কিছুদিন ধরে অমীতের মাথা ব্যাথা, মাথাধরা, অরুচি ও বমি বমি ভাব দেখা দিচ্ছে। এর সাথে তার দেহের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি রক্ত পরীক্ষা করে বললেন অমীতের ডেঙ্গু জ্বর হয়েছে। ডাক্তার তার জন্য একটি পথ্য নির্দেশনা তৈরি করে দিলেন। তিনি বললেন, রোগ নিয়ন্ত্রণে ওষুধের পাশাপাশি পথ্যের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

Updated: 10 months ago
উত্তরঃ

ডায়রিয়ায় পরিপাকতন্ত্র সরাসরি আক্রান্ত হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

ডেঙ্গু জ্বর হলে দেহের তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়। তখন দেহে পানি ও শক্তির চাহিদা বেড়ে যায়। সেই সাথে দেহে প্রোটিনের চাহিদা বৃদ্ধি পায়। এছাড়া ডেঙ্গু জ্বরে ভিটামিন ও খনিজ লবণের চাহিদা বেড়ে যায়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

ডেঙ্গু জ্বরের জন্য অমীতের স্বাস্থ্যের অবনতি হয়েছে। স্বাস্থ্যের উন্নতির জন্য তাকে নিম্নলিখিত পথ্য দেয়া উচিত-

১. উচ্চ শক্তিদায়ক, উচ্চ প্রোটিনযুক্ত এবং কম ফ্যাটযুক্ত খাবার। যেমন- দুধ।

২. দেহের তাপমাত্রা বেশি হলে অল্প আঁশযুক্ত খাদ্য নরম করে রান্নার মাধ্যমে। যেমন- ভাত, খিচুড়ি, নরম ও অল্প আঁশযুক্ত সবজি, আলু।

৩. প্রোটিনের চাহিদা মেটানোর জন্য দুধ, ডিম, কম তেলযুক্ত মাছ, মুরগি ও ডাল।

৪. যথেষ্ট পরিমাণ পানীয় যেমন- দুধ, শরবত, ডাবের পানি, ফলের রস ইত্যাদি।

৫. টক জাতীয় ফল যেমন- আমলকী, লেবু, জাম্বুরা ইত্যাদি।

উপরিউক্ত প্রক্রিয়ায় পথ্য নির্বাচনের মাধ্যমে অমীতের স্বাস্থ্যের উন্নতি ঘটানো যাবে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

ডাক্তারের বক্তব্য হলো 'রোগ নিয়ন্ত্রণে ওষুধের পাশাপাশি পথ্যের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।' আমি এ বিষয়টির সাথে একমত।

ওষুধের কাজ হলো রোগকে দমন করা। অপরদিকে পথ্যের কাজ হলো দেহের ক্ষয় রোধ, করা। যথাযথ পথ্য গ্রহণ ছাড়া শুধু ওষুধ সেবনে অধিকাংশ রোগ থেকে স্বাভাবিক সুস্থ অবস্থায় ফিরে আসা কঠিন। এক্ষেত্রে যথাযথ পথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পথ্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রোগ থেকে দ্রুত আরোগ্য লাভে সহায়ক ভূমিকা পালন করে। রোগের কারণে শরীরের যে সকল পুষ্টি ও শক্তির ক্ষয় হয় পথ্য তা পূরণে সাহায্য করে। অসুস্থ হলে ডাক্তার যেমন ওষুধ দিয়ে চিকিৎসা করে থাকেন তেমনি পুষ্টিবিদ পথ্য ও পুষ্টি বিষয়ক নির্দেশনা দিয়ে রোগ সারাতে সহায়তা করে থাকেন। অনেক ক্ষেত্রে যথাযথ পথ্য ছাড়া রোগ নিয়ন্ত্রণ কোনোভাবেই সম্ভব হয় না।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
63

Related Question

View All
উত্তরঃ

কোনো রোগে আক্রান্ত হলে তাড়াতাড়ি সেরে ওঠার জন্য যে বিশেষ নির্দেশনা অনুযায়ী খাবার গ্রহণ করা হয় তাই পথ্য।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
154
উত্তরঃ

পথ্য রোগের জটিলতা ও তীব্রতা কমিয়ে আনে। রোগের কারণে শরীরের যে সকল পুষ্টি ও শক্তির ক্ষয় হয় তা পূরণে পথ্য সাহায্য করে। পথ্য রোগীকে স্বাভাবিক সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
187
উত্তরঃ

পুষ্পার তৈরি করা খাবারটি তার শাশুড়ির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

পুষ্পার শাশুড়ি ডায়বেটিসে আক্রান্ত। এ রোগে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এই গ্লুকোজ মূলত আসে খাবার থেকে। তাই এ রোগে যে খাবারগুলো শরীরে গ্লুকোজের পরিমাণ দ্রুত বাড়িয়ে দেয় সেগুলো পরিহার করতে হয়।

কিন্তু পুষ্পার শাশুড়ি প্রায়ই আবদার করে ক্ষীরের 'পাটিসাপটা পিঠা খাওয়ার জন্য। পুষ্পা তা তৈরিও করে দেন। ক্ষীরের পাটিসাপটা পিঠা মিষ্টি জাতীয় খাবার। এ ধরনের খাবার রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে রোগীকে আরো অসুস্থ করে তোলে। তখন ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাই পুষ্পার শাশুড়ির ওপর ক্ষীরের পাটিসাপটা পিঠা বিরূপ প্রভাব ফেলবে বলে আমি মনে করি।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
104
উত্তরঃ

উপযুক্ত পথ্য পুষ্পার শাশুড়ির রোগ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে। কারণ পথ্য রোগের জটিলতা ও তীব্রতা কমিয়ে আনে।

পুষ্পার শাশুড়ি ডায়াবেটিসে আক্রান্ত। খাদ্য নিয়ন্ত্রণ ছাড়া কোনোভাবেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা যায় না। ডায়াবেটিসের ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এক্ষেত্রে রোগীকে অবশ্যই পথ্যের দিকে গুরুত্ব দিতে হবে।
পুষ্পার শাশুড়ি বেশি করে সব রকমের শাকসবজি, ফলের মধ্যে জাম, জামরুল, আমলকী, লেবু ইত্যাদি খেতে পারবে। হিসাব করে ভাত, রুটি, চিড়া, খৈ, মুড়ি, আলু, দুধ, ছানা, পনির, মাছ, মাংস, ডাল, ডিম, বাদাম এবং মিষ্টি ফল যেমন- কলা, পাকা পেঁপে, পাকা আম ইত্যাদি খেতে পারবে। সাদা চাল ও সাদা আটার চেয়ে লাল চালের ভাত ও ভুসিসহ আটার রুটি তার জন্য বেশি উপকারী। তাকে চিনি, গুড়, মিশরির রস, শরবত, সফ্ট ড্রিংকস, জুস, সবরকমের মিষ্টি, পায়েস, ক্ষীর, পেস্ট্রি, কেক ইত্যাদি পরিহার করতে হবে। এতে রক্তে গ্লুকোজের পরিমাণ ঠিক থাকবে। এভাবে পথ্য নির্বাচন করলে পুষ্পা তার শাশুড়ির রোগ নিয়ন্ত্রণে রাখতে পারবে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
86
উত্তরঃ

ডেঙ্গু জ্বর হলে দেহের তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়। তখন দেহে পানি ও শক্তির চাহিদা বেড়ে যায়। সেই সাথে দেহে প্রোটিনের চাহিদা বৃদ্ধি পায়। এছাড়া ডেঙ্গু জ্বরে ভিটামিন ও খনিজ লবণের চাহিদা বেড়ে যায়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
106
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews