ক বিভাগ—গদ্য
সিধু তার দরিদ্র পিতা-মাতার একমাত্র সন্তান। সে ভীষণ ডানপিটে এবং দুরন্ত। সারাদিন। গ্রামের ছেলেদের সাথে খেলা-ধুলা করে এবং বনে-জঙ্গলে ঘুরে বেড়ায়। প্রকৃতিই যেন তার একমাত্র আশ্রয়। কোন গাছের আম মিষ্টি, কার বাগানের কলা পাকলো বলে ইত্যাদি খবর তার চেয়ে কেউ ভালো জানে না। কারণ সে সারাদিন এখানে- সেখানে ঘুরে ঘুরে এসব তথ্য সংগ্রহ করে। তার এমন কাজকর্মে গ্রামের সবাই অতিষ্ঠ। অভিযোগ শুনতে শুনতে তার মায়ের কান ঝালাপালা হয়ে গেছে। তাই তার মা সব সময় সিধুর কর্মকাণ্ডে ভীষণ উদ্বিগ্ন থাকেন।
শাহেদ করিম, দুর্নীতির বিরুদ্ধে টকশোতে কথার ফুলঝুরি ফুটতো যার মুখে, শোনাতেন নীতি বাক্য। হাসপাতালের মালিক হিসেবে তিনি মানবহিতৈষি হিসেবে ফিরিস্তি দিতেন। করোনোকালে করোনা টেস্টের ভুয়া রেজাল্ট দিয়ে তার আসল পরিচয় ফুটিয়ে তোলেন। এরকম আরও অনেক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বর্তমানে কারাবাস করছেন তিনি।
অর্থনৈতিক মন্দার কারণে চামেলীর স্বামী রতনেরও চাকরি চলে যায়। সংসারের হাল ধরতে চামেলী শহরের বড় ব্যবসায়ী কথা মন্ডলের কাপড়ের দোকানে বিপণন কর্মী হিসেবে কাজ নেয়। মাঝে মাঝে কৃষ্ণা মন্ডলের দুই সন্তানকে দায়িত্বের সঙ্গে স্কুল থেকে আনা-নেয়া করে। চামেলীর কাজ-কর্মে কৃষ্ণা মন্ডল ভীষণ খুশি হয়। চামেলীর মাসিক বেতন দ্বিগুণ বৃদ্ধি করে দেন। এতে চামেলী ভীষণ খুশি হয়।
'তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কী?
বসন্ত কালে তোমায় বলতে পারিনি।'
হাট-বাজারে এ রকম গান গেয়ে মানুষের মন আকর্ষণ করত বই বিক্রেতা হকার সেকেন্দার আলি। বই বিক্রির পাশাপাশি গ্রাম অঞ্চলে লোক মুখে প্রচলিত লোক-কাহিনি, মুক্তিযোদ্ধাদের বিজয় গাঁথা ইত্যাদি সংগ্রহ করে তা ফর্মাকারে ছেপে বিক্রি করতো। এক সময় তার বেচা-বিক্রি ভালো হলেও ইদানিং তার বই আর তেমন কেউ কেনে না। সেকেন্দারও মনের দুঃখে পেশা পরিবর্তন করেছে।
আপনি কি খুঁজছেন “বাংলা সাহিত্য নবম-দশম শ্রেণি PDF”, Class 9-10 Bangla Literature Question Answer, অথবা NCTB বাংলা সাহিত্য বই অনুশীলনী সমাধান?
তাহলে সঠিক জায়গায় এসেছেন!
SATT Academy–তে আমরা এনেছি বাংলা সাহিত্যের প্রতিটি অধ্যায়ের সহজ ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, ভিডিও ব্যাখ্যা ও অনুশীলনী সমাধান, একদম বিনামূল্যে এবং সবার জন্য উন্মুক্ত।
🔗 বাংলা সাহিত্য – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(ডাউনলোড লিংকে ক্লিক করে NCTB মূল বই অনলাইনে পড়া বা ডাউনলোড করা যাবে)
SATT Academy–এর মাধ্যমে বাংলা সাহিত্যের সৌন্দর্য আবিষ্কার করুন সহজ ভাষায়, অধ্যায়ভিত্তিক ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, ভিডিও ও PDF সহ। পড়ুন, বুঝুন, অনুশীলন করুন — সবার আগে সাফল্যের পথে থাকুন।
🌼 SATT Academy – সাহিত্যের আলোয় শিক্ষার সোপান।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?