কাকনের গৃহের ঘরগুলো বেশ বড় বড়। তার গৃহে আসবাবগুলো বিন্যাসের পরও তা ফুটে ওঠে না। তার ঘরের টেবিলের তুলনায় চেয়ারগুলো খুব ছোট। কোনো আসবাব বেশ লম্বা, কোনোটি চওড়া। তার প্রতিবেশি তাকে আসবাব সংস্থাপনে শিল্পনীতির প্রতি যত্নশীল হতে বললেন।

Updated: 10 months ago
উত্তরঃ

সুন্দর, সহজ ও আকর্ষণীয় সব কিছুই হলো শিল্প।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
উত্তরঃ

সংমিশ্রিত রং বলতে বোঝায় সমপরিমাণ একটি প্রাথমিক রং ও একটি মাধ্যমিক রঙের সংমিশ্রণ। যেমন: লাল + কমলা = লালচে কমলা, হলুদ + সবুজ = হলদে সবুজ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
উত্তরঃ

কাকনের গৃহের ঘরগুলো বেশ বড়। আসবাব বিন্যাসের পর তা ফুটে ওঠে না। যেহেতু উষ্ণ রং ঘরের আকৃতি আপাতদৃষ্টিতে ছোট করে সেহেতু কাকনের গৃহে উষ্ণ রং ব্যবহার করা উচিত। বারোটি রং চক্রাকারে সাজিয়ে বর্ণচক্র তৈরি করা হয়। বর্ণচক্র থেকে খুব সহজেই কাকন কক্ষের জন্য রং নির্বাচন করতে পারে। বর্ণচক্রের উজ্জ্বল রংগুলোকে উষ্ণ রং বলা হয়। এ রংগুলো হলো- লাল, হলুদ, কমলা। উষ্ণ রঙের ব্যবহারে গৃহের পরিবেশে গরম ভাব নিয়ে আসে ও ঘরের আকৃতি আপাতদৃষ্টিতে ছোট করে দৃষ্টির সামনের বস্তুকে কাছে নিয়ে আসে।

তাই, কাকনের কক্ষের জন্য উষ্ণ রং উপযোগী।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
উত্তরঃ

গৃহকে আকর্ষণীয় ও মনোরম করে তুলতে হলে আসবাবপত্রগুলো সঠিকভাবে বিন্যাস করা জরুরি। এজন্য শিল্পনীতির প্রতি যত্নশীল হতে হয়।

আসবাবের আকার ঠিক না থাকলে তা অসামঞ্জস্য সৃষ্টি করে। কাকনের গৃহের কক্ষগুলো বড় হওয়ায় তিনি টেবিলের আকৃতি বড় করেছেন। লম্বা, চওড়া করে আসবাব তৈরি করেছেন। কিন্তু চেয়ারগুলো টেবিলের তুলনায় ছোট। এজন্য তার প্রতিবেশী তাকে আসবাব সংস্থাপনে শিল্পনীতির প্রতি যত্নশীল হতে বলেছেন। কারণ কাকন যদি টেবিলের আকারের সাথে মিল রেখে চেয়ার তৈরি করেন, আবার কক্ষের দৈর্ঘ্য, প্রশ্ন অনুযায়ী আসবাবের উচ্চতা নির্ধারণ করেন তবে সহজেই কক্ষ ও আসবাবের আকারের অসামঞ্জস্যতা কাটিয়ে উঠতে পারবেন। আসবাব সংস্থাপনে ছন্দ ও প্রাধান্য সৃষ্টি ইত্যাদির মাধ্যমেও তিনি তার আসবাবপত্রগুলো আকর্ষণীয় করে তুলতে পারবেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
78

গৃহকে মনোরম ও আকর্ষণীয় করার কাজটি শিল্পের একটি ক্ষেত্র। শিল্প হচ্ছে যেকোনো ধরনের প্রচেষ্টা বা অনুভূতি যা মানুষকে আনন্দ দেয়। এই প্রচেষ্টা কোনো কিছু সৃষ্টির মধ্য দিয়ে হতে পারে, আবার আচরণের মধ্যে দিয়েও হতে পারে। মানুষের কল্যাণের জন্য সুন্দর উদ্দেশ্য নিয়ে শিল্পের সৃষ্টি হয়। গৃহকে সাজানোর কাজটি যখন এসব উদ্দেশ্য পূরণ করে তখন সেটা শিল্পের মর্যাদা পায়। এখন প্রশ্ন হলো, গৃহকে আমরা আকর্ষণীয় করব কীভাবে? এর জন্য গৃহ পরিবেশের পরিচ্ছন্নতার পাশাপাশি প্রয়োজন উপযুক্তভাবে গৃহকে সাজানো। এটি অভ্যন্তরীণ গৃহসজ্জা (Interior Decoration) নামে পরিচিত। গৃহকে মনোরম ও আকর্ষনীয় করে তুলতে হলে, যে বিষয়গুলো শেখা দরকার তা এই অধ্যায়ে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হলো-

Related Question

View All
উত্তরঃ

গৃহের ভেতরের পরিবেশ সুন্দর ও আকর্ষণীয়ভাবে সাজানোকে, অভ্যন্তরীণ গৃহসজ্জা বলে।

গৃহ ও গৃহের আশেপাশে যা আছে সব নিয়েই গৃহ পরিবেশ গঠিত। পরিবারের সুখ-শান্তি, স্বাস্থ্য এবং সৌন্দর্য নির্ভর করে সুষ্ঠু গৃহ পরিবেশের ওপর।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
271
উত্তরঃ

সালেহা গৃহসজ্জায় পর্দার রঙকে প্রাধান্য দিয়েছেন।

পর্দা ঘরের আব্রু রক্ষা এবং রোদ ও ধুলাবালি থেকে রক্ষা করে। দেয়াল, মেঝে, ছাদ ও আসবাবপত্রের রঙের সাথে মিল রেখে পর্দার রং নির্বাচন করতে হয়। সালেহার বসার ঘরটি ছোট। তিনি তার বসার ঘরে আকাশি রঙের পর্দা ব্যবহার করেন। তিনি তার বসার ঘরটিকে আপাতদৃষ্টিতে বড় দেখানোর জন্য হালকা রঙের পর্দা ব্যবহার করেছেন। ঘরকে বড় দেখানো ছাড়াও হালকা রঙের পর্দা ঘরগুলোতে ঠান্ডা, শান্ত ও স্নিগ্ধ পরিবেশ সৃষ্টি করে। তাই বলা যায়, সালেহা বেগম গৃহসজ্জায় রঙকে প্রাধান্য দিয়েছেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
148
উত্তরঃ

গৃহসজ্জায় হালিমা পারদর্শী নন।

সালেহা ও হালিমা একই আয়তনের ফ্ল্যাটে থাকেন। প্রতিবেশী মারিয়া সালেহার বাসা থেকে হালিমার বাসায় গিয়ে মন্তব্য করেন হালিমার বসার ঘরটি ছোট। হালিমা বসার ঘরে লাল রঙের ফুলের ছাপার পর্দা ব্যবহার করেন। লাল একটি উষ্ণ রং। এ রঙের পর্দা ব্যবহারের কারণে ঘরের আকৃতি ছোট মনে হয় আর ছাপার পর্দাও আপাতদৃষ্টিতে ঘরের আকৃতিকে ছোট করে তোলে। এছাড়া তিনি দরজার পাশে বড় আকারের একটি টব রেখেছেন। এতে কেউ দরজা খুলে ঘরে ঢোকার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। তিনি টবটি দরজার কাছে না রেখে ঘরের অন্য কোথাও স্থাপন করলে কোনো সমস্যার সৃষ্টি হতো না। সঠিকভাবে সমন্বয় ও গৃহসজ্জার শিল্প উপাদানের প্রয়োগের মাধ্যমে তিনি তার বসার ঘরটি আরও আকর্ষণীয় করে তুলতে পারতেন। এ থেকে বোঝা যায়, গৃহসজ্জায় হালিমা পুরোপুরি পারদর্শী নন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
118
উত্তরঃ

সংমিশ্রিত রং বলতে বোঝায় সমপরিমাণ একটি প্রাথমিক রং ও একটি মাধ্যমিক রঙের সংমিশ্রণ। যেমন: লাল + কমলা = লালচে কমলা, হলুদ + সবুজ = হলদে সবুজ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
255
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews