করোনা ভাইরাস চীনের হুবেই প্রদেশের উহান শহরে ৩১ ডিসেম্বরে, ২০১৯ সালে সনাক্ত হয়। চীনের বাইরে করোনা ভাইরাসের প্রথম সন্ধান পাওয়া যায় থাইল্যান্ডে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১১ মার্চ, ২০২০ করোনা ভাইরাসকে মহামারি ঘোষণা করে। বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস সনাক্ত হয় ৮ মার্চ, ২০২০ এবং প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ, ২০২০ সালে। করোনা ভাইরাস বলতে ভাইরাসের একটি শ্রেণিকে বোঝায় যেগুলি স্তন্যপায়ী প্রাণী এবং পাখিদেরকে আক্রান্ত করে।
Related Question
View Allবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালে ১৭ মার্চ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ খেতাব “বীরশ্রেষ্ঠ” খেতাব প্রাপ্ত ৭ জন ।
১) ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান।
২) সিপাহি মোহাম্মদ হামিদুর রহমান।
৩) সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল ।
৪) ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন।
৫) ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রব।
৬) ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ।
৭) ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।
স্বাধীনতা স্তম্ভ অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে, ঢাকা। উল্লেখ্য, স্বাধীনতা স্তম্ভের স্থপতি হলেন কাশেফ মাহবুব চৌধুরী এবং মেরিনা তাবাসসুম। এটি নির্মাণকাজ শুরু হয় ১৯৯৮ সালে এবং ২০১৩ সালে এটি সম্পূর্ণ তৈরি হয়। আর গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে এটি নির্মিত হয়।
বাংলাদেশে তিনটি সমুদ্র বন্দর আছে। এগুলো হলোঃ চট্টগ্রাম, মংলা এবং পায়রা বন্দর। চট্টগ্রাম সুমদ্রবন্দর প্রতিষ্ঠিত হয় ১৮৮৭ সালে। এটি চট্টগ্রামের কর্ণফুলি নদীর তীরে অবস্থিত। আর ১৯৫০ সালে বাগেরহাট জেলার পশুর নদীর তীরে মংলা সমুদ্রবন্দর অবস্থিত।
বাংলাদেশের পার্বত্য জেলা তিনটি (রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান)।
বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস ১৪ ডিসেম্বর পালিত হয় ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!