ক্লাসে শোভন তার শিক্ষকের নিকট মহাসাগর সৃষ্টির ইতিহাস জানতে চাইলে শিক্ষক বললেন- পৃথিবী সৃষ্টির ইতিহাস থেকে শুরু করে পৃথিবীর আবহাওয়া, জলবায়ু, পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর, মালভূমি, সমভূমি, নদনদী, মৃত্তিকা, উদ্ভিদ ইত্যাদি সম্পর্কে ভূগোলের নির্দিষ্ট শাখায় আলোচনা করা হয়েছে। যা পাঠে তুমি এ সম্পর্কে জানতে পারবে।

Updated: 11 months ago
উত্তরঃ

প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তুকে চারটি শ্রেণিবিভাগের মাধ্যমে আলোচনা করা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

পৃথিবীর উপরিভাগকে অশ্মমণ্ডল বা শিলামণ্ডল বলে।
এটি ভূঅভ্যন্তরের উপরের অংশ। এর গভীরতা ৬০ কিমি. ঘনত্ব ২.৯, আপেক্ষি গুরুত্ব ২-৩ এবং সর্বোচ্চ তাপমাত্রা ১০০০° সেলসিয়াস। প্রকৃতপক্ষে এটি ভূমণ্ডলের খাড়া অংশ যা অ্যাসথেনোস্ফিয়ারের ওপর ভাসমান অবস্থায় থাকে। সমগ্র অশ্মমণ্ডলে সিলিকন (Si) ও ম্যাগনেসিয়াম (mg) এর প্রাধান্য থাকায় বিজ্ঞানীরা এই মণ্ডলকে সিমা (Sima) নামে অভিহিত করেছেন।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

উদ্দীপকে শোভনের শিক্ষক প্রাকৃতিক ভূগোলের কথা বলেছেন।
ভূগোলের যে অংশ পাঠ করলে পৃথিবীর জন্ম, ভূপ্রকৃতি অর্থাৎ পাহাড়, পর্বত, বায়ুমণ্ডল, বারিমণ্ডল প্রভৃতি বিষয় বিস্তারিতভাবে জানা যায়। । তাকে প্রাকৃতিক ভূগোল বলে। পৃথিবীর পরিবেশ তিনটি অজীব উপাদান বায়ুমণ্ডল, বারিমণ্ডল, অশ্মমন্ডল এবং একটি সজীব উপাদান জীবমণ্ডল নিয়ে মোট চারটি উপাদান দ্বারা গঠিত। এ শাখা বিশ্বপ্রকৃতি হিসেবে মহাবিশ্বে এবং সৌরজগতের উৎপত্তি ও বিকাশ, এদের অবস্থান ও গাণিতিক পরিমাপ প্রভৃতি সম্পর্কে বিশদ আলোচনা করে। এ শাখায় পৃথিবীর পরিবেশের জন্য শক্তির উৎস, সৌরশক্তির বিন্যাস, বাস্তুতন্ত্রের বিভিন্ন চক্র প্রভৃতি প্রাকৃতিক বিষয়াবলির বর্ণনা করে। এটি প্রাকৃতিক ভিত্তি হিসেবে পানির পরিবেশ, বায়ুমন্ডলীয় পরিবেশ, উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে আলোকপাত করে। এটি পৃথিবীর অভ্যন্তর ও শিলামণ্ডল, বিভিন্ন ভূগাঠনিক প্রক্রিয়া, ভূআলোড়ন, অগ্ন্যুৎপাত, ভূমিরূপ গঠন শক্তি এবং এর ফলে সৃষ্ট ভূমিরূপ, মহাদেশ সঞ্চালন৩ প্রভৃতি সম্পর্কে আলোচনা করে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

উদ্দীপকে শিক্ষক প্রাকৃতিক ভূগোল সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন যা অধ্যয়ন করা, অত্যন্ত গুরুত্বপূর্ণ

কীরূপে পৃথিবী সৃষ্টি হলো, কী প্রকারে বাষ্পীয় ও তরল অবস্থার মধ্য দিয়ে পৃথিবী বর্তমান অবস্থায় পৌছেছে। অর্থাৎ কীরূপে পৃথিবীর জলভাগ, স্থলভাগ ও বায়ুমণ্ডলের উৎপত্তি হলো, এসব মামর। প্রাকৃতিক ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারি। এছাড়া ভূপৃষ্ঠের আজ যেখানে পাহাড়-পর্বত, কয়েক হাজার বছরের বিবর্তনের ফলে সেসব স্থান হয় সমুদ্র, না হয় সমভূমিতে পরিণত হচ্ছে এবং এরূপ পরিবর্তনে সাগর হয় সমভূমি বা পাহাড় পর্বতে অথবা সমভূমি হয় পাহাড় না হয় সাগরে রূপান্তরিত হচ্ছে। কোনো কোনো স্থান ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের ফলে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। মানুষের কর্মকান্ড, বিশেষ করে অর্থনৈতিক কর্মকাণ্ড, সংস্কৃতি বিকাশ 'ও সম্পদ ব্যবস্থাপনার পরিবেশগত পটভূমি বিশ্লেষণ অতীব | প্রয়োজন। তাই প্রাকৃতিক ভূগোল অধ্যয়ন অত্যন্ত গুরুত্ব বহন করে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
126

Related Question

View All
উত্তরঃ

যে বিষয় পাঠে পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা, ভূত্বক ও তার উপাদানসমূহ সম্পর্কে জানা যায়, তাকে ভূমিরূপবিদ্যা বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
442
উত্তরঃ

প্রাকৃতিক ভূগোলের মূল বিষয়বস্তু হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক বিষয়বস্তুর বর্ণনা।

সময় পরিবর্তনের সাথে সাথে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি পুনঃপুন পরিবর্তিত হচ্ছে। পৃথিবীর পরিবেশ যেসব জড় উপাদান ও সজীব উপাদান দ্বারা গঠিত তার অবস্থান, বৈশিষ্ট্য প্রভৃতি প্রাকৃতিক ভূগোলের মূল প্রতিপাদ্য বিষয়। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের বিশেষ করে বৈচিত্র্যময় ভূমিরূপ ও এর পরিবর্তন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, জলবায়ু ও জীবমণ্ডলের গতি-প্রকৃতি পর্যালোচনা করাই হলো প্রাকৃতিক ভূগোল।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
336
উত্তরঃ

উদ্দীপকে প্রথমে উল্লিখিত প্রাকৃতিক ভূগোলের শাখাটি হলো ভূমিরূপবিদ্যা। নিচে ভূমিরূপবিদ্যা শাখাটির গুরুত্ব ব্যাখ্যা করা হলো।

ভূমিরূপবিদ্যায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শ্রেণির ভূত্বক কীভাবে নানারকম পদ্ধতিতে গঠিত হয়েছে তা আলোচনা করা হয়। পর্বত, মালভূমি, সমভূমি, জলাশয় কীভাবে সৃষ্টি হয়েছে, পৃথিবীর ভূমিকম্প, ভূ-আলোড়ন ও আগ্নেয়গিরি সৃষ্টির কারণ, পরিমাপ, অবস্থান ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও মহাদেশীয় সঞ্চালন, প্লেট টেকটোনিক, মৃক্তিকার সৃষ্টি, শিলার গঠন, বিন্যাস ও পর্বতের গঠন, অবস্থান এবং প্রকারভেদ সম্বন্দ্বে গুরুত্বারোপ করা হয়। প্রকৃতপক্ষে সময় ও অঞ্চলের স্কেল বা পরিসরের ভিন্নতা ভূমিরূপের বিশ্লেষণের লক্ষ্য, সামর্থ্য ও সমস্যা বর্ণনা করে।পরিশেষে বলা যায় ভূমিরূপবিদ্যা ভূত্বক ভূঅভ্যন্তরীণ শক্তি ও সম্পদের সঠিক ব্যবহারে মানুষকে নির্দেশনা দেয়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
201
উত্তরঃ

উদ্দীপকে প্রাকৃতিক ভূগোলের শাখাদ্বয় হলো ভূমিরূপবিদ্যা ও সমুদ্র বিদ্যা। ভূমিরূপবিদ্যায় পৃথিবীর সৃষ্টি, পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা, ভূআলোড়ন, পাহাড়, পর্বত, বিভিন্ন প্রকার ভূমিরূপ, নদ-নদীর উৎপত্তি, ক্রমবিকাশ, বায়ুর কার্য, হিমবাহের কার্য প্রভৃতি বিষয় সম্পর্কে আলোচনা করে। এ শাখা থেকে আরও জানা যায়, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত নানাপ্রকার মতবাদ, সৃষ্টির প্রথম অবস্থায় পৃথিবীর আকার ও আয়তন কেমন ছিল তার বিবরণ, ভূমিকম্প ও ভূআলোড়নের ফলে পৃথিবীর বিভিন্নস্থানে যে নানাপ্রকার ভূমিরূপের সৃষ্টি হয় সে সম্পর্কে বিস্তারিতভাবে জ্ঞান লাভ করা যায়। অন্যদিকে সমুদ্রবিদ্যা শাখায় যাবতীয় সমুদ্র বিষয়ক উপাদান বর্ণনা করা হয়। এ শাখা সমুদ্রের উৎপত্তি, 'আকার, আয়তন, পৃথিবীর সাগর, মহাসাগর, উপসাগর, সাগরতলের ভূপ্রকৃতি, সমুদ্রস্রোতের কারণ, সমুদ্রস্রোত, সমুদ্র তরঙ্গ ও এর কার্য, সমুদ্রে বসবাসকারী প্রাণি ও উদ্ভিন্ডদের বিন্যাস, জোয়ারভাটা, জোয়ারভাটার প্রভাব, স্থলভাগের উপর সমুদ্রের প্রভাব প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
221
উত্তরঃ

ভূগোলশাস্ত্রের যে শাখায় পৃথিবীর জন্ম, পৃথিবীর বৈচিত্র্যময় ভূমিরূপ এবং এর পরিবর্তন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বারিমণ্ডল, জীবমণ্ডল প্রভৃতি বিষয় সম্পর্কে বিশদ আলোচনা করে, তাকে প্রাকৃতিক ভূগোল বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
242
উত্তরঃ

জোয়ারভাটা প্রাকৃতিক ভূগোলের সমুদ্রবিদ্যা শাখায় আলোচিত হয়।
প্রাকৃতিক ভূগোলের যে শাখায় সাগর, মহাসাগর, উপসাগর, সমুদ্রস্রোত, জোয়ারভাটা, শৈলশিরা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয় তাই সমুদ্রবিদ্যা। জোয়ারভাটা সমুদ্র বিদ্যা শাখার একটি গুরুত্বপূর্ণ উপাদান। কারণ জোয়ারভাটা একটি বিশেষ সামুদ্রিক আচরণ এবং এর উৎপত্তি, কারণ, সময় সবকিছু সমুদ্রের সাথে সম্পর্কিত।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
304
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews