কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি নিয়ন্ত্রণ করে।
বাণিজ্যিক ব্যাংক মোট আমানতের একটি অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ হিসেবে জমা রাখে।
ব্যাংকের আমানতকারীর স্বার্থ রক্ষার্থে ও পর্যাপ্ত তারল্য সংরক্ষণের উদ্দেশ্যে প্রত্যেক তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংককে আমানতের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ হিসেবে জমা রাখতে হয়। এটি বিধিবদ্ধ রিজার্ভ হিসেবে পরিচিত।
উদ্দীপকে 'ক' ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক
কেন্দ্রীয় ব্যাংক হলো দেশের অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের নিয়ন্ত্রণকরী, একক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠান। এটি মুদ্রাবাজারের অভিভাবকত্ব, নিয়ন্ত্রণ ও নেতৃত্ব দিতে কাজ করে থাকে।
উদ্দীপকে 'খ' ব্যাংক-এ কর্মরত জনাব করিম সাহেব ইদের জন্য নতুন টাকার নোট তুলে আনেন। তার সাত বছরের কন্যা সব নোটের ওপর 'ক' ব্যাংক-এর নাম লিখা কেন তা জানতে চায়। একটি দেশের মুদ্রাবাজারকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। এটি একটি জনকল্যাণমূলক অমুনাফ্যভোগী প্রতিষ্ঠান। সরকারের মালিকানায় এটি প্রতিষ্ঠিত। মুদ্রাবাজার নিয়ন্ত্রণ, চাহিদা অনুযায়ী নোট ও নতুন মুদ্রা হাপানো, ঋণ নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ। মুদ্রাবাজারের নিয়ন্ত্রক হিসেবে নোট ইস্যু করার একক অধিকার শুধু কেন্দ্রীয় ব্যাংকের। আর এ কারণেই জনাব করিম সাহেবের উত্তোলনকৃত সব নোটের ওপর শুধু 'ক' ব্যাংক-এর নাম রয়েছে। সুতরাং, এ ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক।
' ব্যাংক-এর তারল্য সংকটে 'ক' ব্যাংক ঋণ সুবিধা দিয়ে ভূমিকা রাখবে।
কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণের শেষ আশ্রয়স্থল। বাণিজ্যিক ব্যাংকগুলো অন্য কোনো উৎস থেকে অর্থ সংগ্রহ করতে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংক ঋণ দিয়ে সাহায্য করে। 1
উদ্দীপকে 'ক' ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। আর 'খ' ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক। 'ক' ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে। বাজারে ঋণের অপর্যাপ্ততার কারণে 'খ' ব্যাংক-এর ঋণদান ক্ষমতা কমে যায়। এতে তারল্য সংকট দেখা দেয়।
বাণিজ্যিক ব্যাংক তারল্য সংকটে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণের শেষ আশ্রয়স্থল। দেশে সুসংহত অর্থ ও মূলধন বাজার গঠন করা 'ক' ব্যাংক-এর একটি উদ্দেশ্য। এ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য 'ক' ব্যাংক 'খ' ব্যাংক-এর আর্থিক সংকট ও তারল্য সমস্যা সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় আর্থিক সাহায্য করে থাকে। তাই 'ক' ব্যাংক 'খ' ব্যাংক-এর তারল্য সংকটে পর্যাপ্ত পরিমাণ। ঋণদান করে ভূমিকা রাখে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
