ভবঘুরের ভাবতরঙ্গে আমিও যেন ভাসছি,
সেই পাহাড়ের উপর কোনও এক ছোট ঘরে বসছি।
রাতের ও দিনের সব মুহূর্ত মনে স্মরণ করছি,
সেই পাহাড়ে আমি যেন এখনো ঘুরে ফিরছি।
(i) সমুদ্রের জাহাজ যেমন নাবিকের নির্দেশনায় চলতে থাকে তেমনি দেশ ও সমাজের গতিপথ ঠিক করে দিতে পারেন শিক্ষক। তিনি মানুষের মনের পরিচর্যা করেন, মনের ভেতর শৃঙ্খলা তৈরি করেন। তিনি দেশপ্রেম ও বিচারবুদ্ধির উৎস।
(ii) মহারাজগঞ্জ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পাশাপাশি লাইব্রেরিতে বই পড়ে আসছে। লাইব্রেরির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হঠাৎ করেই অসুস্থ থাকায় শিক্ষার্থীরা লাইব্রেরিতে গিয়ে বই পড়তে পারছে না। তারা বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের কাছে লাইব্রেরিতে পুনরায় বই পাঠের সুযোগের জন্য অনুরোধ করে। তিনি তাদের অনুরোধে সাড়া দিয়ে দ্রুত লাইব্রেরিতে বই পাঠের ব্যবস্থা করেন। ফলে, শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সুবাতাস বয়ে যায়।
(i) ছমির মিয়া একজন ভাগ চাষী। সে পরের জমিতে চাষাবাদ করে কোনোমতে চার জনের সংসার চালায়। সে সারাদিন চিন্তা করে কী করে সংসারের অভাব অনটন ঘুচানো যায়। তাই স্ত্রী ও মেয়েকে খেতের কাজে নিয়োজিত করে যাতে সংসারের দুঃখ-কষ্ট ঘোচে। এখন আর তাদের অর্ধাহারে, অনাহারে দিন কাটাতে হয় না।
(ii) সাজিদ ও শেফা ভাইবোন। সারাদিন দুজনের মধ্যে এটাসেটা নিয়ে দ্বন্দ্ব লেগেই থাকে। এজন্যে তাদের মা প্রায়ই বকাঝকা করে। কিন্তু তাতে তাদের কিছুই মনে হয় না। আবার তারা দুজন দুজনকে ছাড়া থাকতেও পারে না।
মুক্তিযুদ্ধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস থেকে মিলিটারিরা আজাদকে তুলে নিয়ে যায়। অমানবিক নির্যাতন চালিয়ে তারা তার পিতার সন্ধান চায়। ক্ষত-বিক্ষত হয়েও আজাদ নীরব থাকে। মনে পড়ে বাবার শেষ উপদেশ, "জীবনের চেয়ে দেশ অনেক বড়।" নিজেকে একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার সন্তান মনে করায় তার গর্ব হয়।
আপনি কি খুঁজছেন “বাংলা সাহিত্য নবম-দশম শ্রেণি PDF”, Class 9-10 Bangla Literature Question Answer, অথবা NCTB বাংলা সাহিত্য বই অনুশীলনী সমাধান?
তাহলে সঠিক জায়গায় এসেছেন!
SATT Academy–তে আমরা এনেছি বাংলা সাহিত্যের প্রতিটি অধ্যায়ের সহজ ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, ভিডিও ব্যাখ্যা ও অনুশীলনী সমাধান, একদম বিনামূল্যে এবং সবার জন্য উন্মুক্ত।
🔗 বাংলা সাহিত্য – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(ডাউনলোড লিংকে ক্লিক করে NCTB মূল বই অনলাইনে পড়া বা ডাউনলোড করা যাবে)
SATT Academy–এর মাধ্যমে বাংলা সাহিত্যের সৌন্দর্য আবিষ্কার করুন সহজ ভাষায়, অধ্যায়ভিত্তিক ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, ভিডিও ও PDF সহ। পড়ুন, বুঝুন, অনুশীলন করুন — সবার আগে সাফল্যের পথে থাকুন।
🌼 SATT Academy – সাহিত্যের আলোয় শিক্ষার সোপান।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?