'ক' এর বৈশিষ্ট্য
১. বংশ রক্ষা
২. সার্বজনীনতা
৩. নির্দিষ্ট বাসস্থান
৪. আবেগিক ভিত্তি

Updated: 9 months ago
উত্তরঃ

ক্ষমতানুযায়ী পরিবার দুই প্রকার।

উত্তরঃ

জীবনযাপনের ব্যয় বৃদ্ধি, নারীশিক্ষার হার বৃদ্ধি, সচেতনতা ইত্যাদি কারণে আধুনিক পরিবার ব্যবস্থায় সন্তান সংখ্যা হ্রাস পাচ্ছে।

শহরে মানুষের জীবন খুবই কর্মব্যস্ত। পরিবারগুলো পরিবার পরিকল্পনা গ্রহণ করছে। এর ফলে আধুনিক পরিবার ব্যবস্থায় সন্তান সংখ্যা হ্রাস পাচ্ছে।

উত্তরঃ

মাছকে 'ক' দ্বারা পরিবারকে নির্দেশ করছে।

শুধুমাত্র কয়েকজন সদস্য একসাথে বাস করলে তাকে আমরা পরিবার বলতে পারি না। পরিবারের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে যার ভিত্তিতে সেই প্রতিষ্ঠানকে আমরা পরিবার বলতে পারি।

বংশ রক্ষা পরিবারের অন্যতম বৈশিষ্ট্য। একমাত্র পরিবারের মধ্যে যৌন প্রক্রিয়ার মাধ্যমে সন্তানের জন্মদান প্রক্রিয়া সংঘটিত হয়। সার্বজনীনতাও পরিবারের অন্যতম বৈশিষ্ট্য। মানব সভ্যতার বিকাশের প্রতিটি পর্যায়েই পরিবারের অস্তিত্ব পরিলক্ষিত হয়। পরিবার হলো মানুষের সমাজবদ্ধ জীবনের সার্বজনীন রূপ। নির্দিষ্ট বাসস্থানকে কেন্দ্র করেই একটি পরিবার গড়ে উঠে। এই বাসস্থানেই পরিবারের সদস্যরা একত্রে বসবাস করে। আবার পরিবার কতগুলো আবেগীয় বৈশিষ্ট্যকে কেন্দ্র করে গড়ে উঠে। পারিবারিক পরিবেশে স্বামী স্ত্রীর সম্পর্ক, স্নেহ-মমতা, প্রেম-প্রীতি প্রভৃতি অনুভূতিসমূহ গড়ে উঠে। ছকে বংশ রক্ষা, সার্বজনীনতা, নির্দিষ্ট বাসস্থান ও আবেগিক ভিত্তি এ বৈশিষ্ট্যগুলোর উল্লেখ রয়েছে। যা পরিবারের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তরঃ

পরিবার হচ্ছে সমাজের মৌলিক ও ক্ষুদ্র সংগঠন। ছকে পরিবারের বংশ রক্ষা, সার্বজনীনতা, নির্দিষ্ট বাসস্থান ও আবেগিক ভিত্তি এ বৈশিষ্ট্যগুলোর উল্লেখ রয়েছে। এগুলো ছাড়াও পরিবারের আরো কতগুলো বৈশিষ্ট্য রয়েছে।

স্থায়িত্ব পরিবারের একটি বড় বৈশিষ্ট্য। পরিবার পরিবর্তনশীল কিন্তু স্বামী-স্ত্রীকে কেন্দ্র করে গড়ে ওঠা পরিবারে স্থায়িত্বের প্রয়োজন। সংঘবদ্ধতার মনোভাব পরিবারের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। পরিবারের সদস্যদের মধ্যে সংঘবদ্ধতার মনোভাব থাকতে হবে। অন্যের সঙ্গে কথা বলা, ভাবের আদান প্রদান করা, একে অপরের সুখ-দুঃখের সঙ্গী হওয়া মানুষের সহজাত প্রবৃত্তি। আর সে কারণেই মানুষ পরিবারের মধ্যে সংঘবদ্ধ হয়। পরিবারের আরেকটি বৈশিষ্ট্য হলো সহানুভূতিশীলতা।

পরিবারের সদস্যদের পরস্পরের প্রতি ভালোবাসা, স্নেহ-সম্মান ইত্যাদি থাকা উচিত। এ আবেগগুলো না থাকলে পরিবার গঠিত হতে পারে না। এছাড়া পরিবারের 'সদস্যদের মধ্যে গঠনমূলক মনোভাব থাকতে হবে। এ মনোভাব বাস্তব জীবনে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করে। পারস্পরিক বিশ্বাস ও নির্ভরশীলতা পরিবারের একটি সাধারণ বৈশিষ্ট্য। পারস্পরিক বিশ্বাস যত মজবুত হয় পরিবারের মধ্যে সহযোগিতা ও সমাঝোতা ততো বেশি বৃদ্ধি পায়। সমাজের অংশ হিসেবে পরিবারকে সমাজের নিয়ম-কানুন মেনে চলতে হয়।

147
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

পরিবারের সুখ সমৃদ্ধির কথা চিন্তা করে পরিকল্পিত উপায়ে পরিবার গঠন করাকে পরিকল্পিত পরিবার বলে।

554
উত্তরঃ

বিয়ের পর স্বামী-স্ত্রী যে নতুন সংসার শুরু করে তাকে নয়াবাস পরিবার বলে।

পাশ্চাত্য সমাজে এই ধরনের পরিবারের সংখ্যা অধিক। আমাদের দেশে বর্তমানে পেশাগত কারণে এ ধরনের পরিবারের সংখ্যা শহরাঞ্চলে বৃদ্ধি পাচ্ছে

1.1k
উত্তরঃ

যৌথ পরিবারে বেড়ে ওঠা সজল যখন রাঙামাটিতে গারো সমাজের একটি বিয়েতে অংশগ্রহণ করে তখন সে কৌতূহলী হয়ে যায়।

নতুন পরিবেশ, নতুন পদ্ধতিতে সংঘটিত বিবাহ উৎসব সজলকে অবাক করে দেয়। কারণ সে যে বিয়েতে অংশগ্রহণ করেছিল সেখানে স্বামীরা বিয়ের পর মেয়ের বাড়িতে অবস্থান করে। অর্থাৎ এটি একটি মাতৃপ্রধান পরিবার।

মাতৃপ্রধান পরিবারের ক্ষমতা ও নেতৃত্ব একজন মহিলার ওপর ন্যস্ত থাকে। এখানে স্ত্রী লোকের অধিকার পুরুষের চেয়ে বেশি এবং স্ত্রীলোকের মাধ্যমে বংশ পরিচয় নির্ধারিত হয়। পরিবারের ক্ষমতাভিত্তিক হিসেব করলে এটি মাতৃপ্রধান পরিবার হিসেবে পরিচিত। পরিবারের সকল দায়দায়িত্ব এখানে মাতা বা প্রাপ্তবয়স্ক স্ত্রীলোকই নেতৃত্ব দেয়। সজল বিয়েতে এ সকল বিষয়গুলো দেখেই কৌতূহলী হয়েছিল। আমাদের সমাজে আমরা পিতৃতান্ত্রিক পরিবারে বসবাস করি। যেখানে বিয়ের পর স্ত্রী পুরুষের অধিকারী হয়ে থাকে। কিন্তু গারো সমাজের এই পরিবারের নতুন পরিবেশ, নতুন বিবাহ পদ্ধতি সজলকে কৌতূহলী করে তোলে।

231
উত্তরঃ

সজল যে পরিবারে বসবাস করে সেটি পরিবারের কাঠামো বা আকারানুযায়ী যৌথ পরিবারের অন্তর্গত।

যৌথ পরিবারে পিতা-মাতা, ভাই-বোন, স্ত্রী, সন্তান-সন্ততিসহ একত্রে বসবাস করে। এ ধরনের পরিবারে চাচা-চাচি ও তাদের সন্তান-সন্ততি বসবাস করতে পারে।

সজল এরূপই একটি যৌথ পরিবারে বসবাস করে, যেখানে তাদের সাথে চাচা-চাচি ও তাদের সন্তানাদিও রয়েছে। কৃষিভিত্তিক সমাজে যৌথ পরিবারে বয়ষ্ক ব্যক্তি পরিবারের প্রধান। তার হাতে সম্পত্তির অধিকার থাকে এবং তিনি পরিবারের অর্থনৈতিক বিষয় দেখাশুনা করেন।

যৌথ পরিবারে শিশুদের লালনপালনে সমস্যা হয় না। ছোটরা বড়দের সম্মান ও বড়রা ছোটদের সাথে স্নেহের সম্পর্ক তৈরি করতে পারে। যৌথ পরিবারের ছেলেমেয়েরা সহনশীল হয়। ছেলেমেয়েদের সমস্যা সমাধানে বাবা-মা ভূমিকা রাখে। সকলে মিলেমিশে যৌথ পরিবারে ভাগ করে থাকে। ছেলেমেয়েদের মানসিক বিকাশ সঠিকভাবে গড়ে তুলতে যৌথ পরিবারের ভূমিকা অপরিসীম। সজলের পরিবারটিও যৌথ পরিবার। এধরনের পরিবারে সকলে মিলেমিশে বিভিন্ন আনন্দ উৎসবে অংশগ্রহণ করে।

284
উত্তরঃ

পারস্পরিক নির্ভরশীলতা বলতে বোঝায় পরিবারের সদস্যদের বিভিন্ন কাজে একে অপরের প্রতি নির্ভর করা।

পারস্পরিক বিশ্বাস ও নির্ভরশীলতা পরিবারের একটি সাধারণ বৈশিষ্ট্য। পারস্পরিক বিশ্বাস যত মজবুত হয় পরিবারের মধ্যে সহযোগিতা ও সমঝোতা তত বেশি বৃদ্ধি পায়। এছাড়া সুখে দুঃখে একে অপরের অংশীদার হয়।

578
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews