খলিফা জাহিন রহমান সুদীর্ঘ তেইশ বছর শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থেকে বিজ্ঞান, দর্শন ও শিল্পের যথেষ্ট উন্নতি সাধন করেন। তিনি সুশাসনের জন্য সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে এবং প্রদেশকে কয়েকটি জেলায় বিভক্ত করেন। তিনি ধীশক্তিসম্পন্ন ব্যক্তি ছিলেন। তাকে তার রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়।

Updated: 5 months ago
উত্তরঃ

৯০৯ খ্রিস্টাব্দে ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠিত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

ফাতেমি খলিফা আল-হাকিম ১০০৫ খ্রিস্টাব্দে কায়রোতে একটি বিখ্যাত বিজ্ঞান ভবন নির্মাণ করেন। এটি দারুল হিকমা নামে পরিচিত। বাগদাদের বায়তুল হিকমার অনুকরণে এটি নির্মাণ করা হয়েছিল। মিশরের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী আলী-ইবন-ইউসুফ এ জ্ঞানগৃহ নির্মাণে পৃষ্ঠপোষকতা করেন। এখানে শিয়া ধর্ম বিষয়ে আলোচনা ও গবেষণা হতো। এখানে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখার বহু অমূল্য গ্রন্থরাজি সংগৃহীত ছিল। দেশ-বিদেশের বহু প্রখ্যাত পণ্ডিত ব্যক্তি এখানে হাজির হতেন এবং জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন আলাপ-আলোচনায় অংশগ্রহণ করতেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রখ্যাত দার্শনিক ও পদার্থবিজ্ঞানী ইবনে হায়সাম।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

উদ্দীপকে ফাতেমি বংশের খলিফা আল-মুইজের বৈশিষ্ট্যাবলি ফুটে উঠেছে।

পিতা আল-মনসুরের মৃত্যুর পর আবু তামিম মাদ 'আল-মুইজ' উপাধি ধারণ করে ৯৫২ খ্রিস্টাব্দে ফাতেমি খিলাফতে আরোহণ করেন। তিনি ফাতেমি খিলাফতের চতুর্থ খলিফা ছিলেন। তার অসাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য এবং দক্ষতা ফাতেমি সাম্রাজ্যে এক নতুন অধ্যায়ের সূচনা করে। এ বৈশিষ্ট্যসমূহের খানিকটা উদ্দীপকে বর্ণিত খলিফা জাহিন রহমানের মধ্যে লক্ষণীয়।

খলিফা জাহিন রহমান সুদীর্ঘ তেইশ বছর শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থেকে বিজ্ঞান, দর্শন ও শিল্পের যথেষ্ট উন্নয়ন সাধন করেন। তিনি সুশাসনের জন্য সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে এবং প্রদেশকে কয়েকটি জেলায় বিভক্ত করেন। তিনি ধীশক্তিসম্পন্ন ব্যক্তি ছিলেন। তাকে তার রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। ফাতেমি খলিফা আল-মুইজের ক্ষেত্রেও এমনটি লক্ষণীয়। তিনি সাম্রাজ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠাকরে সমগ্র সাম্রাজ্যকে প্রদেশে এবং প্রদেশগুলোকে জেলায় বিভক্ত করে সেখানে সুযোগ্য শাসক ও কর্মচারী নিয়োগ দেন। জ্ঞান-বিজ্ঞান ও দর্শন চর্চায় তিনি পৃষ্ঠপোষকতা করেন। তিনি নিলেও ভাষাতত্বে ব্যুৎপত্তি অর্জন করেন। তার সময়ে শিল্পেরও যথেষ্ট উন্নতি সাধিত হয়। তিনি সুদীর্ঘ তেইশ বছর ক্ষমতায় অধিষ্ঠিত থেকে দক্ষতার সাথে শাসন পরিচালনা করেন। শাসনক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে ফাতেমি রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। এতে প্রমাণিত হয় যে, উদ্দীপকে উল্লিখিত খলিফা আমিন রহমানের বৈশিষ্ট্যাবলি ফাতেমি খলিফা আল-মুইজের কর্মকাণ্ডকেই ইঙ্গিত করে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যে উক্ত খলিফার অর্থাৎ আল-মুইজের চারিত্রিক বৈশিষ্ট্য আংশিক ফুটে উঠেছে- মন্তব্যটি যথার্থ।

খলিফা আল-মুইজের সিংহাসন আরোহণ ফাতেমি খিলাফতে এক নতুন অধ্যায়ের সূচনা করে। ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তিনি সাম্রাজ্যের সর্বত্র শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সুচিন্তিত পরিকল্পনা ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেন। জনকল্যাণমুখী এ শাসক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, যার বলেই তিনি নিজ সাম্রাজ্যকে উন্নতির শীর্ষে উন্নীত করেন। উদ্দীপকে তার অসাধারণ চারিত্রিক বৈশিষ্ট্যের সামান্যই ফুটে উঠেছে।

উদ্দীপকে খলিফা আল-মুইজের সুশাসন প্রতিষ্ঠা এবং জ্ঞান-বিজ্ঞানে অবদান রাখার আংশিক চিত্র ফুটে উঠেছে। কিন্তু তিনি ফাতেমি খিলাফতকে একটি শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাতে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। প্রথমেই তিনি খিলাফতের নিরাপত্তা বিধানে মনোযোগী হন। মরক্কো, সিসিলি, মিসর বিজয় করে খিলাফতের পরিধি বৃদ্ধি করেন। তার অসাধারণ দক্ষতায় উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ায় ফাতেমি কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। সাম্রাজ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় তিনি সেনাবাহিনী ও নৌবাহিনীর সংস্কার করেন। ভূমি সংস্কারের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের উন্নতিতে যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করেন। চারিত্রিক দিক দিয়ে তিনি ছিলেন অত্যন্ত দয়ালু, অমায়িক ও মার্জিত বুচিসম্পন্ন। উত্তর আফ্রিকা ও মিসরে প্রতিষ্ঠিত নানা স্থাপত্যকর্মে তার উন্নত রুচিশীলতার পরিচয় পাওয়া যায়। আল-মুইজের চারিত্রিক বৈশিষ্ট্যের উল্লিখিত দিকগুলো উদ্দীপকে উল্লেখ নেই।
ফাতেমি খলিফা আল-মুইজ একজন অসাধারণ দক্ষতাসম্পন্ন খলিফা ছিলেন। তার দক্ষতার সামান্য পরিচয়ই আমরা উদ্দীপক থেকে লাভকরি। তাই প্রশ্নোস্ত মন্তব্যটি সঠিক বলা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
56

Related Question

View All
উত্তরঃ

জওহর ছিলেন ফাতেমি খলিফা আল-মুইজের সেনাপতি এবং আল কাহিরা (কায়রো) নগরীর গোড়াপত্তনকারী।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
119
উত্তরঃ

ফাতেমি খলিফা আল-মুইজের শাসনামলে মিসরে প্রতিষ্ঠিত রাজধানী 'আল-কাহিরা' নামে পরিচিত।
আল-কাহিরা অর্থ 'বিজয়ী শহর'। চতুর্থ ফাতেমি খলিফা আল-মুইজের সেনাপতি জওহর ৯৬৯ খ্রিষ্টাব্দে মিসর জয় করেন এবং খলিফার নির্দেশে কায়রোকে রাজধানীর উপযোগী করে নির্মাণ করেন। সরকারিভাবে কায়রোর নামকরণ করা হয় 'আল-কাহিরা' বা বিজয়ী শহর। ৯৭৩ খ্রিষ্টাব্দে 'আল-কাহিরা' বা কায়রো রাজধানীর মর্যাদা লাভ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
129
উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত মুর্তজার ক্ষমতা গ্রহণের সাথে ফাতেমি খলিফা আল-হাকিমের ক্ষমতায় আরোহণের সাদৃশ্য রয়েছে।

ফাতেমি খলিফা আল-আজিজের মৃত্যুর পর পুত্র আল-হাকিম মাত্র ১১ বছর বয়সে সিংহাসনে আরোহণ (৯৯৬ খ্রি.) করেন। তিনি নাবালক হওয়ায় পিতার আমলের প্রাদেশিক শাসনকর্তা বারজোয়ান তার প্রতিনিধি হিসেবে শাসনকার্য পরিচালনা করেন। কিন্তু বারজোয়ান ক্ষমতাশালী হয়ে উঠলে এক পর্যায়ে আল-হাকিম গুপ্তচরের সাহায্যে তাকে হত্যা করে নিজে সকল ক্ষমতা গ্রহণ করেন। একই পরিস্থিতি উদ্দীপকে বর্ণিত মুর্তজার ক্ষেত্রেও লক্ষ করা যায়।
পিতার মৃত্যুর পর মুর্তজা গৃহশিক্ষক আসিফের তত্ত্বাবধানে সিংহাসনে বসেন। কিন্তু আসিফ লোভী ও ক্ষমতালিঙ্গু হয়ে উঠলে মুর্তজা তাকে গুপ্তচরের সহায়তায় হত্যা করে নিজে ক্ষমতা দখল করেন। খলিফা আল-হাকিমও তত্ত্বাবধায়ক বারজোয়ানের অতিরিক্ত লোভ এবং অপতৎপরতাকে বরদাশত করেননি। বারজোয়ান সেনাধ্যক্ষ ইবনে আমরকে পরাজিত ও হত্যা করে নিজেকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত করলে আল-হাকিম তাকে হত্যার নির্দেশ দেন। গুপ্তঘাতক নিযুক্ত করে তিনি তাকে হত্যা করেন এবং নিজে ক্ষমতায় অধিষ্ঠিত হন। সুতরাং উদ্দীপকের মুর্তজা এবং খলিফা আল-হাকিমের ক্ষমতা দখলের ঘটনা একই সূত্রে গাঁথা।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
96
উত্তরঃ

উদ্দীপকের মুর্তজার মতোই খলিফা আল-হাকিমও রাজ্য শাসনের ক্ষেত্রে উদ্ভট, বিচিত্র ও খামখেয়ালিপূর্ণ অনেক সিদ্ধান্ত নিয়েছিলেন।
ইতিহাসে এমন অনেক শাসক রয়েছেন, যারা রাজ্য শাসনের ক্ষেত্রে কোনো যুক্তির বাধ-বিচার করেননি। নিজেদের ভালো লাগা এবং খামখেয়ালিপনায় তারা রাজ্য শাসন করেছেন। এমনই দুজন শাসক উদ্দীপকের মুর্তজা এবং ফাতেমি খলিফা আল-হাকিম।
আল-হাকিম জটিল চরিত্রের অধিকারী এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে অনেক ঐতিহাসিক অভিযোগ করেন। তিনি জিম্মিদের প্রতি কঠোর নীতি অবলম্বন করেন এবং বহু খ্যাতনামা লোককে হত্যা করেন। তিনি খ্রিষ্টানদের গির্জা ধ্বংস করে তাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার নির্দেশ দেন। ১০০১ খ্রিষ্টাব্দে খলিফা আদেশ জারি করেন যে, দিনে কোনো কাজকর্ম করা যাবে না; দোকান বন্ধ থাকবে এবং মানুষ আরাম করবে। অন্যদিকে রাতে অফিস-আদালতের কাজকর্ম চলবে এবং বেচাকেনা অব্যাহত থাকবে। তিনি একাকী থাকতে পছন্দ করতেন। রাত্রিবেলা ঘুরে ঘুরে প্রজাদের সুখ-দুঃখ অবলোকন করতেন। তিনি প্রায়ই মুকাত্তাম (কায়রোর নিকটে) পাহাড়ের ওপর একটি নির্জন গৃহে যেতেন। জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতায় তিনি অনবদ্য অবদান রাখেন। তিনি আব্বাসীয়দের অনুকরণে বায়তুল হিকমার আদলে মিসরে দারুল হিকমা নামক বিজ্ঞানাগার নির্মাণ করেন (১০০৫ খ্রি.)। উদ্দীপকের মুর্তজাও এ ধরনের উদ্ভট সিদ্ধান্ত নিয়ে রাজ্য শাসন করেছেন। তিনিও আল-হাকিমের মতো রাতে ব্যবসায়িক ও প্রশাসনিক কাজ-কর্ম করার এবং দিনে বিশ্রাম নেওয়ার নির্দেশ জারি করেন। তিনি নির্জনতা পছন্দ করতেন এবং জ্ঞান-বিজ্ঞানের প্রতি অনুরাগী ছিলেন।
উপর্যুক্ত আলোচনায় দেখা যায়, মূর্তজার মতোই খলিফা আল-হাকিম উদ্ভট ও বিচিত্র সিদ্ধান্ত নিয়ে রাজ্য শাসন করেছেন।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
94
উত্তরঃ

ফাতেমি খলিফা আল-হাকিম ১০০৫ খ্রিষ্টাব্দে কায়রোতে একটি বিখ্যাত বিজ্ঞান ভবন নির্মাণ করেন। এটি দারুল হিকমা নামে পরিচিত। বাগদাদের বায়তুল হিকমার অনুকরণে এটি নির্মাণ করা হয়েছিল। মিশরের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী আলী-ইবন-ইউসুফ এ জ্ঞানগৃহ নির্মাণে পৃষ্ঠপোষকতা করেন। এখানে শিয়া ধর্ম বিষয়ে আলোচনা ও গবেষণা হতো। এখানে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখার বহু অমূল্য গ্রন্থরাজি সংগৃহীত ছিল। দেশ-বিদেশের বহু প্রখ্যাত পণ্ডিত ব্যক্তি এখানে হাজির হতেন এবং জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন আলাপ-আলোচনায় অংশগ্রহণ করতেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রখ্যাত দার্শনিক ও পদার্থবিজ্ঞানী ইবনে হায়সাম।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
169
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews