করিম খুলনায় জুট মিলে কাজ করে। মিলের পাশেই বস্তিতে বসবাস করে। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে অনেক লোকের বাস। নাই পয়ঃনিষ্কাশন ও রাস্তাঘাটের সুবিধা। আমাশয়, কলেরা, ডায়রিয়া প্রভৃতি রোগ লেগেই আছে। একদিন টেলিভিশন দেখে সে জানতে পারল- এ দেশের স্বাস্থ্যগত সমস্যা, পরিবেশ দূষণ প্রভৃতি জনসংখ্যা বেশি হওয়ার কারণেই হচ্ছে।

Updated: 3 months ago
উত্তরঃ

একটি দেশে প্রতি বর্গমাইল বা প্রতি বর্গকিলোমিটারে গড়ে যে পরিমাণ মানুষ বসবাস করে তা-ই জনসংখ্যার ঘনত্ব।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
উত্তরঃ

প্রশিক্ষণ মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি করে। যেকোনো কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করতে প্রশিক্ষণ সহায়ক ভূমিকা রাখে। যেকোনো দেশের মানুষকে দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ অত্যাবশ্যক। প্রশিক্ষণের মাধ্যমে মানুষ তার কাজটি সঠিকভাবে এবং সঠিক সময়ে সম্পন্ন করতে পারে। তাই বলা যায়, জনগণকে দক্ষ করার মাধ্যমে প্রশিক্ষণ মানবসম্পদ উন্নয়নে সহায়তা করে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
উত্তরঃ

নিচে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির প্রভাবসমূহ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করা হলো-

খাদ্য ঘাটতি: জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রতি বছর প্রায় ৩০-৪০ লাখ টন খাদ্য ঘাটতি দেখা দেয়। কারণ এদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭% কিন্তু খাদ্য উৎপাদন বৃদ্ধির হার ০.১৫%।

⇨শিক্ষাক্ষেত্রে সমস্যা জনসংখ্যা বৃদ্ধির কারণে বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে প্রকট সমস্যা সৃষ্টি হয়েছে। আমাদের দেশে জনসংখ্যা যে হারে বাড়ছে তাতে আমাদের সীমিত সম্পদের সাহায্যে বিপুল জনগোষ্ঠীর সুশিক্ষার ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না।

⇨ চিকিৎসাক্ষেত্রে সমস্যা জনসংখ্যা বৃদ্ধির কারণে বাংলাদেশের চিকিৎসাক্ষেত্রে দৈন্যদশা দেখা যায়। বিপুল জনগোষ্ঠীর জন্য চিকিৎসাক্ষেত্রে হাসপাতালের স্বল্পতা, চিকিৎসা সরঞ্জামাদির অভাব, ওষুধের উচ্চমূল্য, ডাক্তার ও সেবিকার স্বল্পতা ইত্যাদি সমস্যাসমূহ জনসংখ্যা বৃদ্ধির কারণে হয়ে থাকে।

⇨ বাসস্থানের ক্ষেত্রে সমস্যা: বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির কারণে বাসস্থানের ক্ষেত্রে প্রকট সমস্যার সৃষ্টি হয়েছে। মানুষের বাসস্থান তৈরির জন্য কৃষিজমিকে বাসের উপযুক্ত করা হয়, যার ফলে খাদ্য উৎপাদন হ্রাস পায়।

⇨ কর্মসংস্থানের উপর প্রভাব জনসংখ্যা বৃদ্ধির ফলে কর্মসংস্থানের উপর বিরূপ প্রভাব পড়ে। দেশে যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সে হারে কর্মসংস্থান না বাড়ায় বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, যার ফলে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হচ্ছে।

⇨ পরিবেশের উপর প্রভাব বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণে পরিবেশ নানাভাবে দূষিত হচ্ছে। অতিরিক্ত জনসংখ্যার কারণে অতিরিক্ত যানবাহন, অতিরিক্ত অপরিকল্পিত বাসস্থান, ময়লা নিষ্কাশনের অব্যবস্থাপনা পরিবেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।

অতএব বলা যায়, জনসংখ্যা বৃদ্ধি আমাদের মৌলিক চাহিদার সব ক্ষেত্রেই বিরূপ প্রভাব ফেলছে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
উত্তরঃ

উদ্দীপকে করিমের সমস্যা সমাধানে যেসব পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা নিচে আলোচনা করা হলো-

⇨ আর্থসামাজিক অবকাঠামোর উন্নয়ন: দেশের রাস্তাঘাট, স্কুল-কলেজ, হাসপাতাল ইত্যাদির উন্নয়ন করা দরকার। এছাড়া পানির সমস্যা সমাধান, পয়ঃনিষ্কাশন সমস্যার সমাধান, বিদ্যুৎ সমস্যার সমাধানের মাধ্যমে করিমের সমস্যা সমাধান সম্ভব।

অস্বাস্থ্যকর পরিবেশের উন্নয়ন: এদেশের একটি অন্যতম সমস্যা হলো অস্বাস্থ্যকর পরিবেশ। এদেশের মানুষ তার চারপাশের পরিবেশ অকারণে নোংরা করে। এ নোংরা পরিবেশকে যদি পরিষ্কার করা যায় তবে অনেক ধরনের রোগ বালাই থেকে রক্ষা পাওয়া সম্ভব।

⇨ চিকিৎসাক্ষেত্রে উন্নয়ন: বাংলাদেশের চিকিৎসাক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন। এদেশ থেকে এখনও উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে হয়। নতুন নতুন চিকিৎসা যন্ত্রপাতি আমদানি, হাসপাতালের সংখ্যা বাড়ানো, ডাক্তার ও নার্সের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে চিকিৎসাক্ষেত্রে উন্নয়ন করা যেতে পারে।

পরিবেশ দূষণ রোধ: সরকার পরিবেশ দূষণ রোধ করার জন্য বিভিন্ন স্থানে গাছপালা লাগাতে পারে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার উপর কঠোর নিষেধাজ্ঞা প্রয়োগ করতে পারে। যানবাহনের কালো ধোঁয়া বন্ধে কিছু নীতিমালা প্রণয়ন করতে পারে।

জনসংখ্যা হ্রাস: জনসংখ্যা বৃদ্ধি বেশিরভাগ সময়েই মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না। অতিরিক্ত জনসংখ্যা যদি শিক্ষিত ও প্রশিক্ষিত হতো তবে তা আশীর্বাদস্বরূপ হতো। কিন্তু বাংলাদেশের মতো ছোট একটি দেশে অতিরিক্ত জনসংখ্যা, তাও আবার অল্পশিক্ষিত হওয়ায় দেশের বোঝা বৃদ্ধি পেয়েছে। এ বোঝা হ্রাস করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমন: জন্মনিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ওষুধের ব্যবহার, বিলম্বিত বিবাহ ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস করতে পারে।

সরকারের আন্তরিকতা: উল্লিখিত কার্যক্রমগুলো করার জন্য সরকারের আন্তরিকতা সবচেয়ে বেশি প্রয়োজন। সরকার যদি চায় তবে এ ধরনের কার্যক্রমগুলো গ্রহণ করে বিভিন্ন সমস্যা দূর করতে পারে।

অবশেষে বলা যায়, উল্লিখিত পদক্ষেপগুলোর মাধ্যমে করিমের সমস্যার সমাধান করা সম্ভব।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
17
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

জীবিকা অর্জনের জন্য স্ব-উদ্যোগে উৎপাদন কাজে নিয়োজিত থাকাই হলো আত্মকর্মসংস্থান।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
73
উত্তরঃ

একটি দেশের জনসংখ্যার মধ্যে মৃত্যুর শতকরা অংশকে 'মৃত্যুহার বলে। মৃত্যুহার জনসংখ্যাকে হ্রাস করে বলে জন্মহার অপেক্ষা মৃত্যুহার বেশি হলে জনসংখ্যা হ্রাস পায়। আবার জন্মহার অপেক্ষা মৃত্যুহার কম হলে জনসংখ্যা বৃদ্ধি পায়। বিভিন্ন কারণে মৃত্যুহার হ্রাস পাওয়ায় বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
89
উত্তরঃ

উদ্দীপকে অধ্যক্ষ সাহেবের ছেলে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাস করে গ্রামে এসে মৎস্য খামারের কাজ শুরু করে। বর্তমানে একজন উচ্চশিক্ষিত ছেলে গ্রামে এসে মৎস্য চাষ করবে, এটা কেউ ভাবতেই পারে না। কারণ, এত কষ্ট করে পড়াশোনা করে কেউ গ্রামে গিয়ে মৎস্য চাষ করতে চায় না। তেমনি অধ্যক্ষ সাহেবও চাননি। কিন্তু অধ্যক্ষ সাহেবের ছেলে চায় নিজের উদ্যোগে নিজেকে স্বাবলম্বী করতে। যেকোনো চাকরি করতে গেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অধীনে কাজ করতে হয়। তাদের কথামতো সব কাজকর্ম করতে হয়। নিজের কোনো স্বাধীনতা থাকে না। কিন্তু যখন নিজের উদ্যোগে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, তখন আর কারও অধীন থাকতে হয় না। নিজের স্বাধীনতা বজায় রেখেই কাজ করা যায়।

অতএব বলা যায়, উল্লিখিত কারণেই অধ্যক্ষ সাহেবের ছেলে এমএসসি পাস করেও গ্রামে এসে নিজ উদ্যোগে মৎস্য খামারে কাজ শুরু করেছে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
60
উত্তরঃ

উদ্দীপকে অধ্যক্ষ সাহেবের ছেলে যে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, সেটি হচ্ছে আত্মকর্মসংস্থান। নিচে আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করা হলো-

জীবিকা অর্জনের জন্য স্ব-উদ্যোগে উৎপাদন কাজে নিয়োজিত থাকাকে আত্মকর্মসংস্থান বলে। একজন কর্মক্ষম ও কর্মে ইচ্ছুক ব্যক্তি বেকারত্ব লাঘবে স্বাধীনভাবে কোনো উৎপাদনকর্মে নিয়োজিত হলেই তাকে আত্মকর্মসংস্থান বলে অভিহিত করা হয়। বাংলাদেশের মতো জনাধিক্যের দেশের সব শ্রমশক্তিকে প্রচলিত ধারায় কর্মসংস্থানের সুযোগ দেওয়া সম্ভম্ব নয়।
বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে আত্মকর্মসংস্থান প্রয়োজন। বেকারত্বের কারণে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কম। মাথাপিছু আয় বৃদ্ধির জন্য আত্মকর্মসংস্থান প্রয়োজন। জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আত্মকর্মসংস্থান প্রয়োজন। বেকার জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় কর্মসংস্থান তৈরি করার মতো মূলধন সরকারের না থাকায় আত্মকর্মসংস্থান সরকারের বাজেট ব্যবস্থাপনায় চাপ কমায়। বেকারত্ব ও দরিদ্রতা সামাজিক অস্থিরতার জন্ম দেয়, তাই আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব ও দারিদ্র্য দূর করতে
পারলে সামাজিক অস্থিরতা ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যায়। আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকার জনগোষ্ঠী উন্নয়নকাজে অংশগ্রহণ করলে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন হয়।

উপর্যুক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশের মতো জনবহুল উন্নয়নশীল দেশে আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা অপরিসীম।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
60
উত্তরঃ

জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি হলো, DP = TPTA যেখানে, DP = জনসংখ্যার ঘনত্ব, TP = মোট জনসংখ্যা, TA = মোট আয়তন।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
96
উত্তরঃ

যে জনসংখ্যায় একটি দেশের উৎপাদন ও আয় সর্বোচ্চ হয়, তাকে কাম্য জনসংখ্যা বলে। একটি দেশে প্রাকৃতিক সম্পদ, মূলধন ও প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগিয়ে জনসংখ্যা যে আয়তন/পরিমাণ দ্বারা সর্বোচ্চ মাথাপিছু আয় অর্জিত হয়, সেই জনসংখ্যার আয়তন/পরিমাণকে কাম্য জনসংখ্যা বলা হয়। কাম্য জনসংখ্যায় মোট জনসংখ্যা ও কর্মজীবী জনসংখ্যার অনুপাত স্থির থাকে। তাই উক্ত জনসংখ্যায় পূর্ণ নিয়োগ অবস্থা বর্তমান থাকে এবং জীবনযাত্রার মান উন্নত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
108
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews