'বিদ্রোহী' কবিতা কবির 'অগ্নি-বীণা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
কবি বিদ্রোহের বাণী ছড়িয়ে অপশক্তির প্রতিভূদের মনে ভয় ধরিয়ে দিতে প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
পুরাণ মতে, দুর্বাসা অত্যন্ত কোপন-স্বভাব বিশিষ্ট একজন মুনি। অনেকেই তাঁর কোপানলে দগ্ধ হন। ইনি তাঁর স্ত্রীকে শাপ দিয়ে ভস্ম করেন। তাঁর শাপে দেবরাজ ইন্দ্রও শ্রীভ্রষ্ট হন। ক্রোধের বশবর্তী হয়ে দুর্বাসা অনেক সময় উন্মত্তের মতো কাজ করতেন। ফলে দেবতারা পর্যন্ত তাঁকে ভয় পেতেন। আলোচ্য কবিতায় কবি বিদ্রোহী হিসেবে অন্যায় ও অসাম্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ভীতি সঞ্চারের উদ্দেশ্যেই 'আমি ক্ষ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র-শিষ্য' বলেছেন।
স্বাধীনচেতা মনোভাবের দিক থেকে উদ্দীপকের সাথে 'বিদ্রোহী' কবিতার সাদৃশ্য রয়েছে।
'বিদ্রোহী' কবিতায় কবি স্বাধীনচেতা মনোভাবের পরিচয় দিয়েছেন। তিনি পরাধীনতার শৃঙ্খল ভেঙে সদম্ভ আত্মপ্রকাশ ঘোষণা করেছেন। শাসনের নামে যারা মানুষকে শোষণ করে কবি সেই ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির হাত থেকে ভারতকে মুক্ত করতে বিদ্রোহ প্রকাশ করেন। নিপীড়িত মানুষের ক্রন্দন যতদিন প্রশমিত না হবে ততদিন কবির বিদ্রোহী সত্তা শান্ত হবে না বলে কবিতায় উল্লেখ করেছেন।
উদ্দীপকে ক্ষুদিরাম বিপ্লবী মন্ত্রে দীক্ষিত। তিনি ঔপনিবেশিক শাসনের হাত থেকে ভারতকে মুক্ত করতে চান। এজন্য স্বাধীনতার স্বপ্নে বিভোর হয়ে আত্মবিসর্জন করেছেন। আর স্বাধীনতার এই চেতনা 'বিদ্রোহী' কবিতার কবির স্বাধীনতা চেতনারই প্রতিরূপ।
ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রামী মনোভাব ধারণ করায় উদ্দীপকের ক্ষুদিরাম এবং 'বিদ্রোহী' কবিতার কবি একই চেতনার ধারক বলা যায়।
'বিদ্রোহী' কবিতায় কবির সংগ্রামী চেতনার প্রতিফলন ঘটেছে। তিনি ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। শোষকশ্রেণির বিরুদ্ধে গিয়ে তিনি উৎপীড়িত মানুষের পক্ষ নিয়েছেন। তাদের উপর অত্যাচারের অবসান ঘটাতে নিজেকে চিরবিদ্রাহী হিসেবে প্রকাশ দিয়েছেন।
উদ্দীপকে ক্ষুদিরাম বসুর মধ্যে সংগ্রামী চেতনার প্রতিফলন দেখা যায়। তিনি দেশের মুক্তির জন্য বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হয়েছেন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে তিনি আত্মবিসর্জন দিয়েছেন।
'বিদ্রোহী' কবিতায় কবি বিভিন্ন ধর্ম, ঐতিহ্য, ইতিহাস ও পুরাণের শক্তি উৎস থেকে উপাদান উপকরণ সংগ্রহ করে নিজের বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করেছেন। তিনি চিরবিদ্রোহী হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। কবিতার এই চেতনা উদ্দীপকের ক্ষুদিরামের মধ্যেও দেখা যায়। ক্ষুদিরামও দেশের মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। সেই বিবেচনায় বলা যায়, উদ্দীপকে প্রতিফলিত ক্ষুদিরামের সংগ্রামী চেতনা যেন 'বিদ্রোহী' কবিতার ভাবসত্যেরই সংহত রূপ।
Related Question
View Allঅর্ফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম ইউরিডিস
উত্তর
বিদ্রোহী
অর্ফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম ইউরিডিস
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!