ক্রেতাভ্যালু বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর। (অনুধাবন)

Updated: 10 months ago
উত্তরঃ

ভোক্তা কোনো পণ্য বা সেবা ভোগ কিংবা ব্যবহারের মাধ্যমে যে সুবিধা পায় এবং তার বিনিময়ে যে পরিমাণ অর্থ ব্যয় করে এদের মধ্যকার পার্থক্যকে বলা হয় ক্রেতাভ্যালু।
একটি পণ্য ব্যবহার বা ভোগ করে ক্রেতা কিছু সুবিধা পায়। অন্যদিকে, ঐ পণ্য অর্জনের জন্য তাকে কিছু অর্থ ব্যয় করতে হয়। পণ্য থেকে প্রাপ্ত সুবিধা এবং পণ্যের জন্য ব্যয়িত অর্থের পার্থক্যই হচ্ছে ক্রেতার ভ্যালু। যেমন- 'ভলবো এসি' বাসে ভ্রমণ করে ক্রেতা আরাম, নিরাপত্তা, সামাজিক মর্যাদা ইত্যাদি ভোগ করে। এরূপ ভ্রমণের জন্য তাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হয়। এ দু'য়ের পার্থক্য হচ্ছে ক্রেতাভ্যালু।

265

Related Question

View All
উত্তরঃ

কোনো পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলে।

250
উত্তরঃ

বিপণন শক্তিশালী ক্রেতাসম্পর্ক তৈরি করে"- উক্তিটি সঠিক।
সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টিবিধান, শক্তিশালী ক্রেতাসম্পর্ক সৃষ্টি ও বজায় রাখার প্রক্রিয়াকে বিপণন বলে। বর্তমান সময়ে বিপণন বলতে লাভজনক শক্তিশালী ক্রেতা সম্পর্ককে বোঝায়। আর তাই একজন বিপণনকারী সম্পর্কভিত্তিক বিপণন প্রক্রিয়ার অংশ হিসেবে ক্রেতা, বিক্রেতা, পরিবেশক, ডিলার, সরবরাহকারী প্রভৃতি পক্ষের সাথে দীর্ঘমেয়াদি সুসম্পর্ক প্রতিষ্ঠায় অত্যন্ত সচেষ্ট থাকেন। কেননা একজন সন্তুষ্ট ক্রেতাই কোম্পানি এবং পণ্যের প্রতি অনুগত থাকে এবং সে নিজে পণ্য ক্রয় করে ও অন্যদেরকে পণ্য ক্রয়ে উৎসাহিত করে।

288
উত্তরঃ

মি. পলের গাড়ি ক্রয় বিপণনের মৌলিক ধারণা চাহিদার অন্তর্গত।
কোনো পণ্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা এবং তা ক্রয়ের সামর্থ্য ও অর্থ ব্যয়ের ইচ্ছা থাকাকে চাহিদা বলে। সাধারণত অভাব যখন ব্যক্তির ক্রয়ক্ষমতার শর্ত পূরণ করে তখন তা চাহিদায় রূপান্তরিত হয়।

উদ্দীপকের মি. পলের প্রাথমিক অবস্থায় গাড়ি কেনার সামর্থ্য ছিল না কিন্তু প্রচন্ড ইচ্ছা ছিল। এ ইচ্ছাকে বাস্তবায়নের জন্য তিনি একটি পোল্ট্রি ফার্ম প্রতিষ্ঠা করেন। ফার্মের উৎপাদিত ডিম ও মাংস উন্নতমানের হওয়ায় ব্যবসায়টি ব্যাপক লাভজনক হয়। পরবর্তীতে - তিনি ব্যবসায়ের মুনাফা দিয়ে ব্যক্তিগত এবং ব্যবসায়ের কাজে ব্যবহারের জন্য একটি গাড়ি ক্রয় করেন। এক্ষেত্রে তার গাড়ি ক্রয় সম্ভব হয়েছে চাহিদার সকল শর্ত যেমন- ক্রয়ের ইচ্ছা, সামর্থ্য ও অর্থ ব্যয়ের ইচ্ছা বিদ্যমান থাকায় গাড়িটি ক্রয় করতে পেরেছেন। আর তাই বলা যায়, মি. পলের গাড়ি ক্রয় করা ছিল বিপণনের মৌলিক ধারণা চাহিদার অন্তর্গত।

261
উত্তরঃ

মি পলের বৃহদায়তন ফার্ম প্রতিষ্ঠার সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যে সকল প্রতিষ্ঠান মূলধন, আয়তন ও ব্যবস্থাপনায় বৃহৎ প্রকৃতির হয় তাকে বৃহদায়তন প্রতিষ্ঠান বা ফার্ম বলে। এরূপ প্রতিষ্ঠানের মাধ্যমে বৃহৎ উৎপাদন ও ব্যাপক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় বিধায় দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
উদ্দীপকের মি. পল নাটোরে স্বল্প পরিসরে একটি পোল্ট্রি ফার্ম প্রতিষ্ঠা করেন। ফার্মের ডিম ও মাংস উন্নতমানের হওয়ায় এর চাহিদা দিন দিন বৃদ্ধি পেতে থাকে এবং ব্যবসায়টিও ব্যাপক লাভজনক হয়ে উঠে।
পরবর্তীতে চাহিদা আরও বৃদ্ধি পাওয়ায় তিনি রাজশাহীতে একটি বৃহত্তম তথা বৃহদায়তন ফার্ম প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহণ করেন; যেখানে ১,০০০ জন শ্রমিক কর্মরত থাকবেন। এর ফলে একদিকে যেমন বৃহৎ উৎপাদন সম্ভব হবে তেমনি ব্যাপক সংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে মানুষের আয়, ভোগ ও জীবনযাত্রার মান যেমন বৃদ্ধি পাবে তেমনি জাতীয় আয়ও বৃদ্ধি পাবে। ফলে দেশের তথা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে।
পরিশেষে বলা যায়, মি. পলের বৃহদায়তন ফার্ম প্রতিষ্ঠার সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

228
উত্তরঃ

প্রয়োজন ব্যক্তির জ্ঞান, সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা নির্দিষ্ট বস্তুগত ধারণায় রূপান্তরিত হলে তাকে অভাব বলে।

279
উত্তরঃ

উদ্দীপকে এস, আলমের গাড়ি ক্রয়ের বিষয়টি হলো চাহিদা।
কোনোকিছু পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতিই প্রয়োজন। অন্যদিকে কোনোকিছুর অভাব, অভাব পূরণের সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে। যেমন- নিঃস্ব ব্যক্তির মোটরগাড়ির মালিক হওয়ার ইচ্ছাকে চাহিদা বলা যাবে না। তবে মোটরগাড়ি ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের পর ক্রয়ের ইচ্ছা প্রকাশ করলে তাকে চাহিদা বলা যাবে।

উদ্দীপকে দিনাজপুরের ধনাঢ্য ব্যক্তি এস. আলম এর বিভিন্ন ব্যাংকে লেনদেনের সুনাম আছে। তিনি মনে করেন তার একটি গাড়ি থাকলে ব্যবসায় ও অন্যান্য কাজকর্ম অতি অল্প সময়ে সহজেই সম্পাদন করতে পারবেন। তাই গাড়ি ক্রয়ের জন্য তিনি সোনালী ব্যাংকে ২০ লক্ষ টাকার একটি চেক পাঠান। এখানে লক্ষণীয়, তিনি গাড়ি ক্রয়ের সুযোগ থেকে বঞ্চিত মনে করলে তাকে প্রয়োজন বলা যেত। কিন্তু তার গাড়ি ক্রয়ের আর্থিক সামর্থ্য রয়েছে। এছাড়া গাড়ি ক্রয়ের ইচ্ছাও রয়েছে; যা চাহিদার সাথে জড়িত। সুতরাং এস. আলমের গাড়ি ক্রয়ের বিষয়টি প্রয়োজন নয়, চাহিদা হিসেবে গণ্য হবে।

229
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews