আমার দেখা গ্রামটি খুবই সুন্দর। গ্রামের চারপাশে সবুজ ধানের খেত, নারকেল ও খেজুর গাছে ভরা। সকালে পাখির ডাক আর ঠান্ডা হাওয়ায় মনটা ভরে ওঠে। গ্রামের মাঝ দিয়ে একটি ছোটো নদী বয়ে গেছে, সেখানে ছেলেরা সাঁতার কাটে আর জেলেরা মাছ ধরে। মাঠে কৃষকরা কাজ করে, গরু-ছাগল চরায়। গ্রামে কাঁচা রাস্তা, মাটির ঘর আর ফুলে ভরা উঠান দেখা যায়। সন্ধ্যায় সবাই একসঙ্গে বসে গল্প করে। আমার দেখা গ্রামটি শান্ত, সুন্দর আর আনন্দে ভরপুর এক জায়গা। সেখানে আমি আবার যেতে চাই।
Related Question
View All'প্রিয় স্বাধীনতা' কবিতার কবির নাম শামসুর রাহমান। তিনি তাঁর পাড়াতলি গাঁয়ে যেতে চান।
কবি মেঘনা নদী ইঞ্জিনচালিত নৌকায় পাড়ি দেবেন। দুচোখ ভরে তিনি আলো-ছায়ার খেলা দেখবেন।
কবির গাঁয়ের পুকুরপাড় গাছে ঘেরা। তিনি সেখানে বিকেলবেলায় বসবেন।
কবি তাঁর গাঁয়ের রাতের সৌন্দর্য সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, সেখানে বাঁশবাগানে আধখানা চাঁদ দেখা যায়। আবার ঝোপেঝাড়ে বাতির মতো জোনাকি দেখা যায়।
'প্রিয় স্বাধীনতা' কবিতায় একটি নদীর কথা আছে। কবি মেঘনা নদীর বাঁকে ছুটে বেড়ান।
কবিতায় প্রজাপতির মেলার কথা বলা হয়েছে। কবি হলদে পাখির ডাকে চমকে ওঠেন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!