ক্রেডিট শব্দের অর্থ হলো ডান। হিসাবশাস্ত্রে Credit শব্দটির দ্বারা বোঝায়, কোনো হিসাবখাতের ডান দিক এবং কোনো - হিসাবখাতকে Credit করার অর্থ হলো ঐ হিসাবখাতের ডান দিকে কোনো লেনদেন বা টাকার অঙ্ক লিপিবদ্ধ করা। হিসাবের ডান দিকে কিছু লেখা হলে এর মাধ্যমে সম্পত্তি ও ব্যয় হ্রাস অথবা দায় ও আয় বৃদ্ধি বোঝায়।
লেনদেন ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। লেনদেনের ফলে অর্থের প্রাপ্তি যেমন ঘটতে পারে, তেমনি প্রদানও ঘটতে পারে; আবার কোনো কোনো লেনদেনের ফলে আয় বা ব্যয়ের হ্রাস-বৃদ্ধি ঘটতে পারে, একইভাবে সম্পদ বা দায়ের হ্রাস-বৃদ্ধি ঘটতে পারে। বিভিন্ন প্রকৃতির অসংখ্য আয়, ব্যয়, সম্পদ ও দায় ব্যবসায় প্রতিষ্ঠানে বিদ্যমান। লেনদেনের ফলে যে সকল আয়, ব্যয়, সম্পদ বা দায় প্রভাবিত হবে, তা নির্দিষ্ট ছকে দুতরফা দাখিলা পদ্ধতির নিয়মানুযায়ী লিপিবদ্ধ করা হয় এবং প্রত্যেকটি খাতের মোট ও নিট পরিমাণ নির্ণয় করা হয়। লেনদেনের ফলে প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য হিসাব প্রস্তুত করা হয়।

এই অধ্যায় শেষে আমরা-
- হিসাবের ধারণা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব।
- হিসাবের বিভিন্ন প্রকার ছক (‘T’–ছক ও ‘চলমান জের' ছক) প্রস্তুত করতে পারব ।
- হিসাব সমীকরণ অনুযায়ী হিসাবের শ্রেণিবিভাগ করতে পারব।
- দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী সংশ্লিষ্ট হিসাবে ডেবিট-ক্রেডিট লিপিবদ্ধ করতে পারব।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!