খুলনার মঞ্জুর কাদের তার গার্মেন্টসে সর্বদা অগ্নি নির্বাপণী যন্ত্র ব্যবহার করেন। এরূপ যন্ত্র বিকল হয়ে অগ্নিজনিত দুর্ঘটনায় গার্মেন্টস সামগ্রী ক্ষতিগ্রস্ত হলে তা পূরণের শর্তে তিনি ২০ লক্ষ টাকার একটি বিমাপত্র গ্রহণ করেন। অগ্নিকান্ডে ১৫ লক্ষ টাকা মূল্যের তৈরি পোশাক ক্ষতিগ্রস্ত হয়, এ সময় নির্বাপণ যন্ত্র ব্যবহারযোগ্য ছিল না। তিনি বিমাকারীর নিকট যথাযথভাবে দাবি পরিশোধের আবেদন করেন। বিমাকারী দাবি পরিশোধের পর তিনি আংশিক ক্ষতিগ্রস্ত পণ্যদ্রব্য বিক্রি করে ২ লক্ষ টাকা পান।

Updated: 9 months ago
উত্তরঃ

উর্বর মাটি যখন নানান খারাপ উপাদানে যুক্ত হয়ে তার স্বাভাবিকতা হারায় তখন তাকে মাটি দূষণ বলে।

উত্তরঃ

ট্রেডমার্ক হলো পণ্য বা ব্যবসায়ের এমন কোনো স্বতন্ত্রসূচক বৈশিষ্ট্য, চিহ্ন বা প্রতীক যা সকলের নিকট ব্যবসায় বা পণ্যকে সহজে পরিচিত করে তোলে এবং এর মালিকের তা ব্যবহারের একচ্ছত্র অধিকার নির্দেশ করে। ট্রেডমার্ক আইন মার্ক বলতে কোনো ডিভাইস (Device), ব্র্যান্ড (Brand), শিরোনাম (Heading), লেবেল (Level), টিকেট, নাম, স্বাক্ষর, প্রতীক রং এর সমন্বয় বা এগুলোর যেকোনোরূপ সমন্বয়কে বুঝায়।

উত্তরঃ

উদ্দীপকের জনাব মঞ্জুর কাদের অগ্নি নির্বাপণী যন্ত্র অগ্নি বিমাপত্র গ্রহণ করেছেন।

শক্তি সম্পদের ব্যাপক ব্যবহারের পাশাপাশি অগ্নিজনিত বিপদ বা ঝুঁকির সম্ভাবনা যেমনি বৃদ্ধি পেয়েছে তেমনি শিল্পপতি ব্যবসায়ীসহ সকল অগ্নি নির্বাপণী যন্ত্র অগ্নি বিমাপত্র অন্যতম। মূলত অগ্নি নির্বাপণী যন্ত্র বিকলের ফলে অগ্নিজনিত ক্ষতির হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অগ্নি নির্বাপণী যন্ত্র অগ্নি বিমাপত্র গৃহীত হয়।

উদ্দীপকে দেখা যায়, খুলনার মঞ্জুর কাদের তার গার্মেন্টসে সর্বদা অগ্নি নির্বাপণী যন্ত্র ব্যবহার করেন। অগ্নি নির্বাপণী যন্ত্র বিকল হয়ে অগ্নিকান্ড সংঘটিত হলে বিমাকারী তা পূরণ করবে এরূপ শর্তে মঞ্জুর কাদের ২০ লাখ টাকার একটি বিমাপত্র গ্রহণ করেন। যেহেতু মি. মঞ্জুর কাদের অগ্নি নির্বাপণী যন্ত্র বিকলের ফলে অগ্নিজনিত ক্ষতির হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বিমা করেছেন। তাই বলা যায়, জনাব মঞ্জুর কাদের অগ্নি নির্বাপণী যন্ত্র অগ্নি বিমাপত্র গ্রহণ করেছেন।

উত্তরঃ

আংশিক ক্ষতিগ্রস্ত পণ্যদ্রব্য বিক্রি হতে প্রাপ্ত ২,০০,০০০ টাকা ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হলো বিমাকারী।

বিমাপত্রে উল্লিখিত কোনো কারণে অগ্নিকাণ্ড সংঘটিত হয়ে বিমাকৃত সম্পত্তি ধ্বংস হলে বা আংশিক ক্ষতিগ্রস্ত হলে বিমাগ্রহীতা বিমা প্রতিষ্ঠানের কাছ থেকে ক্ষতিপূরণ বা বিমাদাবি পাওয়ার অধিকারী হয়। অগ্নিজনিত ক্ষতিগ্রস্ত বিষয়বস্তুর বিমাকারী সম্পূর্ণভাবে পরিশোধ করার পর কোনো অংশ উদ্ধার করা সম্ভব হলে তার মালিকানার স্থলাভিষক্ত হলো বিমাকারী। অর্থাৎ বিমা কোম্পানি কর্তৃক বিমাকারী সম্পূর্ণভাবে পরিশোধ করার পর সম্পদের যা কিছু অবশিষ্ট থাকে তা থেকে কোন মূল্য উদ্ধার করা সম্ভব হলে সবটুকুর মালিক হবে বিমা কোম্পানি।

উদ্দীপকে দেখা যায়, খুলনার মঞ্জুর কাদের তার গার্মেন্টসে সর্বদা অগ্নি নির্বাপণী যন্ত্র ব্যবহার করেন। অগ্নি নির্বাপণী যন্ত্র বিকল হয়ে অগ্নিকাণ্ড সংঘটিত হলে বিমাকারী তা পূরণ করবে এরূপ শর্তে মঞ্জুর কাদের ২০ লাখ টাকার একটি বিমাপত্র গ্রহণ করেন। অগ্নিজনিত দুর্ঘটনায় ১৫ লাখ টাকা মূল্যের তৈরি পোশাক ক্ষতিগ্রস্ত হয়। এ ক্ষতিগ্রস্ত পণ্যের মধ্যে আংশিক ক্ষতিগ্রস্ত পণ্যদ্রব্য বিক্রয় করে জনাব কাদের ২,০০,০০০ টাকা পান।

যেহেতু জনাব মঞ্জুর কাদেরের অগ্নিজনিত দুর্ঘটনার বিপক্ষে অগ্নি বিমা করা আছে। তাই তিনি বিমা কোম্পানির নিকট থেকে অগ্নিজনিত দুর্ঘটনার ক্ষতিপূরণ বাবদ ১৫ লক্ষ টাকা পাবেন। আর তাই ক্ষতিগ্রস্ত পণ্য বিক্রয়কৃত অর্থের মালিক হবেন বিমাকারী।

সুতরাং বলা যায়, বিমাকারী ২,০০,০০০ টাকা ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী।

61

মুনাফা অর্জনের উদ্দেশ্যে মানুষের যে কোনো বৈধ অর্থনৈতিক কাজকেই ব্যবসায় বলে। অর্থাৎ কোনো কাজকে ব্যবসায় হতে হলে তার আইনগত বৈধতা অপরিহার্য। এই বৈধতা প্রমাণের সাথে দেশের আইনের যোগসূত্র রয়েছে । যদি কোনো ব্যবসায়ের উদ্দেশ্য ও কার্যকরণ দেশের আইন বিরুদ্ধ হয় তবে তা ব্যবসায় হতে পারে না। ব্যবসায় গঠন ও পরিচালনা করতেও আইন মানার প্রয়োজন পড়ে। এজন্য আইনে নির্দিষ্ট বিভিন্ন অানুষ্ঠানিকতা পালন করতে হয়। ব্যবসায় সংক্রান্ত আইনের একটা বড় উদ্দেশ্য হলো ব্যবসায়ী ও এর সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অধিকার যেন ভঙ্গ না হয় তা নিশ্চিত করা। তাই এরূপ অধিকার কী রয়েছে তাও ব্যবসায়ীদের জানার প্রয়োজন পড়ে। ব্যবসায় এখন আন্তর্জাতিক রূপ পরিগ্রহ করেছে। তাই দেশের বাইরে ব্যবসায় করতে চাইলে সংশ্লিষ্ট দেশের ও আন্তর্জাতিক আইন মেনে চলার প্রয়োজন পড়ে। তাই ব্যবসায়ের ইনগত দিক সম্পর্কে ধারণা দেয়ার জন্যই মূলত এ অধ্যায়ের অবতারণা ।

চিত্র : দেশের আইন সুরক্ষায় অন্যতম প্রতিষ্ঠান বাংলাদেশ হাইকোর্ট

 

এ অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা (শিখন ফল)

১. ব্যবসায়ের বিভিন্ন আইনগত দিক ব্যাখ্যা করতে পারবে 

২. পেটেন্ট ও ট্রেডমার্ক আইনের ধারণা ব্যাখ্যা করতেপারবে

৩. পেটেন্ট ও ট্রেডমার্ক এর সুবিধা বিশ্লেষণ করতে পারবে

৪ . পেটেন্ট ও ট্রেডমার্ক রেজিস্ট্রি করার পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে

৫ . কপিরাইট আইনের ধারণা ব্যাখ্যা করতে পারবে

৬ . কপিরাইট নিবন্ধন করার পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে

৭. কপিরাইট ভঙ্গ করার পরিণতি বিশ্লেষণ করতে পারবে

৮. বিমার ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে

৯. ব্যবসায় প্রতিষ্ঠানে বিমা করার প্রক্রিয়া বিশ্লেষণ করতে পারবে

১০. ব্যবসায় ও পরিবেশ আইনের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে

১১. ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক পরিবেশ দূষণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করতে পারবে

১২. ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক পরিবেশ দূষণরোধে করণীয় চিহ্নিত করতে পারবে

১৩. আই এস ও (ISO) ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে

১৪. বি এস টি আই ধারণা ও কার্যাবলি ব্যাখ্যা করতে পারবে

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews