'ক' একটি বেসরকারি সংস্থা। যুদ্ধে ক্ষতিগ্রস্ত জনগণের ত্রাণ ও পুনর্বাসনের নিমিত্তে ইহা ১৯৭২ সালে সিলেটের শাল্লা গ্রামে কার্যক্রম শুরু করে। দরিদ্র লোকদের দুঃখ-দুর্দশা দূরীকরণার্থে সংস্থাটি কতিপয় কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে ইহা দেশের বাইরেও কিছু সংখ্যক কার্যক্রম চালু করেছে। 

Updated: 10 months ago
উত্তরঃ

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস।

উত্তরঃ

বেসরকারি সংস্থা বলতে আইনি সংবিধানের অধীনে বেসরকারি ব্যক্তি কিংবা সংস্থা কর্তৃক গঠিত এমন সংগঠনকে বোঝায় যাতে সরকারি কোনো অংশীদারিত্ব নেই।

বেসরকারি প্রতিষ্ঠানসমূহ সামাজিক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। এগুলো লাভজনক প্রতিষ্ঠান। অর্থাৎ বেসরকারি সংস্থাগুলো আর্থিক লাভ বা অর্থলগ্নীকারী সংস্থার পৃষ্ঠপোষকতায় লাভজনক উদ্দেশ্যে পরিচালিত হয় না। এ ধরনের সংস্থা মূলত জনস্বার্থে সেবা প্রদান করে। এ লক্ষ্যে বেসরকারি সংস্থাসমূহ শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, দারিদ্র্য প্রভৃতি খাতে নানা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে।

উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত তথ্যসমূহ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাককে নির্দেশ করে। এই প্রতিষ্ঠানটির গঠন-প্রকৃতি ও কার্যক্রম বিবেচনায় এটিকে জাতীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বলা যায়।

বাংলাদেশের প্রেক্ষিতে জাতীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহের কতিপয় বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এ ধরনের প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে। এ সকল কার্যক্রম পরিচালনায় স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে প্রতিষ্ঠানগুলো কাজ করে। এ বৈশিষ্ট্যগুলো আলোচ্য সংস্থা ব্র্যাকের ক্ষেত্রেও লক্ষণীয়।

বাংলাদেশে প্রতিষ্ঠিত অন্যতম বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা হলো ব্র্যাক। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে যুদ্ধে ক্ষতিগ্রস্ত জনগণের ত্রাণ ও পুনর্বাসনের লক্ষ্যে এই সংস্থাটি কার্যক্রম শুরু করে। ১৯৭২ সালে সিলেটের শাল্লা গ্রামে আনুষ্ঠানিকভাবে এ প্রতিষ্ঠানটি স্বেচ্ছাসেবী ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের সূচনা করে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রচলিত আইনি কাঠামোর মধ্যে থেকে জাতীয় পর্যায়ে দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে প্রতিষ্ঠার পর থেকেই কাজ করে যাচ্ছে। বর্তমানে আন্তর্জাতিক পর্যায়েও ব্র্যাকের কার্যক্রম বিস্তার লাভ করেছে। তবে ব্র্যাকের প্রতিষ্ঠা বাংলাদেশে এবং বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য। এসব দিক বিবেচনায় এ প্রতিষ্ঠানটিকে জাতীয় স্বেচ্ছাসেবী সংস্থার অন্তর্ভুক্ত করা যায়।

উত্তরঃ

গ্রামীণ দরিদ্র জনগণের ভাগ্যোন্নয়নে ব্র্যাকের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে গ্রামীণ ভূমিহীন ও অনগ্রসরদেরকে স্বাবলম্বী করতে এবং তাদের জীবনমানের উন্নয়নে ব্র্যাক নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে। এ সকল কার্যক্রমের মধ্যে পল্লি উন্নয়ন কর্মসূচি, ক্ষুদ্র ঋণদান কর্মসূচি, শিক্ষা ও স্বাস্থ্য কার্যক্রম প্রভৃতি গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে ভূমিকা রাখছে।

ব্র্যাকের চারটি সমন্বিত পল্লি উন্নয়ন কর্মসূচি রয়েছে। ভূমিহীন মহিলা এবং পুরুষদের সংগঠিত করে সমন্বয়ের মাধ্যমে তাদের সার্বিক উন্নয়নের প্রচেষ্টা চালানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। ব্র্যাকের ক্ষুদ্র ঋণদান কর্মসূচিও দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখছে। ব্র্যাক পরিচালিত কর্মসূচির মধ্যে ক্ষুদ্র ঋণদান কর্মসূচিটিই সর্ববৃহৎ। এই কর্মসূচির মাধ্যমে দেশের গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর একটি বড় অংশ নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পেরেছে। তাছাড়া যারা অর্থনৈতিক পিরামিডের ভিত্তিপ্রস্তরে বাস করে, তাদের জীবনমান উন্নয়নে ব্র্যাক অতিদরিদ্র কর্মসূচির মাধ্যমে কাজ করছে। তাদেরকে শিক্ষিত করে তুলতে এবং তাদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণেও ব্র্যাক বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে। যা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এভাবে ব্র্যাক গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে সফলতার সাথে ভূমিকা রাখছে।

পরিশেষে বলা যায়, গ্রামীণ দরিদ্র জনগণের ভাগ্যোন্নয়নে ব্র্যাক প্রতিষ্ঠানটি একটি নির্ভরতার উৎসে পরিণত হয়েছে।

67

Related Question

View All
উত্তরঃ

বিবাহ সমাজে বংশের ধারা বজায় রাখে।

বিবাহিত পিতা-মাতার সন্তান বংশ সুরক্ষায় সক্ষম হয়। সন্তান পিতা-মাতার সম্পত্তির উত্তরাধিকার হয়। বিবাহই সন্তানকে অবৈধ সন্তানের পরিচয়ের গ্লানি থেকে রক্ষা করে এবং পিতৃ পরিচয় দান করে। সন্তানের সামাজিক পরিচিতির নিয়ামক হলো বিবাহ। বিবাহ সমাজে সন্তানের পিতৃত্ব তথা অভিভাবকত্ব নির্ধারণ করে।

207
উত্তরঃ

রঞ্জ মৌলিক মানবিক চাহিদা থেকে বঞ্চিত।

বর্তমান যুগে মানুষকে সভ্য সমাজে সমাজে টিকে থাকতে হয় সমাজে ভালোভাবে টিকে থাকার জন্য যা যা প্রয়োজন তা পূরণ করাই হলো মৌলিক মানবিক চাহিদা। অন্যভাবে বলা যায়, একজন মানুষের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ এবং সভ্য সমাজে বেঁচে থাকার জন্য যে সকল চাহিদা পূরণ করতে হয় সেসব চাহিদাকে বলা হয় মৌলিক মানবিক চাহিদা। এ চাহিদাগুলো পূরণ ব্যতীত পৃথিবীর বুকে বেঁচে থাকা সম্ভব নয়। যেমন- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা। প্রতিটি মানুষের এ চাহিদাগুলো পূরণ করা আবশ্যক। যদি কেউ এগুলোর বেশিরভাগ পূরণ করতে না পারে তাহলে নানা ধরনের সমস্যা দেখা দেয়।

রঞ্জুর ক্ষেত্রেও দেখা যায়, সে প্রায়ই খাদ্যের অভাবে না খেয়ে থাকে এবং স্কুলে যাওয়ার সুযোগ পায় না। এগুলো সবই মৌলিক মানবিক চাহিদার অন্তর্ভুক্ত। তাই বলা যায়, রঞ্জু মৌলিক মানবিক চাহিদা থেকে বঞ্চিত।

189
উত্তরঃ

উদ্দীপকে উল্লেখিত এনজিওটি হচ্ছে ইউসেপ। ইউসেপের সকল কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ করে এর সফলতা আরো বৃদ্ধি করা হয়।

সমাজকর্ম একটি স্বীকৃত পেশা। এ পেশায় একজন সমাজকর্মী তার কর্মক্ষেত্রে সমাজকর্মের বিষয়ে অর্জিত জ্ঞান প্রয়োগ করে সাহায্যার্থীর সমস্যা সমাধানের প্রচেষ্টা চালায়। এক্ষেত্রে সমাজকর্মী সমাজকর্মের বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে থাকে। ইউসেপ বাংলাদেশে একটি বেসরকারি এনজিও সংস্থা। এটি দরিদ্র ও দুস্থ ছেলে-মেয়েদের ভাগ্য উন্নয়নে কাজ করে থাকে। এজন্য নানা ধরনের কর্মসূচি এখানে পরিচালিত হয়ে থাকে। ইউসেপে এর কার্যক্ষেত্রে সমাজকর্মের প্রায় সব কয়টি পদ্ধতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রয়োগ করা হয়ে থাকে। প্রথমত এখানে দল সমাজকর্মের পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে। কেননা সাধারণ স্কুল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও দলগতভাবে কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। দলীয় গতিশীলতা এখানে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এছাড়া সাধারণ শিক্ষার পর শিক্ষার্থীদের মূল্যায়ন করে তাদের কারিগরি শিক্ষা ক্ষেত্রে স্থানান্তর করা হয়।

ব্যক্তি সমাজকর্মের মনো-সামাজিক অনুধ্যানের প্রক্রিয়ায় এটি করাহয়ে থাকে। সমষ্টি উন্নয়ন পদ্ধতি ইউসেপে এর ক্ষেত্রে প্রযোজ্য। কেননা শহরের বিশেষ একটি গোষ্ঠী বা সমষ্টির ভাগ্য উন্নয়নে ইউসেপে কাজ করে থাকে। এছাড়া ইউসেপের লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে নানা ধরনের গবেষণামূলক কাজ করা হয়ে থাকে। সমাজকর্মের বিভিন্ন কৌশলও ইউসেপে প্রয়োগ করা হয়ে থাকে। মূলত সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা। এ পেশার প্রতিটি পদ্ধতি প্রণীত হয়েছে সাহায্যার্থীর কল্যাণে। এ জন্য মানবকল্যাণধর্মী সব প্রতিষ্ঠানেই কোনো না কোনোভাবে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ হয়ে থাকে। ইউসেপের কার্যক্রমেও তাই সমাজকর্মের বিভিন্ন পদ্ধতির ব্যবহার করা যেতে পারে।

204
উত্তরঃ

The History of Human Marriage' গ্রন্থের লেখক ফিনল্যান্ডের সমাজবিজ্ঞানী ও দার্শনিক এডভার্ড ওয়েস্টারমার্ক (Edvard Westermarck) |

375
উত্তরঃ

পুলিশ সমাজকর্ম সমাজকর্মের একটি বিশেষায়িত শাখা।

সমাজকর্মের এ শাখা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশদের বিভিন্ন মনো-সামাজিক সমস্যা এবং প্রশাসনিক সমস্যার সমাধান ও মৌলিক চাহিদা পূরণে সাহায্য করে থাকে। বাংলাদেশে পুলিশ সমাজকর্ম বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি পুলিশ বিভাগের সদস্যদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে।

199
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews