কাপড় ব্যবসায়ী জনাব আকতার পার্বত্য এলাকায় বৈসাবির সময় হ্রাসকৃত মূল্যে কাপড় বিক্রি করেন। সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যতটুকু সম্ভব অংশগ্রহণ করেন। অন্যদিকে বিখ্যাত ব্যবসায়ী জনাব মোক্তার গত অর্থবছরে আয়কর রিটার্নে সম্পত্তির মূল্য কম দেখিয়ে কর প্রদান করেন।

Updated: 9 months ago
উত্তরঃ

সমাজের প্রতি ব্যবসায়ের দায়িত্ব পালনকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব অর্থাৎ Corporate Social Responsibility (CSR) বলে।

উত্তরঃ

কোনো কারণে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হওয়াকে সাধারণ অর্থে পরিবেশ দূষণ বলে।

দূষিত পরিবেশ মানুষের জীবনযাত্রায় প্রভাববিস্তার করে। বিভিন্ন উপায়ে পরিবেশের বায়ু, পানি, শব্দ ও মাটি দূষিত হয়। পরিবেশ দূষণের ফলে মানুষ বিভিন্ন মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়। সর্বোপরি পরিবেশ দূষণের ফলে জীব বৈচিত্র্যের ভারসাম্যহীনতা দেখা যায়। তাই মানুষকে সুস্থ ও ভালো থাকতে হলে সুস্থ ও দূষণমুক্ত পরিবেশ অত্যাবশ্যক।

উত্তরঃ

উদ্দীপকের জনাব মোক্তার গত অর্থবছরে আয়কর রিটার্নে সম্পত্তির মূল্য কম দেখিয়ে করফাঁকির মাধ্যমে সরকারের প্রতি দায়িত্ব লঙ্ঘন করেছেন।

সরকার যেকোনো সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা। দেশের ব্যবসায় উন্নয়নে সরকারের যেমনি দায়িত্ব রয়েছে তেমনিভাবে ব্যবসায়েরও সরকারের প্রতি দায়িত্ব থাকা স্বাভাবিক।

সরকার একটি দেশের অভিভাবক। এটি দেশের জনগণের কল্যাণসাধনে নিয়োজিত প্রতিষ্ঠান। সরকার ব্যবসায় পরিচালনায় উপযোগী পরিবেশ তৈরি করে ব্যবসায় পরিচালনায় সহায়তা করে। তাই সরকারের প্রতি ব্যবসায়েরও কিছু দায়িত্ব পালন করতে হয়। যেমন- নিয়মিত কর ও রাজস্ব প্রদান, সরকারি নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করা, সরকারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দান এবং বেকার সমস্যা সমাধানে সহায়তা করা। এতে দেখা যায়, আয়কর প্রদান সরকারের প্রতি দায়িত্বের মধ্যে পড়ে। আর উদ্দীপকের মোক্তার আয়কর ফাঁকির মাধ্যমে সরকারের প্রতি দায়িত্ব লঙ্ঘন করেছেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের জনাব মোক্তার গত অর্থবছরে আয়কর রিটার্নে সম্পত্তির মূল্য কম দেখিয়ে করফাঁকির মাধ্যমে সরকারের প্রতি দায়িত্ব লঙ্ঘন করেছেন।

উত্তরঃ

উদ্দীপকের জনাব আকতার ব্যবসায়িক মূল্যবোধের আলোকে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন।

ব্যবসায়ের ক্ষেত্রে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা উচিত, কোনটা অনুচিত এ সংক্রান্ত মানুষের বোধ বা উপলব্ধিকেই ব্যবসায়িক মূল্যবোধ বলে।

উদ্দীপকের কাপড় ব্যবসায়ী জনাব আকতার পার্বত্যএলাকায় বৈসাবির সময় হ্রাসকৃত মূল্যে কাপড় বিক্রি করেন তার এ হ্রাসকৃতমূল্যে কাপড় বিক্রয়ের মধ্য দিয়ে মহৎ মনোভাবের তথা ব্যবসায়িক মূল্যবোধের পরিচয় পাওয়া যায়। তাছাড়া তিনি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যতটুকু সম্ভব অংশগ্রহণ করেন। আর সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তার জনসেবামূলক আচরণের বহিঃপ্রকাশ ঘটে।

সুতরাং বলা যায়, উদ্দীপকের জনাব আকতার ব্যবসায়িক মূল্যবোধের আলোকে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন।

195

সৃষ্টিকর্তা মানুষকে ভালো-মন্দ, উচিত-অনুচিতের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন। সেজন্য মানুষ সৃষ্টির সেরা জীব । প্রত্যেক মানুষ নিজের জন্য নিজের সন্তান-সন্ততির জন্য ভালো কিছু প্রত্যাশা করে । যা তার অন্যের জন্যও করা বা চাওয়া উচিত । এখানেই সামাজিক দায়িত্ববোধ, মূল্যবোধ ও নৈতিকতার প্রশ্ন । কোনো ব্যবসায়ী যখন জেনে-বুঝে পরিবেশ দূষণ করে, ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য মিশিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় তখন সে কতটা অনৈতিক ও অবিবেচকের মত কাজ করছে তা সম্পূর্ণ বুঝে উঠতে পারে না; মুনাফা অর্জনই তার কাছে হয়ে ওঠে মুখ্য । ক'দিন আগে টেলিভিশনে ভারতের পাঞ্জাব রাজ্যের এক অসুস্থ বৃদ্ধা মাকে দেখলাম । যিনি তার তিন যুবক সন্তান হারিয়েছেন একে একে । পরে মৃত্যুর কারণ জানা গেল । তারা ক্ষেতে কীটনাশক বিষ স্প্রের কাজ করতো । কিন্তু নাকে-মুখে কাপড় দিত না । এই বিষ শরীরে ঢুকে প্রত্যেকেরই ক্যান্সারে মৃত্যু ঘটেছে । তাই ঝুঁকিমুক্ত ভাবে নিজে বাঁচতে ও অন্যকে বাঁচাতে সবাইকে আরো সচেতন ও সতর্ক হতে হবে ।সৃষ্টিকর্তা মানুষকে ভালো-মন্দ, উচিত-অনুচিতের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন। সেজন্য মানুষ সৃষ্টির সেরা জীব । প্রত্যেক মানুষ নিজের জন্য নিজের সন্তান-সন্ততির জন্য ভালো কিছু প্রত্যাশা করে । যা তার অন্যের জন্যও করা বা চাওয়া উচিত । এখানেই সামাজিক দায়িত্ববোধ, মূল্যবোধ ও নৈতিকতার প্রশ্ন । কোনো ব্যবসায়ী যখন জেনে-বুঝে পরিবেশ দূষণ করে, ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য মিশিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় তখন সে কতটা অনৈতিক ও অবিবেচকের মত কাজ করছে তা সম্পূর্ণ বুঝে উঠতে পারে না; মুনাফা অর্জনই তার কাছে হয়ে ওঠে মুখ্য । ক'দিন আগে টেলিভিশনে ভারতের পাঞ্জাব রাজ্যের এক অসুস্থ বৃদ্ধা মাকে দেখলাম । যিনি তার তিন যুবক সন্তান হারিয়েছেন একে একে । পরে মৃত্যুর কারণ জানা গেল । তারা ক্ষেতে কীটনাশক বিষ স্প্রের কাজ করতো । কিন্তু নাকে-মুখে কাপড় দিত না । এই বিষ শরীরে ঢুকে প্রত্যেকেরই ক্যান্সারে মৃত্যু ঘটেছে । তাই ঝুঁকিমুক্ত ভাবে নিজে বাঁচতে ও অন্যকে বাঁচাতে সবাইকে আরো সচেতন ও সতর্ক হতে হবে ।

চিত্র: CSR এর অন্যতম নিদর্শন সফল উদ্যোক্তা মরহুম জহুরুল ইসলামের প্রতিষ্ঠিত বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ

এ অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা (শিখন ফল)

১. ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার ধারণা ব্যাখ্যা করতে পারবে

২. ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে 

৩. ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার ধারণা ব্যাখ্যা করতে পারবে 

৪. ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে 

৫. সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারবে 

৬. ব্যবসায়িক কারণে পরিবেশ দূষণের প্রভাব বিশ্লেষণ করতে পারবে 

৭. পরিবেশ সংরক্ষণে বণিক সমিতি/ব্যবসায় সংগঠনসমূহের দায়িত্ব বিশ্লেষণ করতে পারবে 

৮. সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের গৃহিত কার্যক্রম বিশ্লেষণ করতে পারবে

৯. খাদ্য সংরক্ষণে যে সকল রাসায়নিক ব্যবহার হয় সেগুলোর ক্ষতিকর দিক শনাক্ত করতে পারবে

১০. রাসায়নিক ব্যবহারের মাধ্যমে উৎপাদিত খাদ্যের ক্ষতিকর দিকগুলো বিশ্লেষণ করতে পারবে 

১১. ক্ষতিকারক পলিথিন উৎপাদন ও ব্যবহারের ক্ষতিকর দিকগুলো শনাক্ত করতে পারবে 

১২. খাদ্য উৎপাদন ও সংরক্ষণে রাসায়নিক ব্যবহারে সতর্কতা ও করণীয়দিকগুলো চিহ্নিত করতে পারবে  

Related Question

View All
উত্তরঃ

যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই মূল্যবোধ বলা হয়।

Shuvo Sarkar
Shuvo Sarkar
11 months ago
487
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews