কিশোর গ্যাং বিষয়ে বন্ধুকে একটি পত্র লেখো।

Updated: 10 months ago
উত্তরঃ

পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
২২ জানুয়ারি ২০২৫

প্রিয় চর্যা

কেমন আছ? আমি ভালো আছি। তুমি তো জানো, বর্তমান সময়ের এক ভয়াবহ সামাজিক সমস্যার নাম কিশোর গ্যাং। এসব গ্রুপের অল্পবয়সি কিশোররা নিজেদের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে ঝগড়া, মারামারি দিয়ে শুরু করে ধীরে ধীরে সন্ত্রাস, মাদক, ছিনতাই, হত্যা ও ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধে জড়িয়ে পড়ে। বর্তমানে এ ধরনের ঘটনা বড়ো বড়ো শহরগুলোতেই নয়, প্রত্যন্ত অঞ্চলেও ঘটে চলছে। কিছুদিন আগে প্রশাসন কিশোর গ্যাংকে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন। আমাদের দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি, দারিদ্র্য, বাবা-মায়ের নিয়ন্ত্রণহীনতা, অরুচিকর বিনোদন ও হিংসাত্মক ভিডিও চিত্র দেখা, মাদক ও অবৈধ অস্ত্রের ছড়াছড়ি এ অপসংস্কৃতি বিস্তারের প্রধান কারণ। কেবল আইন প্রয়োগকারী সংস্থার একার পক্ষে এ সমস্যার সমাধান করা সম্ভব নয়। এজন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রসহ আমাদের সবাইকে দায়িত্বশীল ও সতর্ক হতে হবে। বিষয়টি নিয়ে তুমি পরিবারের সবার সাথে আলোচনা কোরো। আর নিজেও এ বিষয়ে সবসময় সতর্ক থেকো। আজ আর নয়।

তোমার আব্বু-আম্মুকে আমার সালাম জানিয়ো।

ইতি
তোমারই বন্ধু
নিবিড়

(এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে।)

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
285
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews