কোন শিক্ষার অভাব ফরহাদ সাহেবের সন্তানদের এ ধরনের  আচরণের জন্য দায়ী? বিশ্লেষণ করো।

Updated: 9 months ago
উত্তরঃ

শিক্ষকের নির্দেশনা অনুযায়ী রাইসা পিতামাতার মৃত্যুর পর তাদের প্রতি সন্তানের কর্তব্যের যে তালিকা প্রস্তুত করেছে সেখানে ১ম ও ৪র্থ কর্তব্য ছাড়া আরও কিছু কর্তব্য স্থান পেয়েছে। পিতামাতার ঋণ পরিশোধ, ওয়াসিয়ত, পূরণ এবং পিতামাতার আত্মীয় ও বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায় রাখাও সন্তনের দায়িত্ব। মাতাপিতা যদি এমন কোনো ঋণ করে থাকেন যা তারা শোধ করেননি এবং তারা যে সম্পদ রেখে গেছেন তা থেকে যদি সে ঋণ পরিশোধ করা সম্ভব হয়- তাহলে সন্তানের কর্তব্য হবে মাতাপিতার পক্ষে তাদের সে ঋণ শোধ করে দেওয়া। সন্তানের সামর্থ্য থাকলে নিজের সম্পদ দিয়ে হলেও তাদেরকে দায়মুক্ত করা উচিত। আর মাতাপিতার পরিত্যক্ত সম্পদের এক-তৃতীয়াংশ পর্যন্ত সম্পদ দিয়ে তাদের ওয়াসিয়াত পূর্ণ করা সন্তানের দায়িত্ব। এমনকি তাদের ওয়াসিয়াত পূর্ণ না করে মাতাপিতার পরিত্যক্ত সম্পদের মিরাস বণ্টন করা উচিত নয়। মাতাপিতার মৃত্যুর পর সন্তানের আরেকটি কর্তব্য হলো তাদের আত্মীয় ও বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। তাদের খোঁজ-খবর নেওয়া এবং তাদের প্রতি সদাচরণ করা।

সুতরাং বলা যায়, পিতামাতার মৃত্যুর পর তাদের মাগফিরাত কামনা, ঋণ পরিশোধ, ওয়াসিয়াত পূরণ করা, ওয়াদা ইত্যাদি পূর্ণ করা সন্তানের জন্য আবশ্যক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
271
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

ইসলামি পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও কর্তব্যপরায়ণতা বজায় থাকায় সেখানে সুখ-শান্তি বিরাজ করে। ইসলামের আদর্শ ও মূল্যবোধের ওপর ভিত্তি করে ইসলামি পরিবার গড়ে উঠে। এ পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা-স্নেহ, মায়া-মমতা ও ভালোবাসা বজায় থাকে। ইসলামি পরিবারে স্বামী-স্ত্রী, পিতামাতা, সন্তান এবং ভাইবোন প্রত্যেকেই নিজের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকে। ইসলামি শরিয়তের আলোকে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাদের দৈনন্দিন বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হয়। এসব কারণে ইসলামি পরিবারে শান্তি বজায় থাকে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
741
উত্তরঃ

ফরহাদ সাহেবের সন্তানদের আচরণে পিতামাতার প্রতি কর্তব্য পালনের বিধান লঙ্ঘিত হয়েছে। ইসলামি পরিবারে মাতাপিতার প্রতি সন্তানকে অনেক দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। মাতাপিতার জীবদ্দশায় তাদের প্রতি সন্তানের কর্তব্যসমূহ হলো- তাদের সাথে সদাচরণ করা, তাদের অবাধ্য না হওয়া, অসুস্থ হলে তাদের সেবাযত্ন ও সুচিকিৎসার ব্যবস্থা করা ইত্যাদি। পিতামাতার মৃত্যুর পর সন্তানের জন্য অপরিহার্য কর্তব্য হলো তাদের দাফন-কাফনের ব্যবস্থা করা, ওয়াসিয়ত পূর্ণ করা, ঋণ পরিশোধ করা এবং তাদের জন্য দোয়া ও ইসতিগফার করা ইত্যাদি। ফরহাদ সাহেবের সন্তানদের আচরণে মাতাপিতার প্রতি এসব কর্তব্যে অবহেলার বহিঃপ্রকাশ ঘটেছে।

উদ্দীপকের ফরহাদ সাহেবের সন্তানরা পাশ্চাত্য শিক্ষা অর্জন করে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে পরিবার নিয়ে আলাদা বসবাস করে। তারা ফরহাদ সাহেবের কোনো খোঁজখবর রাখে না। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও সন্তানরা তার কোনো খোঁজখবর নেয়নি। এমনকি তার মৃত্যুর সংবাদ তাদেরকে জানালে তারা ব্যস্ততার কথা বলে বাবার লাশ 'আনজুমানে মুফিদুল ইসলাম'কে দিয়ে দিতে বলে। তাদের এ ধরনের আচরণে স্পষ্ট বোঝা যায় যে, তারা তাদের পিতার প্রতি সঠিকভাবে কর্তব্য পালন করেনি। অথচ মাতাপিতার প্রতি কর্তব্য পালন করতে আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন। সুতরাং বলা যায়, ফরহাদ সাহেবের সন্তানরা মাতাপিতার প্রতি কর্তব্য পালনে অবহেলা করে আল্লাহর নির্দেশ অমান্য করেছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
292
উত্তরঃ

ইসলামকে সঠিকভাবে জানা এবং তা মানার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই ইসলাম শিক্ষার উদ্দেশ্য।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
513
উত্তরঃ

ইসলামি পরিবারব্যবস্থায় মোহরানার গুরুত্ব অপরিসীম। মোহরানা মুসলিম স্ত্রীর ন্যায়সংগত ও আল্লাহ প্রদত্ত অধিকার। ইসলামি বিবাহরীতিতে স্বামীর প্রথম কর্তব্য হলো স্ত্রীর মোহরানা আদায় করা। স্বামী নিজের সামর্থ্য ও স্ত্রীর যোগ্যতা অনুযায়ী মোহরানা নির্ধারণ করবে এবং খুশি মনে তা পরিশোধ করবে। এ সম্পর্কে আল্লাহ বলেন- 'তোমরা সন্তুষ্টচিত্তে স্ত্রীদের মোহরানা আদায় করো' (সুরা আন-নিসা: ৪)।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
391
উত্তরঃ

মশিউর রহমানের পরিারটি একটি ইসলামি পরিবার। ইসলামের আদর্শ ও বিধিবিধানের ভিত্তিতে যে পরিবার গড়ে ওঠে ও পরিচালিত হয় তাকে ইসলামি পরিবার বলে। এ পরিবার কুরআন-সুন্নাহভিত্তিক। শরিয়তসম্মত উপায়ে নারী-পুরুষের বিবাহের মাধ্যমে ইসলামি পরিবার গঠিত হয়। এ পরিবারের প্রতিটি সদস্য আল্লাহর ইবাদতের পাশাপাশি নিজেদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকে। শরিয়তের বিধান অনুযায়ী নিজ নিজ কর্তব্য পালন করে। ইসলামি পরিবারের প্রধান হলেন পুরুষ। এ পরিবারে স্বামী-স্ত্রী পরস্পরের পরিপূরক। একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকে। তারা পরস্পরের কাজে সহযোগিতা করে। ইসলামি পরিবারে পিতামাতা তাদের সন্তানকে ইসলামি শিক্ষায় শিক্ষিত করে তোলেন। তাদের শারীরিক ও মানসিক বিকাশের দিকে বিশেষ নজর দেন। সন্তানরাও পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং তাদের সাথে সদাচরণ করে। মশিউর রহমানের পরিবারের ক্ষেত্রে ইসলামি পরিবারের কিছু বৈশিষ্ট্য লক্ষণীয়।

উদ্দীপকের মশিউর রহমান এবং তার স্ত্রী উভয়েই পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল। তারা আল্লাহর ইবাদতের পাশাপাশি নিজেদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন। তারা তাদের মেয়ে মানহাকে ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে প্রাথমিক জ্ঞানদানের পাশাপাশি কুরআন তিলাওয়াত, হাদিস, ইসলামি সংস্কৃতি, বিভিন্ন দোয়া ও শিষ্টাচার শেখাতে চান। ইসলামি পরিবারের বৈশিষ্ট্যের সাথে মশিউর রহমানের পরিবারের বৈশিষ্ট্যের মিল থাকায় বলা যায়, তার পরিবারটি একটি ইসলামি পরিবার।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
400
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews