প্রতিষ্ঠানের কার্যবিভাজন, দায়িত্ব কর্তৃত্ব নিরূপণ এবং প্রত্যেক কাজ বা বিভাগের মধ্যকার পারস্পরিক সম্পর্ক নির্ধারণের কাজকেই সংগঠন বলে।
কমিটি বলতে কতিপয় লোকের সমষ্টিকে বোঝায়, যাদের ওপর কোনো বিশেষ দায়িত্ব অর্পণ করা হয়।
কমিটির সদস্যরা একত্রে মিলিত হয়ে স্বাধীনভাবে স্ব স্ব মতবিনিময় ও আলাপ-আলোচনার মাধ্যমে যৌথ সিদ্ধান্ত গ্রহণ করে। বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও সুপারিশমালা তৈরির জন্য কমিটি গঠিত হয়ে থাকে। তাই ব্যাপক অর্থে কমিটি হলো বিশেষভাবে নির্বাচিত বা উর্ধ্বতন কর্তৃক মনোনীত এমন কোনো ব্যক্তিসমষ্টি যাদের ওপর কোনো প্রশাসনিক কার্য বা দায়িত্বভার ন্যস্ত করা হয় এবং যারা সুসংগঠিতভাবে মিলিত হয়ে আলাপ-আলোচনা বা সহযোগিতার মাধামে অর্পিত দায়িত্ব পালন করে থাকে। কমিটি বোর্ডকে কমিশন, কাউন্সিল, টাস্কফোর্স ইত্যাদি নামেও অভিহিত করা হয়।
উদ্দীপকে বর্ণিত সংগঠন কাঠামোর ধরন হলো সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন।
যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা উপর থেকে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে এবং সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য সহযোগী বা পদস্থকর্মী নিয়োগ করা হয় তাকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলে। এরূপ সংগঠন কাঠামোতে দু'ধরনের কর্মী থাকে- একদল সরলরৈখিক নির্বাহী ও অন্যদল উপদেষ্টা কর্মী। এক্ষেত্রে কর্তৃত্ব ও ক্ষমতা সরলরৈখিক নির্বাহী ভোগ করেন। অপরপক্ষে উপদেষ্টা কর্মীর কাজ হলো সরলরৈখিক নির্বাহীর কাজে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করা।
উদ্দীপকে গণি মিঞার নার্সারি ফার্ম-এর সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব প্রদান করা হয় কবির হোসেনের ওপর। তবে কার্যপরিধি এবং অধীনস্থ কর্মীর সংখ্যা অধিক হওয়ায় কবির হোসেনের অধীনে কয়েকজন করে সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়। এছাড়াও সার্বিক বিষয়ে পরামর্শ দানের জন্য একজন ডিপ্লোমা কৃষিবিদকে খণ্ডকালীন হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ থেকে অনুমেয় উদ্দীপকে বর্ণিত সংগঠন কাঠামোর ধরন সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন।
উদ্দীপকে বর্ণিত সংগঠন কাঠামোটি হলো সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন। সংগঠন কাঠামো প্রণয়নের বিবেচ্য বিষয়সমূহ বিবেচনায় এটি একটি যথার্থ সংগঠন কাঠামো।
যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীদের কর্মভার লাঘব ও কার্যকর কর্মকাণ্ড পরিচালনার জন্য বিশেষজ্ঞ বা উপদেষ্টা কর্মী নিয়োগ দেওয়া হয় তাকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলে।
উদ্দীপকে কবির হোসেনের ওপর সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব প্রদান করা হয়। কিন্তু কার্যপরিধি এবং অধীনস্থ কর্মীর সংখ্যা অধিক হওয়ায় তার কার্যভার বৃদ্ধি পায়। এজন্য কবির হোসেনের অধীনে কয়েকজন করে সুপারভাইজার এবং তাকে সার্বিক বিষয়ে সহযোগিতা বা পরামর্শ দানের উপদেষ্টা বা সহযোগী কর্মী হিসেবে একজন ডিপ্লোমা কৃষিবিদকে নিয়োগ দেওয়া হয়।
এ ধরনের সংগঠন কাঠামো অনুসরণের ফলে একদিকে যেমন সঠিকভাবে দায়িত্ব পালন হচ্ছে, অন্যদিকে কার্য সুবিধার জন্য বিশেষজ্ঞ কর্মী নিয়োগদানের ফলে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম সহজে সমন্বয় ও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামোটি একটি যথার্থ সংগঠন কাঠামো।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!