গত বছর খরায় কৃষকদের ব্যাপক ফসলহানি ঘটে। তাই তারা ফসলের জন্য উন্নত বীজ সংরক্ষণে ব্যর্থ হয়। অন্যদিকে উন্নত জাতের বীজ ক্রয়ের জন্য পর্যাপ্ত অর্থ না থাকায় কৃষকরা এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। খাদ্য ঘাটতি থাকায় সরকার কয়েকটি প্রতিষ্ঠানকে খাদ্যশস্য আমদানির অনুমতি দেয়। কিন্তু রপ্তানিকারকগণের মূল্য প্রাপ্তির অনিশ্চয়তার কারণে খাদ্যশস্য আমদানি বিঘ্নিত হচ্ছে।

Updated: 1 year ago
উত্তরঃ

মানুষের স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো ঝুঁকি মোকাবিলার জন্য যে বিমা করা হয় তাকে স্বাস্থ্য বিমা বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

বিমাকৃত বিষয়বস্তুর সম্পূর্ণ ক্ষতি না হয়ে আংশিক ক্ষতি হলে তাকে গড় ক্ষতি বলা হয়।

গড় ক্ষতি দুই প্রকার। যথা: সাধারণ গড় ক্ষতি ও বিশেষ গড় ক্ষতি। নৌ বিমার ক্ষেত্রে এ ধরনের ক্ষতি হিসাব করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকের কৃষকরা শস্য বিমা গ্রহণ করলে উদ্ভূত সমস্যা থেকে মুক্তি পেতে পারে।

প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণে সৃষ্ট শস্যের ঝুঁকি এড়ানোর জন্য শস্য বিমা করা হয়। এ বিমার মাধ্যমে কৃষকরা আর্থিক নিশ্চয়তা পায়। ফলে, তাদের উৎপাদন ধারা অব্যাহত থাকে।

উদ্দীপকে উল্লিখিত খরায় কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি হয়। তাই, তারা ফসলের জন্য উন্নত বীজ সংরক্ষণ করতে পারেনি। মূলত, এরূপ ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শস্য বিমার উদ্ভব হয়েছে। খরার কারণে ফসলের যে ক্ষতি হয়েছে, শস্য বিমার মাধ্যমে তার ক্ষতিপূরণ পাওয়া যাবে। কারণ, প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে ফসলের ক্ষতি হলে তা শস্য বিমার মাধ্যমে পূরণ করা হয়। তাই বলা যায়, শস্য বিমার মাধ্যমে উদ্দীপকের কৃষকরা উদ্ভূত সমস্যা থেকে মুক্তি পেতে পারবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

একমাত্র বিমা ব্যবস্থা রপ্তানিকারকের আর্থিক ঝুঁকি কমিয়ে মূল্য প্রাপ্তির নিশ্চয়তা দিতে পারে বলে আমি মনে করি।

রপ্তানির ক্ষেত্রে পণ্য মূল্য না পাওয়া একটি বড় ঝুঁকি। এ ঝুঁকি প্রিমিয়ামের বিনিময়ে বিমা প্রতিষ্ঠানের ওপর অপর্ণ করা হয়। ফলে, রপ্তানিকারক চাপমুক্ত হয়ে রপ্তানি কাজ চালাতে পারে।

উদ্দীপকে কৃষকদের পর্যাপ্ত বীজ কেনার অর্থ নেই। তাই তারা এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। খাদ্য ঘাটতির কারণে সরকার কয়েকটি প্রতিষ্ঠানকে খাদ্যশস্য আমদানির অনুমতি দেয়। কিন্তু, রপ্তানিকারকের মূল্য প্রাপ্তির অনিশ্চয়তার কারণে খাদ্যশস্য আমদানি বিঘ্নিত হচ্ছে।

রপ্তানি সংক্রান্ত ঝুঁকি কমানোর জন্য বিমা ব্যবস্থা গ্রহণ করা হয়। এ বিমা রপ্তানি সংক্রান্ত সব ধরনের ঝুঁকির দায় বহনের নিশ্চয়তা দেয়। বিমাকারী প্রতিষ্ঠান রপ্তানিকারককে তার মূল্য প্রাপ্তির নিশ্চয়তা দেয়। অর্থাৎ, কোনো কারণে আমদানিকারক মূল্য পরিশোধে ব্যর্থ হলে বিমা কোম্পানি তার ক্ষতিপূরণ দিবে। সুতরাং, একমাত্র বিমা ব্যবস্থাই ঝুঁকির দায় ভার নিয়ে রপ্তানিকারকের মূল্য প্রাপ্তির নিশ্চয়তা দিতে পারে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
108

Related Question

View All
উত্তরঃ

প্রিমিয়ামের বিনিময়ে অন্যের ঝুঁকি নিজের কাঁধে নেওয়ার জন্য বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে যে চুক্তি হয় তাকে বিমা চুক্তি বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
308
উত্তরঃ

যে নীতি অনুযায়ী বিমাচুক্তিতে উল্লিখিত প্রত্যক্ষ কারণে ক্ষতি হলে বিমা দাবি পরিশোধ করা হয় তাই হলো প্রত্যক্ষ কারণের নীতি।

একাধিক কারণে বিমার বিষয়বস্তুর ক্ষতি হতে পারে। তাই ক্ষতি হলে চুক্তিতে উল্লিখিত কোন কারণের প্রত্যক্ষ প্রভাবে ক্ষতি হয়েছে কিনা বিমা কোম্পানি তা যাচাই করে। পরোক্ষ কোনো কারণে ক্ষতি হলে এ নীতি অনুযায়ী বিমা কোম্পানি ক্ষতিপূরণে বাধ্য থাকেনা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
246
উত্তরঃ

উদ্দীপকে জনাব রেজা দূর্ঘটনা বিমা করেছেন।

মানুষ তার সম্পদের ক্ষতি নিয়ে সর্বদা উদ্বিগ্ন। দুর্ঘটনার কারণে বিমাগ্রহীতা বা তার সম্পত্তির কোনো ক্ষতি হলে বিমাকারী ক্ষতিপূরণ করবে এ শর্তে দুর্ঘটনা বিমা করা হয়। বিমাকারী ও তার সম্পত্তি উভয়ই বিমার অন্তর্ভুক্ত।

উদ্দীপকে জনাব রেজা তার ব্যক্তিগত গাড়ির জন্য পনের লক্ষ টাকার একটি বিমা করেন। দুর্ঘটনায় গাড়িটি হঠাৎ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। বিমা কোম্পানির কাছে তিনি বিমা দাবি উপস্থাপন করার পর সম্পূর্ণ ক্ষতিপূরণ পান। ব্যক্তিগত গাড়ি বা সম্পত্তির জন্য এরূপ বিমার সাথে দুর্ঘটনা বিমার বৈশিষ্ট্য মিলে যায়। তাই বলা যায়, উদ্দীপকের জনাব রেজা দুর্ঘটনা বিমা করেছিলেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
205
উত্তরঃ

স্থলাভিষিক্ততার নীতি অনুযায়ী বিমা কোম্পানি কর্তৃক জনাব রেজার সর্বশেষ দাবি প্রত্যাখ্যাত করা যৌক্তিক হয়েছে।

দুর্ঘটনা বিমার ক্ষেত্রে সম্পদের সম্পূর্ণ ক্ষতি হলে এবং বিমাকারী পূর্ণ বিমা দাবি পরিশোধ করলে উক্ত সম্পত্তির অবশিষ্ট অংশের মালিকানা বিমাকারী পায়। বিমাগ্রহীতার কাছ থেকে সম্পত্তির অধিকারটি বিমাকারীর কাছে চলে যাওয়া সংক্রান্ত নীতিকে স্থলাভিষিক্ততার নীতি বলা হয়।

উদ্দীপকে জনাব রেজা আর ব্যক্তিগত গাড়ির জন্য পনের লক্ষ টাকার একটি বিমা করেন। দুর্ঘটনায় গাড়িটি হঠাৎ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। বিমা কোম্পানির নিকট তিনি বিমা দাবি উপস্থাপন করার পর সম্পূর্ণ ক্ষতিপূরণ পান। অতঃপর বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত গাড়িটি দুই লক্ষ টাকায় বিক্রি করে দেয়। জনাব রেজা বিমা কোম্পানির নিকট গাড়ি বিক্রির টাকা দাবি করলে বিমা কোম্পানি তা প্রদান করতে অস্বীকৃতি জানায়।

স্থলাভিষিক্ততার নীতি অনুযায়ী জনাব রেজার বিমা দাবি পরিশোধ করার সাথে সাথে ক্ষতিগ্রস্ত গাড়িটির সব অধিকার বিমা প্রতিষ্ঠানের হয়ে গেছে। সুতরাং গাড়িটির বিক্রয়লব্ধ অর্থের মালিকও বিমা প্রতিষ্ঠান। স্থলাভিষিক্ততার নীতি অনুযায়ী জনাব রেজা সর্বশেষ দাবিটি করতে পারেন না। তাই বলা যায়, উদ্দীপকের বিমা কোম্পানির সিদ্ধান্ত যৌক্তিক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
210
উত্তরঃ

যে বিমাপত্রের মাধ্যমে দুর্ঘটনাজনিত সৃষ্ট আর্থিক ক্ষতি পূরণের নিশ্চয়তা দেওয়া হয় তাকেই দুর্ঘটনা বিমা বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
220
উত্তরঃ

কৃষকের ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ পাওয়ার লক্ষ্যে শস্য বিমা করা হয়।

প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিভিন্ন কারণে শস্যের ক্ষতি হতে পারে। শস্য বিমা কৃষকদের এরূপ অনিশ্চিত ক্ষতি থেকে রক্ষা করে। অর্থাৎ শস্য বিনষ্টের প্রাকৃতিক ও অপ্রাকৃতিক ঝুঁকিসমূহ মোকাবিলার জন্য এ বিমা করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
236
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews