যে ইলেকট্রনিক কার্ডের মাধ্যমে ব্যাংক হিসাবে অর্থ জমা না থাকলেও কেনাকাটা ও যাবতীয় আর্থিক লেনদেন করা যায় তাকে ক্রেডিট কার্ড বলা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় বলে ডালিকাভুক্ত ব্যাংক সবার কাছে বেশি নিরাপদ হিসাবে বিবেচিত হয়। তালিকাভুক্ত ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের আওতাভুক্ত থাকে। ফলে তাদেরকে কেন্দ্রীয় ব্যাংকের জারি করা আদেশ নিষেধ মেনে চলতে হয়। এতে ব্যাংকগুলোর পক্ষে জালিয়াতি করার সুযোগ থাকে না। তাই গ্রাহকদের কাছে তালিকাভুক্ত ব্যাংকগুলো অধিক নিরাপদ।
ঝিনুক ব্যাংক-এ মি. সায়মন পরবর্তীতে স্থায়ী হিসাব খোলেন।
এ হিসাব একটি নির্দিষ্ট মেয়াদে জন্য খোলা হয়। মেয়াদ শেষ হওয়ার আগে এ হিসাব থেকে টাকা ওঠানো যায় না। এক্ষেত্রে উচ্চ হারে আয়ের সুযোগ আছে।
উদ্দীপকে জনাব সায়মনের ঝিনুক ব্যাংক-এ একটি হিসাব ছিল। এ হিসাবে টাকা জমে গত দশ বছরে প্রায় ২০ লক্ষ টাকা হয়। পরবর্তীতে ব্যাংক কর্মকর্তার পরামর্শে তিনি ১৮ লক্ষ টাকা উত্তোলন করেন। সেই অর্থ ১০ বছরের জন্য অন্য একটি হিসাবে জমা রাখেন। এ ধরনের হিসাবে ১ বছর, ২ বছর, ৫ বছর ইত্যাদি মেয়াদের জন্য টাকা জমা রাখা হয়। এ হিসাবে সুদের হার অন্যান্য হিসাবের তুলনায় বেশি। মেয়াদ শেষে মি. সায়মন ১৪% হারে সুদসহ পুরো টাকা ফেরত পাবেন। উদ্দীপকের মি. সায়মনের পরবর্তী ব্যাংক হিসাবটির সাথে স্থায়ী হিসাবের বৈশিষ্ট্য মিলে যায়। তাই বলা যায়, মি. সায়মনের দ্বিতীয় হিসাবটি একটি স্থায়ী হিসাব ছিল।
মূলধন গঠন, সঞ্চয় ও বিনিয়োগ বাড়াতে ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে মি. সায়মনের ব্যাংক আমানত সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ব্যাংকিং ব্যবসায় তহবিলের মূল উৎস হলো আমানত। এর গুরুত্ব গ্রাহকের কাছে এক ধরনের। আবার ব্যাংকের কাছে ভিন্ন রকমের হয়। আবার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদ্দীপকে জনাব সায়মনের একটি ব্যাংক হিসাব আছে। তার প্রবাসী হেদে প্রতি মাসে তাকে এ হিসাবে টাকা পাঠায়। বিগত ১০ বছরে তার হিসাবে ২০ লক্ষ টাকা জমা হয়েছে। এ টাকা থেকে তিনি ১৮ লক্ষ টাকা উঠিয়ে ১৪% হার সুদে অন্য একটি হিসাবে জমা করেন।
উদ্দীপকে জনাব সায়মনের অলস অর্থ বড় আকারের মূলধন গঠনে সহায়তা করবে। সেই সাথে মানুষের মধ্যে সথায় প্রবণতা বাড়বে। তাছাড়া এত বড় অঙ্কের টাকা এক সাথে কোথাও বিনিয়োগ করলে
দেশের পাশাপাশি অর্থনীতি সমৃদ্ধ হবে। কর্মসংস্থান বাড়াতে ভূমিকা রাখবে। তাই বলা যায়, কর্মসংস্থান সৃষ্টি, মূলধন গঠন, বিনিয়োগ বৃদ্ধি প্রভৃতির মাধ্যমে মি. সায়মনের ব্যাংক আমানত দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
