কৃষি শিক্ষায় উচ্চতর ডিগ্রি নিয়ে জনাব রনি একটি কৃষি খামার স্থাপন করলেন। তার খামারে উৎপাদিত ফসল স্থানীয় বাজারে বিক্রি করায় একদিকে যেমন বাজারে পণ্য সরবরাহ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে তেমনি স্থানীয় বেকার যুবকরা তার খামারে কাজ পেয়ে বেকারত্বের অভিশাপ ঘুচিয়েছে। এলাকায় তিনি একজন সফল মানুষ হিসেবে বিবেচিত হন।

Updated: 9 months ago
উত্তরঃ

ব্যবসায় উদ্যোগ বলতে কোনো ঝুঁকি আছে জেনেও মুনাফা লাভের আশায় কাজ করার প্রচেষ্টাকে বোঝায়।

উত্তরঃ

মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি মেনে নিয়ে ব্যবসায় পরিচালনা করাকেই ঝুঁকি গ্রহণ বলে। মূলত লাভের আশায় উদ্যোক্তাকে ঝুঁকি নিতে হয়।

ঝুঁকি গ্রহণের ক্ষমতা একজন উদ্যোক্তার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। একজন উদ্যোক্তা তার সময়, শ্রম ও পুঁজিকে সমন্বিত করেন এবং বিভিন্ন প্রকার দায়ের বোঝা মাথায় নিয়ে তার উদ্যোগকে এগিয়ে নেন। এ ঝুঁকি গ্রহণের মানসিকতা একজন উদ্যোক্তাকে অনেক সাহসী করে তোলে, যা তার কাঙ্ক্ষিত লক্ষ্যার্জনে সহায়ক। তাই উদ্যোক্তাকে ঝুঁকি নিতে হয়।

উত্তরঃ

উদ্দীপকে রনির খামারে বেকারদের কাজ পাওয়ায় তিনি উদ্যোগের সামাজিক দায়িত্ব পালন কাজটি করেছেন। উদ্যোক্তার সমাজের প্রতি দায়িত্ব রয়েছে। উদ্যোক্তার কার্যক্রম মূলত সমাজকে ঘিরেই।

উদ্দীপকে জনাব রনি কৃষি শিক্ষায় উচ্চতর ডিগ্রি নিয়ে একটি কৃষি খামার স্থাপন করলেন। তার খামারে উৎপাদিত ফসল স্থানীয় বাজারে বিক্রি করায় একদিকে যেমন বাজারে পণ্য সরবরাহ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে তেমনি স্থানীয় বেকার যুবকরা তার খামারে কাজ পেয়ে বেকারত্বের অভিশাপ ঘুচিয়েছে। একজন ব্যবসায়ী হিসেবে উদ্যোক্তার সমাজের প্রতি দায়িত্ব পালন করা উচিত। উদ্যোক্তা শিল্প বা ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে সমাজের বেকার সমস্যা লাঘব করতে পারেন। তাই বলা যায়, উদ্দীপকে রনির খামারে বেকারদের কাজ পাওয়ায় তিনি উদ্যোগের সামাজিক দায়িত্ব পালন কাজটি করেছেন।

উত্তরঃ

আত্মকর্মসংস্থান সৃষ্টিতে জনাব রনির কাজটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিজস্ব অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলা হয়।

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। স্বল্পায়তনের এ দেশটির জনসংখ্যা বিপুল। বিপুল এ জনসংখ্যার জন্য প্রয়োজনীয় কর্মক্ষেত্র এখানে অপ্রতুল। এমতাবস্থায় দেশে বেকার সমস্যা বেড়েই চলছে এবং তা ক্রমান্বয়ে ভয়াবহ রূপ ধারণ করছে। তাই বাংলাদেশের প্রেক্ষাপটে আত্মকর্মসংস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশে প্রয়োজন যথেষ্ট সংখ্যক দক্ষ ও সাহসী উদ্যোক্তা যারা উদ্যোগ নিয়ে নিজেদেরকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে পারবে এবং দেশের সার্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। জনাব রনি তেমনি একজন সফল উদ্যোক্তার নাম, যিনি কৃষি খামার স্থাপনের মাধ্যমে নিজের অর্থনৈতিক সংকটাপন্ন অবস্থা দূর করতে সক্ষম হয়েছেন। অন্যদিকে স্থানীয় বেকার যুবকরা তার খামারে কাজ পেয়ে বেকারত্বের অভিশাপ ঘুচিয়েছে। তাছাড়া জনাব রনির সফলতা দেখে অন্যান্য শিক্ষিত বেকাররেরাও আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ হয়ে নিজেকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে পারে। কর্মীরা আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব হ্রাস করে নিজ নিজ অবস্থার উন্নতি করে দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থার উন্নয়ন সাধন করতে পারেন। সুতরাং বলা যায়, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে জনাব রনির কাজটির ভূমিকা অপরিসীম।

163

মহৎ যে কোনো সৃষ্টির পিছনে তাকালে দেখা যাবে সেখানে ব্যক্তি বা ব্যক্তি বিশেষের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে । উদ্যোগের সাথে উদ্যম ও সৃজনশীলতা জড়িত। কোনো সমাজে যদি মানুষ উদ্যোগী না হয়, উদ্যম হারায় তবে সেখানে সৃজনশীলতা উৎসাহিত হয় না । ফলে ঐ সমাজ পশ্চাৎপদ সমাজে পরিণত হয়।

তাই ভালো উদ্যোগ যেন সর্বত্র এগিয়ে যেতে পারে, মানুষ যেন উদ্যোগী হতে উৎসাহী হয় সে পরিবেশ সৃষ্টি করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। ব্যবসায় যে কোনো দেশে মানুষের রোজগারের প্রধান খাত, আয় কর্মসংস্থানের মুখ্য উপায় এবং উন্নয়নের অন্যতম অবলম্বন । তাই ব্যবসায় উদ্যোগ গড়ে উঠতে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আবশ্যক । আগামী দিনে যারা উদ্যোক্তা হয়ে গড়ে উঠবে সেই শিক্ষার্থীদের অবশ্যই ব্যবসায় উদ্যোগ বিষয়টি ভালো করে জানতে হবে । তাদের হৃদয়পটে যেন ভালো উদ্যোক্তা হওয়ার বাসনা জন্মে, উদ্যোক্তাদের যেন তারা . সম্মান করতে শেখে এজন্য প্রয়োজনীয় বিষয় সম্পর্কে তাদের ধারণা দেয়া উচিত ।

চিত্র: ঢাকার ধানমন্ডির রাপা প্লাজার ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত জয়িতা মিনি মার্ট

এ অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা (শিখন ফল)

১. উদ্যোগের ধারণা ও ক্রমবিকাশ ব্যাখ্যা করতে পারবে

২. ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য ও কার্যাবলি ব্যাখ্যা করতে পারবে

৩. সফল উদ্যোক্তার গুণাবলি বর্ণনা করতে পারবে

৪. আত্মবিশ্লেষণের মাধ্যমে উদ্যোক্তার গুণাবলি শনাক্ত করতে পারবে

৫. ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার অনুকূল পরিবেশ বিশ্লেষণ করতে পারবে

৬. আত্মকর্মসংস্থান ও উদ্যোগের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে

৭. আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের অবদান বিশ্লেষণ করতে পারবে

৮. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সমস্যা এবং তা দূরীকরণের উপায় ব্যাখ্যা করতে পারবে

৯. বাংলাদেশের সফল উদ্যোক্তাদের জীবনী পাঠের মাধ্যমে উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত হবে

১০. বাংলাদেশের নারী উদ্যোক্তাদের সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা বর্ণনা করতে পারবে

১১. বাংলাদেশে নারী উদ্যোক্তাদের উন্নয়নে কিছু সুপারিশ করতে পারবে

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews