কামাল একজন পাটচাষী। তার উৎপাদিত পাট থেকে সে পাটজাত পণ্য তৈরি করে। জহির, মিশু আর মোহনা সেই পাটজাত পণ্য বিদেশে রপ্তানি করে। কিন্তু গ্রামগুলো এখন নগরে পরিণত হওয়ায় পাট চাষের পরিমাণ কমে যাচ্ছে। ফলে তাদের ব্যবসা কমে যাচ্ছে।

Updated: 9 months ago
উত্তরঃ

কনগরায়ন বিকাশের ধারাক্রম হচ্ছে সংগ্রহ ও শিকার, কৃষি এবং নগরায়ন।

উত্তরঃ

অতীতে মানুষ যখন খাদ্য সংগ্রহ ও শিকারের উপর নির্ভর করত তখন মানুষ যাযাবরের মতো ছিল। কিন্তু যখন খাদ্য সরবরাহ তার নিয়ন্ত্রণে এলো তখন সে স্থিতিশীল জনগোষ্ঠীতে পরিণত হতে আরম্ভ করল। এছাড়াও প্রতিরক্ষার কারণে মানুষ একত্রে থাকতে শুরু করল।
এভাবে স্থায়ী বসতি গড়ে উঠেছে।

উত্তরঃ

উদ্দীপকে কামাল একজন পাটচাষী। সরাসরি ভূমির সাথে যুক্ত কৃষিকাজ হলো প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ড। সে দিক থেকে কামালের অর্থনৈতিক কর্মকান্ড প্রাথমিক পর্যায়ের উৎপাদন কেন্দ্রের সাথে যুক্ত।

জহির সেই উৎপাদিত পাট তার শিল্প কারখানায় প্রক্রিয়াজাত করে পাটজাত দ্রব্য তৈরী করে। শিল্প কারখানাগুলো যেখানে প্রাথমিক পণ্যের উপযোগীতা বৃদ্ধি করা হয় তাকে ২য় পর্যায়ের উৎপাদন কেন্দ্র বলে। এ কারণে জহিরের অর্থনৈতিক কর্মকান্ড ২য় পর্যায়ের উৎপাদন কেন্দ্রের সাথে জড়িত।

অপরদিকে মিশু ও মোহনা সরাসরি কোনো উৎপাদন কাজের সাথে জড়িত না। তারা উৎপাদিত পণ্য রপ্তানি করে যা ৩য় পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ড।

উত্তরঃ

মিশু ও মোহনার ব্যবসা কমে যাচ্ছে পাটচাষ কমে যাওয়ার কারণে।
উদ্দীপকে পাটচাষ কমে যাওয়ার কারণ হিসেবে বলা হয়েছে গ্রামগুলোর নগরে পরিণত হওয়া। বিশেষজ্ঞগণ মনে করেন অদূর ভবিষ্যতে গ্রামের পরিমাণ একেবারেই কমে যাবে এবং নগরায়ন বৃদ্ধি পাবে। এই
নগরায়ন দুইটি প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত

১. গ্রামীণ এলাকা থেকে পৌর এলাকায় মানুষের আগমন এবং এর ফলে গ্রামীণ এলাকা অপেক্ষা পৌর এলাকায় বসবাসকারী জনসংখ্যার অনুপাত বৃদ্ধি পাওয়া।
২. নগরের সাথে জড়িত সংস্কৃতির কতিপয় ধরনসহ গ্রামীণ এলাকায় পৌর প্রভাবের বিস্তার এবং এই প্রভাব বিস্তার করার ফলে অতিমাত্রায় নগরায়িত সমাজে গ্রামীণ ও পৌর জনসংখ্যার মধ্যে সাংস্কৃতিক পার্থক্য হ্রাস পায়।

নগরায়নের দ্রুত বিকাশের ফলে গ্রাম কমে যাচ্ছে। পাশাপাশি আমাদের আবাদি জমির পরিমাণও কমে যাচ্ছে। ফলে পাট চাষ কমে যাচ্ছে। এতে মিশু ও মোহনার রপ্তানিজাত পণ্যের পরিমাণও কমে যাচ্ছে।

140

কোনো একটি নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করলে তাকে মানব বসতি বলে। প্রকৃতির সঙ্গে নিজেকে উপযোগী করে চলার এটাই প্রথম অবস্থা। পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ হলো বসতি স্থাপন। মানুষ প্রাকৃতিক অনুকূল অবস্থাকে কাজে লাগিয়ে এবং প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য মানব বসতি গড়ে তোলে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক ভিন্নতার জন্য বিভিন্ন ধরনের বসতি গড়ে উঠেছে, যেমন- যে দেশীয় জলবায়ু অঞ্চলের এস্কিমোরা বরফের ঘরে এবং বাংলাদেশের অধিকাংশ গ্রামীণ বসতিতে দোচালা ও চৌচালা ধরনের ঘরে বাস করতে দেখা যায়। আর বিশ্বের বিভিন্ন শহরের বসতিতে আধুনিক নকশা ও নির্মাণসামগ্রী প্রয়োগ করে উচ্চ অট্টালিকা তৈরি হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রামীণ ও শহর উভয় স্থানে বসতি বৃদ্ধির হার বেড়েই চলেছে। অপরিকল্পিত নগরায়ণের ফলে পরিবেশ দূষণ ব্যাপকভাবে হচ্ছে।

Related Question

View All
উত্তরঃ

মুসলিম সভ্যতায় (অষ্টম শতাব্দী থেকে) নগরায়ণের প্রসার ঘটে।

982
উত্তরঃ

মাটির উর্বরাশক্তির ওপর নির্ভর করে বসতি স্থাপন করা হয়।

উর্বর মাটিতে পুঞ্জীভূত বসতি গড়ে ওঠে। মানুষ কৃষিজমির পাশে বসতি গড়ে তোলে যাতে করে সহজে ও কম খরচে ফসল ফলাতে পারে এবং খাদ্যের চাহিদা মেটাতে পারে। যেমন- যমুনা নদীর তীরবর্তী অঞ্চল। কিন্তু মাটি অনুর্বর বা অসমতল হলে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে। যেমন- চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল।

865
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews