করিম একজন রিক্সাচালক। বয়স ৪০ বছর ও ওজন ৫ কেজি। দিনে অন্তত ১১/১২ ঘণ্টা সে রিক্সা চালায়। রিক্সা চালানো অত্যন্ত পরিশ্রমের কাজ। সম্প্রতি সে দুর্বল হয়ে পড়ে। সে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে পরীক্ষা করে উচ্চ ক্যালরিযুক্ত খাবার খেতে বলেন।

Updated: 10 months ago
উত্তরঃ

ক্যালরি হলো শক্তি পরিমাপের একক।

উত্তরঃ

জীবন্ত কোষে যেসব জৈবিক প্রক্রিয়া চলতে থাকে তার জন্য শক্তির তথা ক্যালরির প্রয়োজন। 

আমরা দৈনিক যে খাবার খাই, তা পরিপাক ও পরিশোষণের মাধ্যমে আমাদের শরীরে তাপশক্তি উৎপন্ন করে। যার ফলে আমরা দৈনিক কাজকর্ম পরিচালনা করতে পারি। জৈবিক প্রক্রিয়ার মধ্যে পরিপাক, পরিশোষণ, শ্বসন, রক্ত সঞ্চালন প্রভৃতি কাজে ক্যালরি অত্যাবশ্যক। তাছাড়া প্রাণিদেহের চলাফেরা ও অন্যান্য পেশিগত কাজেও ক্যালরির প্রয়োজন।

উত্তরঃ

শরীরের শক্তি বাড়ানোর জন্য এবং সুস্থ থাকার জন্য করিমের উচ্চ ক্যালরিযুক্ত খাদ্য খাওয়া প্রয়োজন।

শারীরিক কার্যকলাপের ওপর শক্তি ব্যয় নির্ভর করে। শ্রমের মাত্রার সাথে পেশির টান, সংকোচন, অক্সিজেন গ্রহণ, রক্ত সঞ্চালন প্রভৃতি নির্ভরশীল। এ কারণে পরিশ্রমী ব্যক্তির শক্তি চাহিদা বেশি হয়। অধিক পরিশ্রমে পেশির সংকোচন, প্রসারণ, অক্সিজেন গ্রহণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দেহে দহন ক্রিয়া বৃদ্ধি পায়, ফলে শক্তি চাহিদাও সেই অনুপাতে বাড়ে।

করিম দিনে অন্তত ১৫/১৬ ঘণ্টা রিক্সা চালায়, এর ফলে তার অধিক পরিশ্রম হয়। ফলে তার দহন ক্রিয়া বৃদ্ধি পায়। কিন্তু দহন ক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হওয়ার জন্য যে পরিমাণ ক্যালরিবহুল খাদ্য গ্রহণ করা প্রয়োজন করিম তা গ্রহণ করতে পারে না। সাধারণত খাদ্য হতে প্রাপ্ত শক্তির ২০ ভাগ কর্মশক্তিতে ব্যয় হয়। ক্যালরিবহুল খাদ্য গ্রহণ করলে শরীর শক্তি পায় এবং সবল থাকে। তাই শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখার জন্য করিমের উচ্চ ক্যালরিযুক্ত খাদ্য বেশি পরিমাণে গ্রহণ করতে হবে।

উত্তরঃ

করিম একজন রিক্সাচালক। ক্যালরির চাহিদায় তার বয়স ও ওজন প্রভাব বিস্তার করছে। দেহের অভ্যন্তরে জৈবিক কাজের জন্য যেমন শক্তির প্রয়োজন, তেমনি শারীরিক বিভিন্ন কাজকর্ম, চলাফেরা, কায়িক পরিশ্রমেও যথেষ্ট শক্তির প্রয়োজন। শক্তি তথা ক্যালরির চাহিদায় কতগুলো বিষয় প্রভাব বিস্তার করে। যেমন- বয়স ও বর্ধন, দেহের আয়তন, স্ত্রী-পুরুষভেদে হরমোনের ক্ষরণ, দৈহিক অবস্থা ইত্যাদি।

করিমের বয়স ৪০ বছর এবং ওজন ৫০ কেজি। সাধারণত জন্মের পর প্রথম ৩/৪ বছর দৈহিক বৃদ্ধি দ্রুতহারে হয়। এ সময় মৌলিক বিপাকের হারও বৃদ্ধি পায়। বয়স বাড়ার সাথে সাথে কোষীয় জারণের গতি, গ্রন্থি ও কলার কার্যক্ষমতা ও সক্রিয়তা ধীরে ধীরে কমতে থাকে বলে দেহের আয়তনের প্রতি বর্গমিটারে মৌল বিপাকক্রিয়ার গতিও কমতে থাকে। যেহেতু করিমের বয়স ৪০ বছর, তাই বয়স বাড়ার সাথে সাথে তার প্রতি একক ওজনে শক্তি চাহিদা কমতে থাকে। আবার কোষীয় জারণের গতি ও সক্রিয়তা কমতে থাকে বলে তার মৌল বিপাকক্রিয়ার গতিও কমে যায়।

সুতরাং বলা যায়, ক্যালরির চাহিদায় করিমের বয়স ও ওজন যথেষ্ট প্রভাব বিস্তার করছে।

148

Related Question

View All
উত্তরঃ

শক্তির চাহিদা নির্ণয়ে মৌল বিপাক গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। মৌল বিপাক হার বলতে প্রতি ঘণ্টায় প্রতি বর্গমিটার দেহপৃষ্ঠের ক্ষেত্রফলে যে পরিমাণ শক্তি বা ক্যালরি ব্যয় হয় তাকে বোঝায়। মধ্যম বয়সের ব্যক্তিদের গড় বিপাক হার প্রায় ৪০ ক্যালরি।

671
উত্তরঃ

উদ্দীপকে রেহানা বেগম বলেন, শক্তির ব্যয় শারীরিক কার্যকলাপের ওপর নির্ভর করে। আমাদের বিভিন্ন কাজে নানা ধরনের শক্তি ব্যয় হয়। সম্পূর্ণ বিশ্রামরত অবস্থায়ও সর্বনিম্ন শক্তি ব্যয় হয়।

শক্তির ব্যয়ের ভিত্তিতে কাজ তিন ধরনের হয়ে থাকে। যেমন- হালকা কাজ, মাঝারি কাজ ও ভারি কাজ। হাঁটাচলা, বই পড়া, ঘর গোছানো ইত্যাদি হালকা কাজের জন্য প্রতি ঘণ্টায় শক্তির চাহিদা গড়ে ১৫০-২৫০ ক্যালরি। সাইকেল চালানো, জোরে হাঁটা, খেলাধুলা করা ইত্যাদি মাঝারি কাজের অন্তভুক্ত কাজের জন্য গড়ে ৩০০-৪০০ ক্যালরি প্রয়োজন। এ ধরনের সাঁতার কাটা, রিকশা চালানো, গাছ কাটা ইত্যাদি ভারি কাজের জন্য প্রতি ঘণ্টায় গড়ে ৪৫০-৫৯০ ক্যালরি ব্যয় হয়।

প্রতি ঘণ্টায় প্রতি কিলোগ্রাম ওজনের জন্য শক্তির চাহিদা-

 লেখার কাজ - ২০ ক্যালরি প্রতি ঘণ্টায়

দর্জির কাজ- ৪৫ ক্যালরি প্রতি ঘণ্টায় 

টাইপ করা- ৩০ ক্যালরি প্রতি ঘণ্টায় 

রাজমিস্ত্রির কাজ- ৩০০ ক্যালরি প্রতি ঘণ্টায় 

রিকশা চালানোর কাজ- ৩৫০ ক্যালরি প্রতি ঘণ্টায় 

পরিশেষে বলা যায়, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ক্যালরি খরচ হয়।

233
উত্তরঃ

উদ্দীপকে রেহানা বেগমের শেষের উক্তি নারী-পুরুষভেদে, বিভিন্ন বয়সে এবং বিভিন্ন শারীরিক অবস্থায় শক্তি চাহিদা বিভিন্ন হয়। শক্তি চাহিদায় বয়স, লিঙ্গ, পরিশ্রম, হরমোনের ক্ষরণ, দেহের আয়তন প্রভাব, বিস্তার করে। যার ফলে শক্তি চাহিদায় পার্থক্য দেখা যায়।

নারী ও পুরুষের মৌল বিপাক হার সমান হয় না। নারীর মৌল বিপাক হার সমবয়স্ক পুরুষের তুলনায় কম। নারী পুরুষের তুলনায় কম পরিশ্রমী এবং দেহে মেদ বেশি থাকে, অন্যথায় পুরুষের দৈহিক পরিশ্রমে পেশি চালনা তীব্রতর হয় বলে নারী অপেক্ষা পুরুষের বিপাক হার ১০%-২০% বেশি। বয়স বাড়ার সাথে সাথে মৌল বিপাক হার হ্রাস পেতে থাকে। বৃদ্ধদের তুলনায় যুবকের বিপাক বেশি হয়।  শিশুদের বিপাক হার ১০%-১২% বেশি থাকে। জন্মের কয়েক মাস পর থেকে এটা সর্বাপেক্ষা বেশি বৃদ্ধি পেয়ে থাকে। তৃতীয় বছরে হ্রাস পেয়ে যৌবনে সামান্য বৃদ্ধি পায়। ২৫ বছর থেকে বার্ধক্য পর্যন্ত আবার ধীরে ধীরে হ্রাস পায়। পুরুষের তুলনায় মহিলাদের বিপাক বেশি ওঠানামা করে। মাসিকের পূর্বে এই হার বাড়ে এবং মাসিকের পর কমে। গর্ভাবস্থার শেষ ভাগে মৌল বিপাক ১৫%-২৫% বৃদ্ধি পায়। এ সময়ে গর্ভবতী মহিলার ওজন বৃদ্ধি পায় এবং গর্ভস্থ ভ্রূণের বিপাক হার বেশি থাকে, সে কারণে মৌল বিপাক বৃদ্ধি পায়।

তাই বলা যায়, বিভিন্ন অবস্থাভেদে শক্তি চাহিদার তারতম্য হয়।

244
উত্তরঃ

শক্তি একটি ক্ষমতা যার দ্বারা আমরা কার্য সম্পাদন করে থাকি।

1.2k
উত্তরঃ

জীবন্ত কোষে যেসব জৈবিক প্রক্রিয়া অবিরত চলতে থাকে তার জন্য শক্তির প্রয়োজন হয়। তাই শক্তির চাহিদাকে জীবদেহের প্রধান চাহিদা বলা হয়।

জৈবিক প্রক্রিয়ার মধ্যে শ্বসন, রক্ত সঞ্চালন, রেচন প্রভৃতি জীবন ধারণের জন্য অত্যাবশ্যক। এছাড়াও দেহের কোষের প্রতিটিতে রাসায়নিক প্রক্রিয়া চলে। যেমন- জারণ, বিজারণ, এনজাইম ও হরমোন নিঃসরণ ইত্যাদি। এগুলোর জন্য শক্তির প্রয়োজন। এছাড়া প্রাণীদেহের চলাফেরা ও অন্যান্য পেশিগত কাজেও শক্তির প্রয়োজন হয়।

237
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews