কর্ণফুলি এনার্জি প্লাস বাল্ব উৎপাদনকারী প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক 'মি. ' প্রতিষ্ঠানের সাপ্তাহিক উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন ২০০ একক। সপ্তাহ শেষে তিনি কার্যফল পরিমাপ করে দেখেন উৎপাদনের পরিমাণ ১৫০ একক। তিনি লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার কারণ সম্পর্কে উৎপাদন ব্যবস্থাপককে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেন।

Updated: 1 year ago
উত্তরঃ

নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হলো আদর্শ মান নির্ধারণ।

উত্তরঃ

বাজেটীয় নিয়ন্ত্রণ বলতে বোঝায়, যে কার্য সম্পাদিত হলো তার সাথে বাজেটকৃত কার্যফলের তুলনা করে পার্থক্য দূরীকরণের একটি প্রক্রিয়া। বাজেটের সাথে প্রকৃত কার্যফলের তুলনা করে বিচ্যুতি বের করে সেটাকে নিয়ন্ত্রণ করাই হলো বাজেটীয় নিয়ন্ত্রণ। কোনো প্রতিষ্ঠানের কার্যাবলি পরিকল্পিত বাজেটের সাথে অর্জিত ফলাফলের মূল্যায়ন করা এবং বিচ্যুতি নির্ণয়ে সংশোধনী ব্যবস্থা গ্রহণ করা বাজেটীয় নিয়ন্ত্রণের উদ্দেশ্য। অর্থাৎ কাজের আদর্শ মানের সাথে প্রকৃত অর্জনের পার্থক্যকে সমন্বয় করার জন্য যে নিয়ন্ত্রণ করা হয় সেটাই হলো বাজেটীয় নিয়ন্ত্রণ।

উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত বিচ্যুতির পরিমাণ ৫০ একক। নিয়ন্ত্রণের মুখ্য উদ্দেশ্য হলো ত্রুটি বা বিচ্যুতি নিরূপণপূর্বক প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। এ বিচ্যুতি নিরূপণে আদর্শ মানকে ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ নির্দিষ্ট সময়ে সম্পাদিত কার্য পরিমাপ করে তা আদর্শ মানের সাথে তুলনা করে বিচ্যুতির পরিমাণ নির্ণয় করা হয়।

উদ্দীপকে কর্ণফুলি এনার্জি প্লাস বাল্ব উৎপাদনকারী প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক লি. Y প্রতিষ্ঠানের সাপ্তাহিক উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন ২০০ একক। সপ্তাহ শেষে কার্যফল পরিমাপ করে দেখেন উৎপাদনের পরিমাণ ১৫০ একক। এখানে বিচ্যুতির পরিমাণ হলো: কার্যবিচ্যুতি = প্রকৃত কার্যফল আদর্শমান অর্থাৎ ১৫০ একক ২০০ একক = বিচ্যুতি-৫০ একক।

উত্তরঃ

উদ্দীপকের প্রতিষ্ঠানটির আদর্শমান অর্জিত না হওয়ার মূল কারণ হলো নির্দেশনায় ত্রুটি, অধীনস্থদের অদক্ষতা, উপায়-উপকরণাদির ব্যবহারিক এবং পরিকল্পনায় ত্রুটি।

নিয়ন্ত্রণ ফলপ্রদ করার লক্ষ্যে সর্বপ্রথম প্রত্যেক কাজের আদর্শমান নির্ধারণ করা প্রয়োজন। একটি কাজ কতটুকু গুণ, মান, পরিমাণ, ব্যয়, আয় বা সময়সাপেক্ষ হলে সঠিকভাবে সম্পাদিত হয়েছে বলা যাবে তাকে বলা হয় আদর্শ মান।

উদ্দীপকে কর্ণফুলি এনার্জি প্লাস বাল্ব উৎপাদনকারী প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মি. Y প্রতিষ্ঠানের সাপ্তাহিক উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন ২০০ একক। সপ্তাহ শেষে কার্যফল পরিমাপ করে দেখেন উৎপাদনের পরিমাণ ১৫০ একক। তিনি লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার কারণ অনুসন্ধান করতে গিয়ে প্রতিষ্ঠানের নির্দেশনায় ত্রুটি, অধীনস্থদের অদক্ষতা, উপায়-উপকরণাদির ব্যবহারিক ত্রুটি এবং পরিকল্পনায় ত্রুটি শনাক্ত করেন।

ভবিষ্যতে যাতে বিচ্যুতি না ঘটে এ লক্ষ্যে যেসব ত্রুটি শনাক্ত করা হয়েছে তার সংশোধনক্ষম ব্যবস্থা কী হতে পারে তা নিরূপণ এবং পরবর্তী পরিকল্পনায় কীভাবে তা অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করা হবে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তবেই প্রতিষ্ঠানটির আদর্শ মান অর্জিত হবে।

167

Related Question

View All
উত্তরঃ

প্রতিষ্ঠানে বাস্তবায়িত কাজের সাথে বিভিন্ন কাজের সম্পর্ক এবং কাজ শুরু ও শেষ হওয়ার মোট সময় তালিকার মাধ্যমে যা প্রদর্শন করা হয় তাকে পার্ট বলে।

320
উত্তরঃ

যে বিন্দুতে প্রতিষ্ঠানের মোট আয় ও মোট ব্যয় সমান হয় তাকে Break Even Point বা BEP বলে।

BEP-এর মাধ্যমে প্রতিষ্ঠানের বিক্রয়ের পরিমাণ কোন পর্যায়ে নিয়ে যেতে পারলে লোকসান হবে না, তা জানা যায়। এর বাইরেও প্রতিষ্ঠানের বিক্রয় কী হলে মুনাফার পরিমাণ কী হবে, সে সম্পর্কে আগাম ধারণা লাভ করা যায়। ফলে উপযুক্ত আদর্শমান নির্ধারণ সহজ এবং প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর হয়। তাই BEP বিশ্লেষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ।

442
উত্তরঃ

উদ্দীপকের লক্ষ্যমাত্রা মেয়াদভিত্তিক স্বল্পমেয়াদি পরিকল্পনা।

সাধারণত এক বছর বা তার কম সময়ের জন্য গৃহীত পরিকল্পনাকে স্বল্পমেয়াদি পরিকল্পনা বলে। স্বল্পমেয়াদি পরিকল্পনা প্রতিষ্ঠানের বিভাগীয় ও উপবিভাগীয় পর্যায়ে গৃহীত হয়। বার্ষিক পরিকল্পনার আওতায় ত্রৈমাসিক, মাসিক বা সাপ্তাহিক পরিকল্পনার সবগুলোকেই এ ধরনের পরিকল্পনা গণ্য করা যায়।

উদ্দীপকে ফাইজা গার্মেন্টস এক লাখ একক পোশাক তিন মাসের মধ্যে সরবরাহের অর্ডার পায়। প্রতিষ্ঠানের নির্বাহী মি. ইলিয়াস উক্ত অর্ডার বাস্তবায়নের লক্ষ্যে প্রতিনিয়ত কারখানার কাজ তদারকি করতে লাগলেন। উদ্দীপকে পোশাক উৎপাদনের জন্য সময় পেয়েছেন তিন মাস। সুতরাং উদ্দীপকের লক্ষ্যমাত্রা মেয়াদভিত্তিক স্বল্পমেয়াদি পরিকল্পনা।

303
উত্তরঃ

নিয়ন্ত্রণ হলো পূর্বনির্ধারিত আদর্শ মানের সাথে প্রকৃত কার্যফল তুলনা করে নির্ণীত বিচ্যুতি সংশোধনের কার্য ব্যবস্থাবিশেষ। উদ্দীপকে যথাযথ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে ফাইজা গার্মেন্টসের লক্ষ্যার্জন সম্ভব হয়েছে।

ব্যবস্থাপনার ক্ষেত্রে নিয়ন্ত্রণের গুরুত্ব অপরিসীম। সুষ্ঠু নিয়ন্ত্রণ ছাড়া ব্যবস্থাপনার সামগ্রিক কার্যাবলি যথাযথভাবে সম্পাদন সম্ভব নয়। নিয়ন্ত্রণহীন ব্যবস্থাপনা কার্য অর্থহীন ও বিশৃঙ্খল হতে বাধ্য। যথাযথ নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের শৃঙ্খলা বিধান, বিচ্যুতি নির্ণয়ে সহযোগিতা করা, পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন, পূর্ববর্তী পরিকল্পনার মানোন্নয়ন এবং দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। এজন্য প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে নিয়ন্ত্রণ একটি আবশ্যকীয় প্রক্রিয়া।

উদ্দীপকে ফাইজা গার্মেন্টস এক লাখ একক পোশাক তিন মাসের মধ্যে সরবরাহের অর্ডার পায়। প্রতিষ্ঠানের নির্বাহী মি. ইলিয়াস উক্ত অর্ডার বাস্তবায়নের লক্ষ্যে প্রতিনিয়ত কারখানার কাজ তদারকি করতে লাগলেন। তিনি কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে থাকলেন। পরিকল্পনার সাথে বাস্তব, কাজের বিচ্যুতি থাকলে সংশোধনের ব্যবস্থা নেন। অর্থাৎ মি. ইলিয়াস ফাইজা গার্মেন্টস-এ যথাযথ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। ফলে নির্ধারিত সময়েই লক্ষ্যার্জন হয়।

সুতরাং উদ্দীপকে যথাযথ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে ফাইজা গার্মেন্টসের লক্ষ্যার্জন সম্ভব হয়েছে।

289
উত্তরঃ

কোনো নির্দিষ্ট সময় পরে যে কাজ করা হয় তাকে কালান্তিক কাজ বলে।

পরিকল্পনার ন্যায় নিয়ন্ত্রণও একটি অবিরাম প্রক্রিয়া। যতদিন পরিকল্পনা থাকে ততদিন নিয়ন্ত্রণও অব্যাহত থাকে। নিয়ন্ত্রণ কালান্তিক কাজ; কোনো প্রাত্যহিক কাজ নয়। এ কাজ অবশ্য একদিন, সপ্তাহ, মাস বা বছর হতে পারে।'অর্থাৎ, সময় শেষেই কার্যফল পরিমাপ, পূর্বনির্ধারিত মানের সাথে তা তুলনা ও বিচ্যুতি নিরূপণ শেষে সংশোধনমূলক কার্য ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। তাই নিয়ন্ত্রণকে কালান্তিক কাজ বলা হয়।

458
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews