'ক' এমন একটি রাষ্ট্র যেখানে পুলিশ সুনির্দিষ্ট চার্জ ছাড়া কাউকে গ্রেফতার করে না এবং বিচারবহির্ভূতভাবে কাউকে বন্দী করে না। পবিত্র কুরআন ঐ রাষ্ট্রের আইনের অন্যতম উৎস। 

Updated: 10 months ago
উত্তরঃ

Demos শব্দের অর্থ হলো গণদেবতা।

উত্তরঃ

সরকারের তিনটি বিভাগ যথা আইন, শাসন ও বিচার বিভাগ কর্তৃক পরস্পরের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে ক্ষমতার ভারসাম্য রক্ষা করাকে 'নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি' বলে।
এক বিভাগ কর্তৃক অন্য বিভাগের ক্ষমতা ও কার্যাবলি নিয়ন্ত্রণ করার মাধ্যমে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা হয়। যেমন- সরকারের আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন এবং শাসন বিভাগের কার্যাবলির ওপর বিচার বিভাগের নিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে। আবার শাসন বিভাগ তথা মন্ত্রিসভাকে তাদের কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহি করতে হয়।

উত্তরঃ

উদ্দীপকে আইনের 'ধর্ম' উৎসটির প্রতি ইঙ্গিত করা হয়েছে। এই উৎসটি ছাড়াও আইনের আরও কতকগুলো উৎস রয়েছে।

চিরাচরিত প্রথা আইনের অন্যতম উৎস। প্রাচীনকালে সামাজিক রীতিনীতি দ্বারা সকল প্রকার বিবাদ ও বিরোধের মীমাংসা করা হতো। জীবন ও সম্পত্তি রক্ষার তাগিদে ওইসব রীতিনীতি প্রথায় পরিণত হয়।
পরবর্তীকালে ওইসব প্রথা রাষ্ট্রীয় কর্তৃত্বের দ্বারা আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে আইনে পরিণত হয়। যেমন- ইংল্যান্ডের সাধারণ আইন চিরাচরিত প্রথার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। বিচারকগণ বিচারকার্য পরিচালনা করতে গিয়ে আইনের যথার্থ অর্থ নির্ধারণের জন্য প্রচন্তি সংশ্লিষ্ট আইনের ব্যাখ্যা করেন। আইনের এরূপ ব্যাখ্যার ফলে নতুন নতুন সূত্র আবিষ্কৃত হয় এবং নতুন আইন প্রণীত হয়। পরবর্তী বিচারকগণ এসব আইন অনুসরণ করেন। আবার আইনজ্ঞ ও পণ্ডিত ব্যক্তিবর্গ আইন সংক্রান্ত যেসব মূল্যবান গ্রন্থ রচনা করেছেন
এবং আলোচনা করেছেন সেগুলো আইনের গুরুত্বপূর্ণ উৎস। বিচারকগণ কোনো সমস্যার সম্মুখীন হলে আইনের জটিল বিষয়ের মীমাংসার জন্য এসব গ্রন্থে উল্লিখিত বিধিবিধানকে আইন হিসেবে ব্যবহার করেন। সামাজিক ন্যায়বোধ ও আইন পরিষদ আইনের অন্যতম উৎস। এছাড়াও আইনের উৎস হিসেবে জনমত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইনসভার সদস্যগণ জনগণের প্রতিনিধি।
জনমতের বাস্তব প্রতিফলন ঘটানো তাঁদের অন্যতম দায়িত্ব। কাজেই আইন পরিষদে যেকোনো আইন প্রণয়নের সময় জনমতের প্রতি বিশেষভাবে লক্ষ রাখা হয়।
অতএব বলা যায়, ধর্ম ছাড়াও আইনের অন্যান্য উৎস রয়েছে।

উত্তরঃ

'ক' রাষ্ট্রে আইনের শাসন বিদ্যমান। প্রশ্নোক্ত এ উক্তিটি যথার্থই সত্য বলে বিবেচিত হয়। মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের জন্য সমাজ কর্তৃক স্বীকৃত, রাষ্ট্র কর্তৃক অনুমোদিত বিধিবিধানই হলো আইন। আইন কতকগুলো সুনির্দিষ্ট বিধিমালা। যার আলোকে ব্যক্তি, প্রতিষ্ঠান সুচারুরূপে পরিচালিত হয়। আইনের মাধ্যমে ব্যক্তিজীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবন সুন্দর ও সুসংহত হয়। আর আইনের শাসনের প্রাণভোমড়া তিনটি প্রবৃত্তির ওপর নির্ভর করে। এগুলো হলো শাসকের ন্যায়পরায়ণ আচরণ, নিপীড়নমুক্ত স্বাধীন পরিবেশ ও আইনের শাসন প্রয়োগের উপযুক্ত 'পরিবেশ। উদ্দীপকে উল্লিখিত 'ক' রাষ্ট্রে এগুলো সবই বিদ্যমান। এ রাষ্ট্রের জনগণ আইনের চোখে সকলেই সমান। তারা রাষ্ট্র তথা সমাজের কল্যাণ রক্ষা করার জন্যই আইন মেনে চলে। এতে রাষ্ট্র ও সমাজের কল্যাণ সাধিত হয়। অন্যদিকে সুশাসন প্রতিষ্ঠানিক রূপ লাভ করে। তাই প্রশ্নোক্ত উক্তিটির সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করি।

118

Related Question

View All
উত্তরঃ

সুশাসনের অন্যতম প্রধান ভিত্তি হলো আইনের শাসন।

আইনের শাসন বলতে মূলত বোঝানো হয় রাষ্ট্রীয় জীবনে নিরপেক্ষভাবে আইন প্রয়োগের মাধ্যমে মানবাধিকারের সংরক্ষণকে। সংখ্যালঘু ও রাজনৈতিক বিরোধী পক্ষের ন্যায়বিচার নিশ্চিত করা এর শর্ত। স্বাধীন নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এটি জনগণের অধিকার রক্ষার রক্ষাকবচ।

251
উত্তরঃ

আইনের শাসন গণতন্ত্রের ভিত্তি। মমতাজ সাহেব গণতন্ত্রকে শক্তিশালী করতে আইনের শাসন প্রতিষ্ঠায় লেখনী ধারণ করেন।

তিনি আইনের শাসনকে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় মূল্যবোধের বিকাশের মূল হিসেবে দেখেছেন। যথাযথ আইনের শাসনের মাধ্যমে সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। জনগণের জীবন, স্বাধীনতা ও সম্পত্তির নিশ্চয়তা লাভ করে। আইনের শাসনের মাধ্যমে 'সকল নাগরিক সমান' এ নীতি প্রতিষ্ঠিত হয়। নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগে সমান সুযোগের ভিত্তিতে সবাই বিচার লাভ করবে। দেশের প্রচলিত আইনের মাধ্যমে সবাই নিরাপত্তা লাভ করবে। আইনের শাসনের এ বিষয়গুলো মূলত গণতন্ত্রের সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। গণতান্ত্রিক মূল্যবোধ প্রধানত সংখ্যাগুরুর মতামতের ভিত্তিতে পরিচালিত শাসনব্যবস্থা। এতে সংখ্যালঘুরাও সমান সুযোগ পাবে, মত প্রকাশের সমান অধিকার থাকবে। আইনের শাসন গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিকে সুদৃঢ় করে, গণতন্ত্র চর্চাকে পরিশীলিত করে এবং সুশাসন নিশ্চিত করে।

211
উত্তরঃ

প্রচলিত সাধারণ অর্থানুসারে আইন হলো কতকগুলো বিবিবিধান যা মানুষ সামাজিক প্রাণী হিসেবে মানতে বাধ্য থাকে। অন্যদিকে, স্বাধীনতা বলতে যা খুশি তাই করার ক্ষমতাকে বোঝায়। আপাতদৃষ্টিতে আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী দুটি বিষয়। কিন্তু মমতাজ সাহেবের উত্থাপিত বিষয়টি আমাদেরকে বলতে চাচ্ছে যে, আইন স্বাধীনতার সহায়ক।

বস্তুত আইন ও স্বাধীনতা পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। আইন স্বাধীনতার রক্ষক ও অভিভাবক। আইন না থাকলে স্বাধীনতা থাকতে পারে না। আইন আছে বলেই স্বাধীনতার স্বাদ উপভোগ করা যায়। আইন স্বাধীনতাকে সম্প্রসারিত করে। উইলোবি এজন্যই বলেছেন যে, "আইন আছে বলেই স্বাধীনতা রক্ষা পায়।" অন্যদিকে, স্বাধীনতা না থাকলে আইন অর্থহীন হয়ে যায়। কেননা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকলে আইনের প্রয়োগ সম্ভব হয় না। আইন আছে বলেই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আইনের বলেই স্বাধীন বাংলার মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পেয়েছে। আইন না থাকলে গণতন্ত্র, মানবাধিকার, মৌলিক অধিকার অর্থহীন হয়ে যায়। আইনের মাধ্যমে প্রাপ্ত অধিকার দ্বারাই জনগণ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা ও ধর্মীয় ক্ষেত্রে স্বাধীনতা লাভ করে। আইন না থাকলে দুর্বলের স্বাধীনতা রক্ষা করা কতটা সম্ভব হতো তা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। এজন্যই বলা যায়, সাংবাদিক মমতাজ সাহেবের উত্থাপিত বিষয়টি যথার্থ।

263
উত্তরঃ

আব্রাহাম লিংকন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট।

254
উত্তরঃ

মূল্যবোধ বলতে তুলনামূলক অর্থমূল্য বা অন্তর্নিহিত গুণাবলিকে বোঝানো হয়। আর সমাজে প্রচলিত মূল্যবোধ বলতে বোঝানো হয় এমন রীতিনীতি, আদর্শ ও লক্ষ্য যা সামাজিকভাবে অনুমোদিত এবং সমর্থিত। সমাজের বৃহত্তর অংশ দ্বারা মূল্যবোধ সমর্থিত হতে হবে। এটি কোনো স্থির বিষয় নয়। সমাজ-স্থান-কাল-পাত্রভেদে মূল্যবোধ পরিবর্তনশীল।

235
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews