ব্যাংক জমা থেকে অর্থ উত্তোলন বা ফান্ড স্থানান্তরের জন্য ব্যাংককর্তৃক তার গ্রাহকদের চুম্বকীয় শক্তিসম্পন্ন যে প্লাস্টিক কার্ড সরবরাহ করা হয় তাকে ডেবিট কার্ড বলে।
ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইলেক্ট্রনিক উপায়ে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ক্রেতা-বিক্রেতার মধ্যে ব্যবসায়িক কার্যাবলি সম্পাদনের প্রক্রিয়াকে অনলাইন ব্যবসায় বলে।
একজন ক্রেতা ইন্টারনেট ব্যবহার করে অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশ করে অর্ডার প্রদান করেন। প্রতিষ্ঠানটি অর্ডার সম্পাদন করে সেটি গ্রাহকের নিকট পৌঁছিয়ে দেয় এবং অনলাইনেই ব্যাংকিং নেটওয়ার্কের সহায়তায় টাকা গ্রহণ করে। এভাবেই অনলাইন ব্যবসায়ে ক্রেতারা সেবা পান। অনলাইনের মাধ্যমে পণ্য উৎপাদনের ফরমায়েশ দেওয়া হয় এবং যাবতীয় পণ্য সরবরাহও অনলাইনের মাধ্যমে হয়ে থাকে। তাই অনলাইন ব্যবসায় ক্রমেই জনপ্রিয় হচ্ছে।
BRB কেবলস বিজ্ঞাপনের জন্য নতুন যে মাধ্যমটি ব্যবহার করছেন সেটি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, পরিবর্তন, পরিবর্ধন ইত্যাদির পাশাপাশি ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে তথ্যের দ্রুত আদান-প্রদান ও যোগাযোগ স্থাপনের প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে।
উদ্দীপকে কুষ্টিয়ার BRB কেবলস আগে পণ্য প্রচারের জন্য বিভিন্ন জায়গায় বিলবোর্ড তৈরি, লিফলেট, বিতরণ ও বাণিজ্য মেলায় অংশগ্রহণ করত। এখন নতুন প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি ঘরে বসে পণ্যের প্রচার কাজ করতে পারছে যা একমাত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে সম্ভব হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে পণ্যের প্রচারের বিজ্ঞাপনের জন্য যেকোনো স্থানে বসে কার্য সম্পাদন করা সম্ভব। বিভিন্ন জায়গায় গিয়ে প্রচারকার্য করতে হয় না। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে ভবিষ্যৎ সুবিধার জন্য সংরক্ষণ করতে পারে। সুবিধামতো কম্পিউটারের মাধ্যমে প্রচার করতে পারবে।
সুতরাং BRB কেবলস বিজ্ঞাপনের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করেছে।
BRB কেবলস তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের যৌক্তিকতা রয়েছে।
দ্রুত সহজে অর্থপূর্ণভাবে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, আধুনিকীকরণ ও বিতরণের জন্য কম্পিউটার ইন্টারনেট, নেটওয়ার্কিং ইত্যাদি প্রযুক্তির ব্যবহারকে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বোঝায়। আধুনিক ব্যবসায় জগতে প্রচারকার্য সম্পাদনের জন্য তথ্য ও যোগাযোগ পদ্ধতি সহায়তা করে।
উদ্দীপকে BRB কেবলস নতুন প্রযুক্তি ব্যবহারের কারণে ঘরে বসে পণ্যের প্রচারকার্য চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে। এ প্রযুক্তির ব্যবহারের আগে দেশে বিভিন্ন জায়গায় গিয়ে পণ্যের প্রচারকার্য চালানো হতো। এতে BRB কেবলসের সময় নষ্ট হয়েছে এবং আর্থিক ব্যয় বেশি হয়েছে। এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে ইন্টারনেট, স্যাটেলাইট ইত্যাদি যুক্ত হওয়ায় তথ্য প্রাপ্তি ও প্রদানের ক্ষেত্রে পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষের কাছে নিমিষেই পৌছানো সম্ভব হয়েছে। এই প্রচারকার্য পৃথিবীর যেকোনো টেলিভিশন চ্যানেলে দেখা যাচ্ছে, অডিও কনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং করা যাচ্ছে। এটা সম্ভব হয়েছে একমাত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে। যেহেতু ঘরে বসে পণ্যের প্রচারকার্য আর্থিকভাবেও লাভবান হওয়া যায়। এই প্রযুক্তি ব্যবহার ছাড়া ঘরে বসে পণ্যের প্রচারকার্য পরিচালনা করা এবং দেশের বিভিন্ন জায়গায় পণ্য সম্পর্কে জনগণকে অবহিত করা সম্ভব হতো না। তাই আমি মনে করি, BRB কেবলস প্রতিষ্ঠানটি পণ্যের প্রচারের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করছে, এর যৌক্তিকতা নিঃসন্দেহে রয়েছে।
Related Question
View Allতথ্য প্রযুক্তি (Information Technology বা IT) হলো এমন একটি শাখা যেখানে কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্ক, মোবাইল ডিভাইস ইত্যাদি ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং আদান–প্রদান করা হয়।
সহজভাবে বলতে গেলে—
যেকোনো প্রযুক্তি যেটা ব্যবহার করে তথ্য (ডাটা) তৈরি, পাঠানো, সংরক্ষণ বা ব্যবহার করা হয় — সেটাই তথ্য প্রযুক্তি।
উদাহরণ:
কম্পিউটার দিয়ে লেখা বা হিসাব করার সফটওয়্যার
ইমেইল পাঠানো
মোবাইল অ্যাপ ব্যবহার
ইন্টারনেট ব্রাউজ করা
অনলাইন ব্যাংকিং
ফেসবুক, ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়া
আজকের দিনে শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্য, যোগাযোগ — সব ক্ষেত্রেই তথ্য প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!