কী কী কাজে কাগজ ব্যবহার হয়?

Updated: 1 year ago
উত্তরঃ

বর্তমান বিশ্বে কাগজ খুব বেশি ব্যবহার হয়। বই, খাতা, খবরের কাগজ, বিষয় সম্পত্তির দলিলপত্র, চিঠিপত্র, ঘর সাজানো ও অনুষ্ঠানে সাজসজ্জার শিল্পকর্ম, পণ্যদ্রব্য অর্থাৎ যেসব জিনিস বাজারে বেচাকেনা হয় তার লেবেল, মোড়ক, বক্স, কার্টুন থেকে শুরু করে মুদি দোকানের ঠোঙা পর্যন্ত হাজারো প্রয়োজনে কাগজ ব্যবহার হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
174

Related Question

View All
উত্তরঃ

মধ্যযুগ থেকে কাগজের ব্যবহার শুরু হলেও বর্তমানে তা জীবনের সাথে ওতপ্রোতভাবে মিশে গেছে। কাগজ ছাড়া আমরা. একদিন বা একটি বেলাও চলতে পারি না। জ্ঞানার্জনের ক্ষেত্রে বই, খাতা, খবরের কাগজ, এর প্রধান উপাদান কাগজ। বিষয়সম্পত্তির দলিলপত্র, চিঠিপত্র, ঘর সাজানো ও অনুষ্ঠানে সাজসজ্জার শিল্পকর্মে কাগজের প্রয়োজন হয়। পণ্যদ্রব্য অর্থাৎ যেসব জিনিস বাজারে বেচাকেনা হয় তার লেবেল, মোড়ক, বক্স, কার্টুন থেকে শুরু করে মুদি দোকানের ঠোঙা পর্যন্ত হাজারো প্রয়োজনে কাগজ ব্যবহৃত হয়। কাগজের ব্যবহার এত ব্যাপক যে হিসাব দেওয়া মুশকিল।

বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের কাগজ তৈরি হয়। নরম কাগজ, শক্ত কাগজ, চিকন কাগজ, মোটা কাগজ, সাদা ও রঙিন কাগজসহ কত প্রকার কাগজ তৈরি হয় তারও কোনো হিসাব নেই। কাগজ দিয়ে বর্তমানে দারুণ সব সাজসজ্জার দ্রব্য তৈরি করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
328
উত্তরঃ

আমার স্কুলে কোনো অনুষ্ঠান হলে যেমন- বিজয় দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমি কাগজ দিয়ে নিম্নরূপে স্কুল সাজাতে পারব। সাজসজ্জার কাজে সাদা, নীল, সবুজ, হলুদ, বেগুনি, লাল ইত্যাদি রঙিন কাগজ ব্যবহার করব। সাজসজ্জার কাজে ঝালর লাইন করে ঝুলানো হয়। ঝালরে বাতাস লেগে যখন ঢেউ খেলে যায়, তখন খুবই সুন্দর লাগে। লম্বাটে চার কোণা ও তিন কোণা হয়ে যায়। কোন রঙের পাশে কোন রং দেখতে ভালো ও সুন্দর হবে, সেটি ঠিক করে লাগাব। নকশা কাটা ঝালরের মতো নকশা কাটা ফুল ও তৈরি করব। কাগজের তৈরি এসব নকশা এবং সুতা, কাঁচির সাহায্যে কেটে আঠার সাহায্যে এগুলোকে স্কুলের বিভিন্ন স্থানে টাঙিয়ে আমরা স্কুল সাজাতে পারি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
204
উত্তরঃ

১. কাগজ মানবসভ্যতার ধারক ও বাহক।
২. জ্ঞানের বিকাশ ও সংরক্ষণের ক্ষেত্রে কাগজের অবদান অতুলনীয়।
৩. বর্তমান যুগে কাগজ আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।
৪. কাগজ ছাড়া একদিনও আমরা চলতে পারি না।
৫. কাগজ নানা আকারের ও রঙের হয়ে থাকে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
417
উত্তরঃ

যেসব জিনিস সাধারণত কোনো কাজে লাগে না ফেলে দেওয়া হয়, তাকে ফেলনা জিনিস বলে। যেমন: ডিমের খোসা, মালা, ছোট-বড় নুড়ি পাথর, গাছের ছোটখাটো ডাল, গাছের পাতা, কাঠের টুকরা, ছেঁড়া বোর্ড, কাগজ, নারিকেলের পাতা, খেজুর পাতা ইত্যাদি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
159
উত্তরঃ

ঝালর তৈরির জন্য ২৫ সে.মি. লম্বা ও ১৯.০৫ সে.মি. চওড়া একয়ণ্ড পাতলা কাগজ লাগে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
121
উত্তরঃ

একখণ্ড বোর্ড কাগজ নিয়ে ২৫ সে.মি., ৩০ সে.মি. ব্যাসের একটি বোর্ড দিয়ে একটি চাকতি তৈরি করি। এবার চাকতিটিকে সমান তিনভাগ করি। একখণ্ড তুলে নিয়ে চোখা মাথাটা সামান্য কেটে ফেলি, সোজা দুই কিনারা একটির উপর অন্যটি তুলে ময়দার লেই দিয়ে জোড়া দিই।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
126
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews