ISO-এর পূর্ণরূপ হলো International Standard Organization.
ব্র্যান্ড হলো পণ্যের সাথে লাগানো এমন একটি প্রতীক বা চিহ্ন যার মাধ্যমে ঐ পণ্য সকলের মধ্যে পরিচিতি লাভ করে।
ব্র্যান্ডের মাধ্যমেই পণ্য তার স্বতন্ত্র গুণাগুণ প্রকাশ করে। একই পণ্য ব্র্যান্ডের মাধ্যমে এর মানের তারতম্য ঘটে। ক্রেতারা সহজেই তাদের পরিচিত ব্র্যান্ডের পণ্য ক্রয় করতে পারে। ব্যবসায় তার পণ্যের ব্র্যান্ড অনুযায়ী পরিচিতি ও সুনাম অর্জন করে।'
উদ্দীপকের যথাযথ কর্তৃপক্ষ বলতে BSTI কে বোঝানো হয়েছে। যার মূল কাজ হচ্ছে পণ্যের গুণগত মান নিশ্চিত করা।
BSTI-এর পূর্ণরূপ হলো Bangladesh Standards and Testing Institution. বাংলাদেশের পণ্যের মান নির্ধারণ, পণ্যমান পরীক্ষা ও মান নিশ্চিত করার জন্য যে সরকারি প্রতিষ্ঠান কর্মরত রয়েছে তাকে BSTI বলে। ষোলো কোটি মানুষের এদেশে প্রয়োজনীয় ক্ষেত্রে পণ্য ও সেবার মান নির্দিষ্টপূর্বক তার যথার্থতা নিশ্চিত করার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান BSTI। সর্বোপরি পণ্যমান নির্ধারণ, পণ্যমান পরীক্ষা ও মান নিশ্চিত করাই এ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাজ।
উদ্দীপকে কানাডা প্রবাসী ফারজানা বাংলাদেশে বেড়াতে এসেছেন। তিনি শপিং মলে গিয়ে পণ্য কেনার সময় অনেক সাবধানতা অবলম্বন করেন। তিনি পণ্য ক্রয় করার সময় BSTI-এর অনুমোদন আছে কিনা তা লক্ষ্য করে পণ্য ক্রয় করেন। কারণ তিনি জানেন BSTI পণ্য মান নির্ধারণ, পণ্যমান পরীক্ষা এবং পণ্যের মান নিশ্চিত করার একটি সরকারি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের প্রধান কাজ হচ্ছে পণ্য মান নির্ধারণ এবং পণ্য মান নিশ্চিতকরণের মাধ্যমে গ্রাহকসেবা নির্দিষ্ট করা। তাই বলা যায়, উদ্দীপকের যথাযথ কর্তৃপক্ষ বলতে BSTI কে বোঝানো হয়েছে। যার মূল কাজ হচ্ছে পণ্যের গুণগত মান নিশ্চিত করা।
উদ্দীপকের ফারজানা আইনগত বিষয়টি অর্থাৎ ট্রেডমার্ক দেখে পণ্য ক্রয় করেন যা অত্যন্ত যৌক্তিক।
ট্রেডমার্ক হলো পণ্য বা ব্যবসায়ের এমন কোনো স্বতন্ত্র সূচক, বৈশিষ্ট্য, চিহ্ন বা প্রতীক যা সকলের নিকট ব্যবসায় বা পণ্যকে সহজে পরিচিত করে তোলে এবং মালিকের তা ব্যবহারে একচ্ছত্র অধিকার নির্দেশ করে। ট্রেডমার্ক সংরক্ষণের জন্য ট্রেডমার্ক আইন প্রচলিত রয়েছে। ট্রেডমার্ক আইন মালিকের স্বার্থ সর্বতোভাবে সংরক্ষণ করে। এক্ষেত্রে আইনগত বিধান অনুযায়ী প্রকৃত মালিকের স্বত্বাধিকারী সংরক্ষিত থাকার এবং কেউ উক্ত আইন ভঙ্গ করলে তার জন্য শাস্তি ভোগ করবে।
এবং কেউ উক্ত আইন ভঙ্গ করলে তার জন্য শাস্তি ভোগ করবে। উদ্দীপকে কানাডা প্রবাসী ফারজানা বাংলাদেশে বেড়াতে আসছেন। তিনি কেনাকাটা ব্যাপারে যথেষ্ট সাবধানতা অবলম্বন করেন। তিনি সপিং মলে গিয়ে পণ্য ক্রয়ে BSTI-এর অনুমোদিত ট্রেডমার্ক দেখে পণ্য ক্রয় করেন। কারণ ট্রেডমার্ক আইন ভঙ্গ করলে শাস্তি প্রদান করা হয়। ট্রেডমার্ক দেখে পণ্য ক্রয় করলে পণ্য নকল হওয়ার সম্ভাবনা কম থাকে এবং মানসম্মত পণ্য পাওয়ার নিশ্চয়তা থাকে। ট্রেডমার্ক আইনানুযায়ী পণ্যের মালিকানা স্বত্ব শুধু সেই পণ্যের উৎপাদনকারী ব্যবহার করতে পারে অন্য কেউ ব্যবহার করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ। যার ফলশ্রুতিতে পণ্য নকল হওয়ার সম্ভাবনা কম থাকে। তাই ফারজানা বেবি ফুড, ইলেক্ট্রনিক আইটেম, প্রসাধনী দেখেশুনে ক্রয় করেন।
সুতরাং বলা যায়, ফারজানার আইনগত বিষয়টি দেখে পণ্য ক্রয় করা যৌক্তিক।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!