যে বিধির সাহায্যে সম ও যোগানের ম্যাকার সরাসরি সম্পর্ক প্রকাশ করা হয়, তাকে যোগান বিদি বলে।
সাধারণত আয় বাড়লে চাহিদা বাড়ে। কিন্তু নিকৃষ্ট বা গিয়েদ রাবার ক্ষেত্রে প্রোস্তার আয় বাড়লে বিবেচ্য রবের জঙ্গিনা না বেড়ে বরং কমে যায়।
নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় স্থিতিস্থাপকতা ঋণাত্মক। অর্থাৎ এ ধরনের
দ্রব্যের ক্ষেত্রে ভোক্তার আয় বাড়লে তা পূর্বের চেয়ে কম ভোগ করে।
ফলে দ্রব্যটির চাহিদা হ্রাস পায়। সকল দ্রব্যের ক্ষেত্রে আয়ের সাথে
চাহিদার সমমুখী সম্পর্ক থাকলেও গিফেন বা নিকৃষ্ট দ্রব্য যেমন মোটা
কাপড়, নিম্নমানের সবজি প্রভৃতির ক্ষেত্রে আয় ও চাহিদার মধ্যে বিপরীত
সম্পর্ক বিদ্যমান। তাই আয় বাড়লে সবক্ষেত্রে চাহিদা বাড়ে না।
নিচে উদ্দীপকের তথ্যের আলোকে মোট উপযোগের তালিকা তৈরি করা হলো-
বিভিন্ন একক হতে প্রাপ্ত প্রান্তিক উপযোগ যোগ করে মোট উপযোগ পাওয়া যায়। অর্থাৎ TU মোট উপযোগ এবং MU প্রান্তিক উপযোগ হলে
TU = EMU - MU, + MU₂+...+ MU মোট উপযোগ সূচি:
দ্রব্য ভোগের একক | প্রান্তিক উপযোগ (TU) (টাকায়) | মোট উপযোগ (TU = ∑(MU) (টাকায়) |
১ম | ১০ | ১০ |
২য় | ৮ | ১৮ |
৩য় | ৬ | ২৪ |
৪র্থ | ৪ | ২৮ |
৫ম | ২ | ৩০ |
৬ষ্ঠ | ০ | ৩০ |
৭ম | -২ | ২৮ |
উদ্দীপকে অর্থনীতির ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়েছে।
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে বলা হয়, অন্যান্য অবস্থা স্থির থেকে একটি নির্দিষ্ট সময়ে ভোক্তা যদি একটি দ্রব্যের ভোগের পরিমাণ বাড়াতে থাকে, তাহলে ঐ দ্রব্যের অতিরিক্ত একক হতে প্রাপ্ত প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকে।

প্রদত্ত সূচিতে লক্ষ করা যায়, ভোক্তা ১ম একক দ্রব্য ভোগ করে 10 একক প্রান্তিক উপযোগ লাভ করে, যা চিত্রে বিন্দু দ্বারা দেখানো হয়েছে। একইভাবে, ২য়, ৩য়, ৪র্থ ৫ম, ৬ষ্ঠ এবং ৭ম একক হতে প্রাপ্ত প্রান্তিক উপযোগ যথাক্রমে ৪ একক, 6 একক, এ একক, 2 একক, শূন্য (০) একক এবং-২ একক, যা উপরের চিত্রে যথাক্রমে b, c, d, e, f এবং বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এই বিন্দুগুলো যোগ করে MEU প্রান্তিক উপযোগ রেখা পাওয়া যায়। MLI রেখার দিকে লক্ষ করলে দেখতে পাই, ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে (২ একক করে) কমতে থাকে। ৬ষ্ঠ এককে প্রান্তিক উপযোগ শূন্য হয়। এরপর ভোগ বাড়ানো হলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। যা মূলত অর্থনীতির ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটিকেই নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকের সূচিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়েছে।
Related Question
View Allউপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার ঐ বিশেষ গুণকে বোঝায়, যা দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব হয়।
মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়।
ভোক্তা কোনো একটি বিশেষ দ্রব্য অধিক পরিমাণে ভোগ করতে থাকলে তার নিকট উক্ত দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকে। এক পর্যায়ে সে আর ঐ দ্রব্যটি ভোগ করতে চায় না। এমতাবস্থায় ভোক্তার নিকট ঐ দ্রব্যের প্রান্তিক উপযোগ শূন্য হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একজন ভোক্তার লিচু খাওয়ার ইচ্ছা হলো। প্রথম লিচুর তুলনায় দ্বিতীয় লিচু থেকে সে কম উপযোগ পায়। তৃতীয় লিচুর ক্ষেত্রে উপযোগ আরও হ্রাস পায়। এভাবে এক পর্যায়ে তার লিচু খাওয়ার আর কোনো আগ্রহ থাকবে না। ফলে সে আর লিচু গ্রহণ করবে না। এ অবস্থায় ভোক্তার নিকট লিচুর মোট উপযোগ সর্বোচ্চ হলেও প্রান্তিক উপযোগ হয় শূন্য।
উদ্দীপকের তথ্যের আলোকে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে নিচে মোট উপযোগ রেখা অঙ্কন করা হলো-

উপরের চিত্রে OX অক্ষে পেয়ারার একক এবং OY অক্ষে পেয়ারার ভোগ হতে প্রাপ্ত মোট উপযোগ দেখানো হয়েছে। উদ্দীপকে লক্ষ করা যায়, সাহানা ১ম পেয়ারা ভোগ করে ৮ একক মোট উপযোগ লাভকরে। যা চিত্রের এ বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। একইভাবে ২য়, ৩য়, ৪র্থ এবং ৫ম পেয়ারা থেকে সাহানা যথাক্রমে ১০ একক, ১২ একক, ১২ একক এবং ১০ একক মোট উপযোগ লাভ করে। যা চিত্রে যথাক্রমে ৮, c. d এবং e বিন্দু দ্বারা দেখানো হয়েছে। প্রাপ্ত a, b, c, d এবং e বিন্দুগুলো যোগ করে TU মোট উপযোগ রেখা পাওয়া যায়।
উদ্দীপকের তথ্য হতে প্রান্তিক উপযোগ (MU) নির্ণয় করে মোট উপযোগ (IU) এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা যায়-কোনো একক হতে প্রাপ্ত মোট উপযোগ (IU) থেকে তার পূর্ববর্তী একক হতে প্রাপ্ত মোট উপযোগ (TU) বাদ দিলে প্রান্তিক উপযোগ (MU) পাওয়া যায়। অর্থাৎ MU, TU-TU প্রদত্ত তথ্যের আলোকে উপযোগ সূচি:
পেয়ারার একক | মোট উপযোগ (TU)একক | প্রান্তিক উপযোগ (MU) একক |
১ম | ৮ | ৮ |
২য় | ১০ | ২ |
৩য় | ১২ | ২ |
৪র্থ | ১২ | ০ |
৫ম | ১০ | -২ |
উপরের উপযোগ সূচিতে লক্ষ করা যায়, সাহানার ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়লেও একসময়ে তা সর্বোচ্চ ১২ একক হয় এবং পরে তা হ্রাস পায়। অন্যদিকে প্রান্তিক উপযোগ প্রথম থেকেই হ্রাস পায়, একসময় শূন্য হয়ে যায় এবং পরে তা ঋণাত্মক (-২ একক) হয়ে পড়ে।
উপরের সূচিতে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ পরিবর্তনের প্রবণতা লক্ষ করলে দেখা যায়, প্রান্তিক উপযোগ হলো মোট উপযোগের একটি অংশ। ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ কী হারে বৃদ্ধি পায় তা প্রান্তিক উপযোগ দ্বারা নির্ধারিত হয়। কোনো দ্রব্যের ভোগ বৃদ্ধি পেলে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়; কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। এছাড়া, মোট উপযোগ সর্বাধিক হলে প্রান্তিক উপযোগ শূণ্য হয় এবং
চাহিদা ও যোগানের প্রধান নির্ধারক হলো দাম।
চা ও কফি পরিবর্তক দ্রব্য। হওয়ায় কফির দাম কমে গেলে চায়ের চাহিদা কমবে।
সাধারণত যদি দুটি দ্রব্যের মধ্যে একটির পরিবর্তে অন্যটি ভোগ করা যায় এবং প্রায় সমান উপযোগ লাভ করা যায়, তবে দ্রব্য দুটিকে পরস্পর পরিবর্তক বলা হয়। এ ধরনের দ্রব্যের ক্ষেত্রে একটির দাম বৃদ্ধি পেলে অপরটির চাহিদা বেড়ে যায়। কফি ও চা এর মধ্যে যদি কফির দাম কমে যায়, তবে চায়ের চাহিদা তথা ভোগ কমবে। এজন্য পরিবর্তক দ্রব্যের দাম ও চাহিদার মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!