পোষণ করা বা একমত হওয়া। 'ইজমা' হলো- শরিয়তের কোনো হুকুম বা বিধানের ব্যাপারে একই যুগের উম্মতে মুহাম্মদির মুজতাহিদগণের একমত হওয়া। উদ্দীপকে বর্ণিত ঘটনায় ইজমারই প্রতিফলন ঘটেছে।

ইজমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ইসলামি আইনের উৎস হিসেবে কুরআন ও সুন্নাহর পরেই ইজমার স্থান। আল্লাহ তায়ালা এবং রাসুলুল্লাহ (স) ইজমার এ অবস্থান, গ্রহণযোগ্যতা, নির্ভরতা ও মর্যাদা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলেন, 'আর এমনিভাবে আমি তোমাদের করেছি মধ্যমপন্থি জাতি, যেন তোমরা অন্যান্য মানুষের ওপর (হেদায়াতের) সাক্ষী হয়ে থাকতে পার এবং রাসুলও তোমাদের ওপর সাক্ষী হয়ে থাকতে পারে' (সুরা আল-বাকারা: ১৪৩)। এ প্রসঙ্গে মহানবি (স) বলেন, 'বিভ্রান্তি বা ভুল বিষয়ের ওপর আমার উম্মত একমত হবে না' (আহকামুল কুরআন)। এসব ঘোষণা থেকে শরিয়তের উৎস হিসেবে ইজমার গুরুত্ব বোঝা যায়। তাছাড়া ইজমার মাধ্যমে গৌণ সমস্যার সমাধানে নতুন আইন যেমন উদ্ভাবিত হয় তেমনি মুসলিমদের মধ্যে ঐকমত্য তথা জাতীয় ঐক্য সংরক্ষিত হয়। ইজমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি ইসলাম ধর্মের প্রগতিশীলতা ও পরিপূর্ণতার অন্যতম পরিচায়ক।

উপরের আলোচনা থেকে বলা যায়, শরিয়তের তৃতীয় উৎস ইজমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ইসলামে একটি স্বীকৃত বিষয় এবং এটি ইসলামের অনন্যতাকেই নির্দেশ করে। 

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
243
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

 'নিফাক' অর্থ- কপটতা, ভণ্ডামি ইত্যাদি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
297
উত্তরঃ

'হুরুফে মুকাত্তায়াত' বলতে কুরআনে সংযোজিত বিচ্ছিন্ন বর্ণসমূহকে বোঝায়। কুরআন মাজিদের মোট ২৯টি সুরার শুরুতে হুরুফে মুকাত্তায়াত রয়েছে। প্রত্যেক গ্রন্থেই কিছু গোপন বিষয় থাকে, আর আল- কুরআনের গোপন বিষয় হলো হরফে মুকাত্তায়াত। তাফসিরকারগণের মতে যেসব বর্ণের প্রকৃত অর্থ ও যথার্থ মর্ম আল্লাহ ছাড়া আর কেউ অবহিত নয় তাকেই 'হুরুফে মুকাত্তায়াত' বলে। যেমন- এর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ অবগত নয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
3.7k
উত্তরঃ

মিথ্যাচার করা মুনাফিকের স্বভাব। মুনাফিক বলতে তাদেরকে বোঝায়, যারা মৌখিকভাবে ইমানের ঘোষণা দেয়, নামাজ, রোজাও পালন করে, কিন্তু অন্তরে কুফরি পোষণ করে। এদের মুখের ভাষা এক রকম কিন্তু অন্তর অন্যরকম। উদ্দীপকের দৃশ্যপট-১ এ দেখা যায় রাইয়্যান এ স্বভাবের অধিকারী।

উদ্দীপকের রাইয়্যান মিথ্যাচারের মাধ্যমে মুনাফিকি করে। সুরা আল বাকারায় দ্বিতীয় রুকুতে আল্লাহ তায়ালা মুনাফিকদের করুণ পরিণতির কথা তুলে ধরেছেন। মুনাফিকরা ইমান আনার কথা বলে আল্লাহ ও মুমিনদের ঠকাতে চায়। কিন্তু তাদের এ কাজের কারণে নিজেরাই ঠকে। তাদের এরূপ কাজের কারণে দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। প্রকৃতপক্ষেই মুনাফিকদের অন্তরে থাকে নিফাক, কুফর, শিরকের ব্যাধি। তাদের এসব স্বভাবের কারণে পাপপ্রবণতা বৃদ্ধি পেতে থাকে। ফলে তারা আল্লাহর অনুগ্রহ ও রহমত থেকে বঞ্চিত হয়। তারা পৃথিবীতে অসম্মান ও অবিশ্বাসের পাত্রে পরিণত হয়। তাছাড়া পরকালীন জীবনেও তাদের কল্পনাতীত শাস্তি পেতে হবে। হাদিসেও নবি (স) মুনাফিকদের শাস্তির কথা বর্ণনা করেছেন। তাছাড়া মুনাফিকদের তিনটি গুণের মধ্যে মিথ্যাচার একটি। মিথ্যাচারকে মহানবি (স) সব পাপের মূল হিসেবে অবহিত করেছেন।

ওপরের আলোচনার আলোকে বলতে পারি, রাইয়্যান মিথ্যাচার করার মাধ্যমে মুনাফিকির স্বভাব পোষণ করছে। যার জন্য পরকালে তাকে কঠোর শাস্তি পেতে হবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
254
উত্তরঃ

উম্মাহর ঐকমত্যের জন্য বর্তমানে ইজমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। ইজমা হচ্ছে সমকালীন বিজ্ঞ আলেমদের কোনো বিষয়ের ওপর ঐকমত্য। ধর্মীয় বা পার্থিব যেকোনো বিষয়ের বিধান উদ্ভাবন, প্রবর্তন বা নির্ধারণের ক্ষেত্রে যেকোনো যুগের মুসলিম মুজতাহিদ আলেমদের ঐকমত্যের মাধ্যমেই ইজমা হয়ে থাকে।

উদ্দীপকের দৃশ্যপট-২ এ রফিক ইসলামিক স্টাডিজ নিয়ে অধ্যয়ন করার কারণে ইজমার ব্যাপারে জানতে পারে। সে মুসলিম উম্মাহর ঐকমত্যের জন্য উদগ্রীব। বর্তমান বিশ্বে বিভিন্ন বৈপরীত্য মাসয়ালার সুন্দর সমাধানে ইজমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ইসলামি আইনের উৎসসমূহের মধ্যে কুরআন ও হাদিসের পরেই এর অবস্থান হওয়াতে এর দ্বারা শরিয়তের বিভিন্ন মাসয়ালা প্রণয়নে এর প্রয়োজন পড়ে। কুরআন ও হাদিসে যে পরিমাণ সমস্যার সমাধান পেশ করা হয়েছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ অনেকগুণ বেশি বিষয়ে কোনো সমাধান দেওয়া হয়নি। এক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ বিধান প্রবর্তন করতে ইজমার বিকল্প নেই। নবোদ্ভাবিত সব সমস্যার সমাধানে ইজমা অনিবার্য। তাছাড়া মহানবি (স) বলেছেন- 'আমার উম্মত বিভ্রান্তির ওপর এক হবে না।' রাসুল (স) এর এ বাণীর মধ্যেই ইজমার গুরুত্ব বিদ্যমান। কেননা রাসুল (স) নিজেই ইজমার প্রতি ইঙ্গিত করে আলেমদের ঐকমত্যে পৌঁছানোর উপদেশ দিয়েছেন।

ওপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে পারি, বর্তমান বিশ্বে নতুন নতুন যেসব ধর্মীয় বিশৃঙ্খলা দেখা দিচ্ছে তা ইজমার মাধ্যমে সমাধান করা সম্ভব।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
466
উত্তরঃ

 রুখসাত অর্থ অবকাশ, ঐচ্ছিক বা হালকা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
552
উত্তরঃ

 যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরাই ইজমা করতে পারবে। ইজমা সম্পাদনে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের 'আহলুল ইজমা' বলা হয়। রাসুল (স)-এর ইন্তেকালের পর সাহাবিরা ছিলেন ইজমার আহল। কেননা রাসুলের পর তারাই ছিলেন ইসলামি শরিয়ত সম্পর্কে অভিজ্ঞ, রাসুল (স)-এর পছন্দনীয় এবং সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি। সাহাবিদের যুগের পরে অভিজ্ঞ আলিমগণ ইজমা প্রদান করতে পারবেন। এভাবে শরিয়ত সম্পর্কে অভিজ্ঞ এবং সর্বজন গ্রহণযোগ্য মানুষ, যারা ইজমা প্রদান করলে তা শরিয়তের বিধানে পরিণত হবে সে ধরনের ব্যক্তি বা মানুষদের আহলুল ইজমা বা ইজমার আহল বলা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
612
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews