কাজল বিলের কালো পানি 

টলোমলো বেশ 

মধ্যিখানি শাপলা মেয়ে 

মুখে হাসির রেশ। 

বুক ভরা পাখা মেলে 

হেসে ওঠে ভোরে 

যদি যাও কাজল বিলে 

সাথে নিও মোরে।

Updated: 10 months ago
উত্তরঃ

কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
উত্তরঃ

ঝিঙে ফুল মা-মাটির পরশেই ভালো থাকতে চায়, তাই সে স্বর্গে যেতে রাজি হয়নি।

ঝিঙে ফুল সবুজ পাতার মাঝে যখন ফোটে তখন তার অপরূপ সৌন্দর্য যেন সবাইকে মুগ্ধ করে। ঝলমল করে দোলা ঝিঙে ফুল যেন পৌষের শেষ বেলায়ও প্রকৃতির সবচেয়ে বড় আকর্ষণ। প্রজাপতি তাকে ডাকে বোঁটা ছিঁড়ে আকাশে চলে আসতে, কিন্তু ঝিঙে ফুল তাতে রাজি হয় না। সে তার সৌন্দর্য নিয়ে মা-মাটিকে আঁকড়ে ধরেই বাঁচতে চায়। এই জীবনই যেন তার কাছে শান্তিময়। তাই ঝিঙে ফুল স্বর্গে যেতে রাজি হয়নি।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
উত্তরঃ

উদ্দীপকে 'ঝিঙে ফুল' কবিতার ঝিঙে ফুলের ফুটে থাকার মধ্যে যে সৌন্দর্যের ভাব প্রকাশিত হয়েছে তাই প্রকাশ পেয়েছে।

প্রকৃতির সৌন্দর্য কৃত্রিম নয়। মানুষ কেবল প্রকৃতির এই সৌন্দর্য। দেখেই নিজের মনের না-বলা ভাব ব্যক্ত করতে পারে। প্রকৃতিও মানুষকে নিরাশ না করে তার সবকিছুই উজাড় করে ঢেলে দেয়।

উদ্দীপকে কাজল বিলের কালো পানির মাঝে ফুটন্ত শাপলা ফুলের সৌন্দর্য প্রকাশিত হয়েছে। ভোরে শাপলা ফুল বুক ভরা পাপড়ি মেলে, মুখে হাসি নিয়ে আবির্ভূত হয় কাজল বিলের মাঝে। 'ঝিঙে ফুল' কবিতায়ও বলা হয়েছে, ফিরোজিয়া রঙের ঝিঙে ফুল ঝোপের মাঝে, পাতার কানের কাছে ফুটে থাকে। পৌষের শেষ বেলায় ঝিঙে ফুলের সৌন্দর্যেই মরা মাচান বিকশিত হয়। ঝিঙে ফুল যখন তার মায়ের কোলে এলোমেলো হয়ে ঘুমিয়ে থাকে তখন তাকে আরও সুন্দর দেখায়। উদ্দীপকে শাপলার সৌন্দর্য প্রকাশ পেয়েছে আর কবিতায় ঝিঙে ফুলের। তাই বলা যায়, উদ্দীপকে 'ঝিঙে ফুল' কবিতার ঝিঙে ফুল ফুটে থাকার সৌন্দর্য ভাব প্রকাশ পেয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
উত্তরঃ

উদ্দীপকের কবিতাংশের প্রাকৃতিক সৌন্দর্য এবং 'ঝিঙে ফুল' কবিতার প্রাকৃতিক সৌন্দর্য এক নয়- মন্তব্যটি যথার্থ।

প্রকৃতির একেক বস্তুর সৌন্দর্য একেক রকম। কোনোটির সঙ্গে কোনোটির তুলনা হয় না। কারণ প্রকৃতির সব উপাদানই স্বমহিমায় বিকশিত। আর তাদের প্রত্যেকেরই নির্ধারিত স্থান রয়েছে। যাকে * যেখানে মানায়, সে সেখান থেকেই নিজের দ্যুতি ছড়ায়।

উদ্দীপকে কাজল বিলের মাঝে শাপলার ফুটে থাকা সৌন্দর্যের কথা বলা হয়েছে। বিলের বুকে ভোর বেলায় শাপলা তার পাপড়ি মেলে জাগ্রত হয়। সেই সঙ্গে বিলের টলমলে কালো পানিতে ছড়িয়ে পড়ে তার মাধুর্য। 'ঝিঙে ফুল' কবিতায় ঝোপঝাড়ে ঝিঙে ফুলের সৌন্দর্য প্রকাশ পেয়েছে। ঝিঙে ফুল পাতার মাঝে, ঝোপের ভেতরে ফুটে মরা মাচানের মাঝেও তার সৌন্দর্য ছড়িয়ে দেয়। আবার পৌষের শেষ বেলায় তাকে দেখে মনে হয় যেন মায়ের কোলে এলোমেলো হয়ে ঘুমিয়ে গেছে।

উদ্দীপকে বিলের মাঝে শাপলার প্রস্ফুটিত সৌন্দর্য প্রকাশ পেয়েছে। 'ঝিঙে ফুল' কবিতার ঝোপঝাড়ে, মাচানে, পৌষের শেষ বেলায় ঝিঙে ফুলের সৌন্দর্য খোঁজা হয়েছে। শাপলার সৌন্দর্য পানিতে আর ঝিঙে ফুলের সৌন্দর্য স্থলে বা ভূমিতে। উদ্দীপক ও কবিতায় প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠলেও দুটির ধরন আলাদা। তাই বলা যায়, উদ্দীপকের কবিতাংশের প্রাকৃতিক সৌন্দর্য এবং 'ঝিঙে ফুল' কবিতার প্রাকৃতিক সৌন্দর্য এক নয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
264

ঝিঙে ফুল
কাজী নজরুল ইসলাম

ঝিঙে ফুল! ঝিঙে ফুল!
সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে-কুল- ঝিঙে ফুল।
গুলে পর্ণে
লতিকার কর্ণে
ঢলঢল স্বর্ণে
ঝলমল দোলো দুল- ঝিঙে ফুল ॥

পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোঁটাতে, গান তব শুনি সাঁঝে তব ফুটে ওঠাতে।
পউষের বেলাশেষ
পরি জাফরানি বেশ
মরা মাচানের দেশ
করে তোলো মঞ্জুল- ঝিঙে ফুল ॥

শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকু রে, আলুথালু ঘুমু যাও রোদে গলা দুপুরে।
প্রজাপতি ডেকে যায়-
‘বোঁটা ছিঁড়ে চলে আয়!’
আসমানে তারা চায়-
‘চলে আয় এ অকূল!’ ঝিঙে ফুল ॥

তুমি বলো-'আমি হায়
ভালোবাসি মাটি-মা'য়,
চাই না ও অলকায়-
ভালো এই পথ-ভুল!' ঝিঙে ফুল ॥

Related Question

View All
উত্তরঃ

অলকা বা স্বর্গ অনেক সুখ-স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ থাকলেও কবি এ স্বদেশের প্রকৃতিকে রেখে অন্য কোথাও যেতে চান না- এটাই ঝিঙে ফুলের প্রতীকে বোঝানো হয়েছে।

'ঝিঙে ফুল' কবিতায় কবির প্রকৃতিপ্রেমের পরিচয় পাওয়া যায়। পৌষের বেলাশেষে সবুজ পাতার এ দেশে জাফরান রং নিয়ে ঝিঙে ফুল মাচার উপর ফুটে আছে। প্রজাপতি তাকে বোঁটা ছিঁড়ে চলে আসার জন্য ডাকছে। আকাশে চলে যাওয়ার জন্য ডাকছে তারা। কিন্তু সে সুখ-ঐশ্বর্যে পরিপূর্ণ স্বর্গের চেয়ে পৃথিবীকে বেশি ভালোবাসে। তাই সে মাটিকে ভালোবেসে মাটি-মায়ের কাছেই থাকবে- আলোচ্য চরণে এ কথাই বোঝানো হয়েছে।'

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
357
উত্তরঃ

জন্মভূমির শেকড় থেকে বিচ্ছিন্ন করার আহ্বানের দিক থেকে ফয়সালের মামার চাওয়া 'ঝিঙে ফুল' কবিতার প্রজাপতির ডাকের সঙ্গে সম্পর্কিত।

জন্মভূমির সঙ্গে সবার নিবিড় সম্পর্ক রয়েছে। স্বর্গ সুখের নিশ্চয়তা পেলেও মানুষ জন্মভূমিকে ছেড়ে যেতে চায় না।

'ঝিঙে ফুল' কবিতায় ঝিঙে ফুলকে বোঁটা ছিঁড়ে আসার জন্য প্রজাপতি ডাকছে। কিন্তু ঝিঙে ফুল মাটিকে ভালোবেসে মাটির কাছেই থাকবে। উদ্দীপকে ফয়সালের মামা ভালো পড়াশুনার জন্য চেনা-জানা পরিবেশ ছেড়ে ফয়সালকে ঢাকায় নিয়ে যেতে চান। এভাবেই জন্মমাটির শেকড় বিচ্ছিন্ন করার আহ্বানের দিক থেকে ফয়সালের মামার চাওয়াl 'ঝিঙে ফুল' কবিতার প্রজাপতির ডাকের সঙ্গে সম্পর্কিত।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
200
উত্তরঃ

"ফয়সাল এবং ঝিঙে ফুলের ইচ্ছা যেন একই সূত্রে গাঁথা।"-উক্তিটি যথার্থ।

মানুষ বা প্রকৃতি যে যেখানে যে পরিবেশে বড় হয় সেখানে আত্মীয়তার সম্পর্ক অনুভব করে। কিছুতেই সে তার চিরচেনা-পরিবেশ থেকে বিচ্ছিন্ন হতে চায় না।

উদ্দীপকে ফয়সালের মামা ফয়সালকে ঢাকায় নিয়ে যেতে চান পড়াশুনা করানোর জন্য। কিন্তু ফয়সাল তার নিজ অবস্থানকেই ভালোবেসে অন্য কোথাও যেতে চায় না। 'ঝিঙে ফুল' কবিতায় ঝিঙে ফুলকে প্রজাপতি ডাকছে বোঁটা ছিড়ে চলে আসার জন্য, আকাশে চলে যাওয়ার জন্য ডাকছে তারা। কিন্তু সে মাটিকে ভালোবেসে মাটি-মায়ের কাছেই থাকবে।

কোনো কিছুর মোহেই নিজ জন্মস্থানকে ছেড়ে' না যাওয়ার দিক দিয়ে ফয়সাল ও ঝিঙে ফুলের ইচ্ছা যেন একই সূত্রে গাঁথা। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
151
উত্তরঃ

ঝিঙে ফুল মা-মাটির পরশেই ভালো থাকতে চায়, ‘তাই সে অলকায় যেতে চায় না।’

ঝিঙে ফুল সবুজ পাতার মাঝে যখন ফোটে তখন তার অপরূপ সৌন্দর্য যেন সবাই মুগ্ধ করে। ঝলমল করে দোলা ঝিঙে ফুল যেন পৌষের, শেষ বেলাতেও প্রকৃতির সবচেয়ে বড় আকর্ষণ। কিন্তু মাঝে মাঝে যেন এই ঝিঙে ফুল অবহেলিত হয়, যখন রোদের মাঝেও ঝিঙে ফুল তার মায়ের কোলে ঘুমায় তখন। প্রজাপতি তাকে ডাকে বোঁটা ছিঁড়ে আকাশে চলে আসতে, কিন্তু ঝিঙে ফুল তাতে রাজি হয় না। সে তার সৌন্দর্য নিয়ে মা-মাটিকে আঁকড়ে ধরেই বাঁচতে চায়। এই জীবনই যেন তার কাছে শান্তিময়। তাই ঝিঙে ফুল অলকায় যেতে চায় না।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
289
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews