কে আসে সঙ্গে দেখ দেখ চেয়ে আজ:
কারখানার রাজা, লাঙলের নাবিক

, উত্তাল ঢেউয়ের শাসক উদ্যত বৈঠাহাতে মাল্লাদল,

এবং কামার কুমোর তাঁতি। এরাতো সবাই সেই

মেহনতের প্রভু, আনুগত্যে

শানিত রক্তে ঢল হয়ে যায় বয়ে,

তোমার শিরাময় সারা পথে পথে।

Updated: 4 months ago
উত্তরঃ

করতলে পলিমাটির সৌরভ ছিল।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

কবি প্রবহমান নদী বলতে চলমান ইতিহাসের কথা বোঝাতে চেয়েছেন।
প্রবহমান নদীর আক্ষরিক অর্থ চলমান নদী। তবে কবি এখানে প্রবহমান নদী বলতে চলমান ইতিহাসের কথা বুঝিয়েছেন। কবিকে কবির মা বলেছেন যে সাঁতার জানে না প্রবহমান নদী তাকেও ভাসিয়ে রাখে কিন্তু যে মানুষ কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। এখানে মূলত বোঝানো হয়েছে যে, যে মানুষ সত্যকে নিজের ভিতরে ধারণ করতে পারে না সেই মানুষ ইতিহাসের অংশ হতে পারে না। এমনকি যে মানুষ প্রতিকূল পরিবেশে টিকে থাকার যোগ্য নয় সেও নিজের ভিতরে থাকা সত্যের বলে ইতিহাসের অংশ হয়ে উঠতে পারে কিন্তু কবিতা তথা সত্য বিবর্জিত মানুষ চলমান ইতিহাসের অংশ হওয়ার বদলে কালের গর্ভে হারিয়ে যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

উদ্দীপকের মানুষ এবং 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বর্ণিত পূর্বপুরুষ উভয়েই অন্ত্যজশ্রেণির শ্রমজীবী মানুষ।
'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটিতে যে পূর্বপুরুষের কথা বলা হয়েছে সেই পূর্বপুরুষ শ্রমজীবী, ভূমিজীবী অনার্য ক্রীতদাস। যার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল। পায়ের নিচে পলিমাটির সৌরভ ছিল এবং যে পতিত জমি আবাদের কথা বলত। কবিতার পূর্বপুরুষ টিকে ছিল প্রতিকূলতার মধ্যে যার কাছে নিজের ফলানো শস্যদানাকে কবিতা মনে হতো। কবিতার পূর্বপুরুষ সাহসী ছিল তারা সূর্যকে হৃদয়ে ধারণ করত. এবং যুদ্ধে যেতে ভয় পেত না।
উদ্দীপকের মানুষ সাধারণ শ্রমজীবী মানুষ। এই মানুষদের কেউ কারখানার কর্মী, কেউ লাঙল চালায়, কেউ নাবিক, কেউ মাল্লা, কামার, কুমোর এবং তাঁতি। এরা সবাই পরিশ্রমী। যারা পরিশ্রম করে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার পূর্বপুরুষও শ্রমজীবী তবে তারা ছিল ভূমিজীবী ক্রীতদাস। তা সত্ত্বেও তারা ছিল সাহসী এবং লড়াকু। উদ্দীপকের মানুষ এবং কবিতার পূর্বপুরুষ উভয়েই শ্রমজীবী ও পরিশ্রমী যারা প্রতিকূল অবস্থার মধ্যেও টিকে থাকতে সক্ষম।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

উদ্দীপকটি 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার মূলবক্তব্যেরই ধারক।"- মন্তব্যটি যথার্থ।
'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটিতে ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী, মানুষের মুক্তির দৃপ্ত ঘোষণা প্রকাশ পেয়েছে। যারা হাজার বছর ধরে সংগ্রাম করে টিকে আছে। এই অনার্য ক্রীতদাস, শ্রেণির মানুষ লড়াই করে চলে নিরন্তর মুক্তির আকাঙ্ক্ষায়, যারা যুদ্ধে যাওয়ার সময় সূর্যকে হৃদয়ে ধারণ করে বিজয়ী হয়ে ওঠে।
উদ্দীপকে সমস্ত শ্রমজীবী মানুষকে একত্রিত হতে দেখা যাচ্ছে। যারা নিজের পরিশ্রমে কারখানার রাজা হয়ে ওঠে, বৈঠা হাতে উত্তাল সমুদ্রকে নিয়ন্ত্রণ করে। যারা সবাই পরিশ্রম করে বেঁচে থাকাতেই বিশ্বাসী। যারা এমনকি নিজের রক্তপ্রবাহকেও নিয়ন্ত্রণ করে সাহসী ও পরিশ্রমী মনোভাব দ্বারা।
'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটি হাজার বছরের অন্ত্যজ শ্রেণির বাঙালির লড়াই করে টিকে থাকার কবিতা। মুক্তির জন্য সকল-শক্তির উৎস সূর্যকে হৃৎপিন্ডে 'ধারণ করার কবিতা। উদ্দীপকেও কবিতার মতোই শ্রমজীবী বাঙালির লড়াকু চেহারা দেখা যায়। তাই বলা যায়, প্রশ্নোত্ত মন্তব্যটি যথার্থ।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
45

আমি আমার পূর্বপুরুষের কথা বলছি ।

তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল 

তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল /

তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন

অরণ্য এবং শ্বাপদের কথা বলতেন

পতিত জমি আবাদের কথা বলতেন

তিনি কবি এবং কবিতার কথা বলতেন ।

জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা 

কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা ।

যে কবিতা শুনতে জানে না

সে ঝড়ের আর্তনাদ শুনবে।

যে কবিতা শুনতে জানে না

সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে ।

যে কবিতা শুনতে জানে না

সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে ।

আমি উচ্চারিত সত্যের মতো

স্বপ্নের কথা বলছি ।

উনোনের আগুনে আলোকিত

একটি উজ্জ্বল জানালার কথা বলছি । 

আমি আমার মায়ের কথা বলছি,

তিনি বলতেন প্রবহমান নদী

যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে

যে কবিতা শুনতে জানে না

সে নদীতে ভাসতে পারে না

যে কবিতা শুনতে জানে না

সে মাছের সঙ্গে খেলা করতে পারে না।

যে কবিতা শুনতে জানে না

সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না ।

আমি কিংবদন্তির কথা বলছি

আমি আমার পূর্বপুরুষের কথা বলছি ।

আমি বিচলিত স্নেহের কথা বলছি

গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি

আমি আমার ভালোবাসার কথা বলছি । 

ভালোবাসা দিলে মা মরে যায় / *

যুদ্ধ আসে ভালোবেসে

মায়ের ছেলেরা চলে যায়,

আমি আমার ভাইয়ের কথা বলছি ।

যে কবিতা শুনতে জানে না

সে সন্তানের জন্য মরতে পারে না ।

যে কবিতা শুনতে জানে না

সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না ।

যে কবিতা শুনতে জানে না

সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না ।

আমি কিংবদন্তির কথা বলছি

আমি আমার পূর্বপুরুষের কথা বলছি ।

তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল

কারণ তিনি ক্রীতদাস ছিলেন ।

যে কর্ষণ করে

শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে।

যে মৎস্য লালন করে

প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে।

যে গাভীর পরিচর্যা করে

জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে ।

যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে ।

দীর্ঘদেহ পুত্রগণ

আমি তোমাদের বলছি ।

আমি আমার মায়ের কথা বলছি

বোনের মৃত্যুর কথা বলছি

যুদ্ধের কথা বলছি

আমি আমার ভালোবাসার কথা বলছি ।

আমি কবি এবং কবিতার কথা বলছি ।

 সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা

সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সংগীত কবিতা

জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা

রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা ।

আমরা কি তাঁর মতো কবিতার কথা বলতে পারবো

আমরা কি তাঁর মতো স্বাধীনতার কথা বলতে পারবো ।

[সংক্ষেপিত]

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews