রায়গঞ্জ গ্রামের কৃষকগণ পার্শ্ববর্তী গ্রামের কৃষকদের সফলতা দেখে সমবায়ের গুরুত্ব উপলব্ধি করেন এবং সমবায়ের মাধ্যমে ফসল উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ ও বিপণনে আগ্রহী হন। এ জন্য তারা সবাই মিলে আলোচনা করেন। আলোচনায় অভিজ্ঞ কৃষক গণি মিয়া কৃষিপণ্য উৎপাদনে বিবেচ্য বিষয় সম্পর্কে বলেন। অন্যদিকে অপর অভিজ্ঞ কৃষক সাজু মিয়া কৃষিপণ্য বিপণনে নিরাপদ পরিবহনের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য দেন। উক্ত আলোচনা ও সর্বসম্মত সিদ্ধান্ত মতে কৃষিপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের মাধ্যমে সফল হন।
একই উদ্দেশ্যে এক জোট হয়ে কোনো কাজ করাই সমবায়। কৃষিকাজের জন্য প্রয়োজনীয় মূলধন সংগ্রহ, কৃষি যান্ত্রিকীকরণ, ফসল উৎপাদন, সংগ্রহ, সংগ্রহ উত্তর ফসল পরিচর্যা, গুদামজাতকরণ, পরিবহন এবং বাজারজাতকরণ সকল কাজ সমবায়ের সদস্যরা সুচারুরূপে সম্পন্ন করার জন্য সীমিত সংখ্যক কৃষক একমত হয়ে নিজেদের পারস্পরিক সম্মতির ভিত্তিতে একটি কৃষি সমবায় গড়ে তুলতে পারেন । সমবায় কৃষকদের নিজস্ব পেশাগত সংগঠন। এইরূপ সংগঠনকে রাষ্ট্র স্বীকৃতি দেয় এবং সহযোগিতা করে। এইরূপ সমবায় দেশে প্রচলিত সমবায় আইন অনুসারে গঠিত হলে সমবায় আইনের আওতায় নিবন্ধন লাভ করতে পারে । এই অধ্যায়ে আমরা কৃষি সমবায় সম্পর্কে আলোচনা করব ।
এই অধ্যায় পাঠ শেষে আমরা -
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?