২০১৯ সালের ৩১ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার চীনের কার্যালয় উহানের পৌর স্বাস্থ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে জানায় যে, উহানে বেশ কয়েকটি অজানা ভাইরাল নিউমোনিয়া রোগী শনাক্ত হয়েছে। ৫ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের ওয়েবসাইটে এ রোগের বিস্তারিত প্রকাশ করে এবং সব সদস্য রাষ্ট্রকে শ্বাসতন্ত্রের সংক্রমণ থেকে সতর্ক থাকতে উপদেশ দেয়। ২০২০ সালের ৯ জানুয়ারি চীনের কর্তৃপক্ষের বরাত দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, একটি নতুন করোনাভাইরাস এ নিউমোনিয়ার জন্য দায়ী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১১ ফেব্রুয়ারি এ রোগের নামকরণ করে কোভিড-১৯। এ ঘটনার পরে বাংলাদেশে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) তার জাতীয় রেপিড রেসপন্স টিমকে এ বিষয়ে প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ দেয়, ভাইরোলজি ল্যাবরেটরিকে রোগটি নির্ণয়ের জন্য প্রস্তুত করে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা মহামারি নিয়ন্ত্রণে তাদের নিয়মিত প্রস্তুতির অংশ হিসাবে ২০ জানুয়ারি, ২০২০ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে একটি অনুশীলন মহড়ার আয়োজন করে। ৩০ জানুয়ারি, ২০২০ যখন চীনের উহান থেকে বাংলাদেশের নাগরিকদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়, তখন এ মহড়ার অভিজ্ঞতা কাজে লেগেছে ।
২ ফেব্রুয়ারি থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুনির্দিষ্টভাবে কোভিড-১৯ শনাক্তের জন্য সদস্য রাষ্ট্রগুলোকে আরটি-পিসিআর পরীক্ষার কিট সরবরাহ শুরু করে। আইইডিসিআর-ও এক সপ্তাহের মধ্যে কিট পেয়ে যায়। বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয় ৮ মার্চ।
রোগ নজরদারি করা ও অজানা রোগের প্রাদুর্ভাব তদন্ত করার সরকারি দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে আইইডিসিআর। সে অনুযায়ী কারও কোভিড-১৯ এর লক্ষণ দেখা দিয়েছে এবং তাদের কোভিড-১৯ ছড়িয়ে পড়া দেশে ভ্রমণের ইতিহাস রয়েছে কিংবা ওইসব দেশ থেকে আগত যাত্রীদের সংস্পর্শে এসেছেন এমন সব ব্যক্তিদের রোগতাত্ত্বিক তদন্ত করে আইইডিসিআর। সন্দেহ হলে তাদের নাক-গলার রস সংগ্রহ করে আইইডিসিআর-এর ভাইরোলজি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত প্রতিটি রোগী ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরকে এভাবে রোগতাত্ত্বিক তদন্ত, বাড়িতে চিকিৎসা, প্রয়োজনে হাসপাতালে প্রেরণ, রোগীর অবস্থার অনুসরণ, সেরে ওঠা নিশ্চিত করার জন্য আবার নমুনা পরীক্ষা করা ও সেরে ওঠার পরে ১৪ দিন পর্যন্ত খবর রাখা ইত্যাদি কাজ সুচারুরূপে সম্পন্ন করে আইইডিসিআর। জনগণকে আসন্ন বিশ্বমারি সম্পর্কে সচেতন করা, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে পরামর্শ প্রদান, বাংলাদেশে রোগের সর্বশেষ পরিস্থিতি জানানো ও সাংবাদিকদের মাধ্যমে জনগণের জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য আইইডিসিআর প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে সংবাদ সম্মেলনে মিলিত হতো। কোভিড-১৯ বিশ্বমারি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নিয়ে মৃত্যুর সংখ্যা কে কতটুকু নিয়ন্ত্রণে রাখতে পেরেছে তা পরিমাপ করা হয়েছে একটি দেশে প্রথম কোভিড-১৯ রোগীর মৃত্যুর দিন থেকে ৫০ দিনের মধ্যে প্রতি এক লাখ জনসংখ্যায় কতজন মৃত্যুবরণ করেছেন সে হার দিয়ে। বাংলাদেশে মৃত্যুর হার ছিল প্রতি লাখে ০.২-এর কম, মার্কিন যুক্তরাষ্ট্রে ৮ জন (বাংলাদেশের ৪০ গুণ), অস্ট্রেলিয়া বাংলাদেশের সমান, সিঙ্গাপুর বাংলাদেশ থেকে সামান্য বেশি, জাপান প্রায় শূন্য।
Related Question
View Allজাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। এবং তার প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভিশন হচ্ছে: উন্নত জীবন এবং যত্নশীল সমাজ।
বাংলাদেশে একমাত্র মহিলা কারাগার গাজীপুর জেলার কাশিমপুরে অবস্থিত। (বর্তমানে বাংলাদেশে ১৩টি কারাগার ও ৫৫টি জেলা কারাগারসহ মোট ৬৮টি কারাগার রয়েছে। তন্মধ্যে ১টি মহিলা কারাগারও রয়েছে যা গাজীপুর জেলার কাশিমপুরে অবস্থিত।
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ৮ মার্চ ২০২০ সালে প্রথম COVID-19 সনাক্ত হয় ।
HIV এর পূর্ণরূপ Human Immunodeficiency Virus.
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

