গরুর খামার গড়ার জন্য যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ দিয়ে থাকে। রমিজ সাহেব এ প্রশিক্ষণ গ্রহণ করে একটি গরুর খামার গড়ে তুলেছেন। তিনি তার গরুর জন্য উন্নতমানের ঘাস চাষ করেন ও তা নিয়মিত খাওয়ান। প্রতিকূল পরিবেশ হতে বাঁচার জন্য তিনি একটি সাইলেজ তৈরি করেছেন।

Updated: 9 months ago
উত্তরঃ

যে নির্দিষ্ট স্থানে বা গর্তে ঘাস সংরক্ষণ করা হয় তাকে সাইলোপিট বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
উত্তরঃ

চারটি উন্নতজাতের ঘাসের নাম হলো-

১. প্যারা, ২. নেপিয়ার, ৩. জার্মান ও ৪. গিনি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
উত্তরঃ

উদ্দীপকে রমিজ সাহেব তার খামারের গরুগুলোকে প্রতিকূল পরিবেশ হতে বাঁচানোর জন্য সাইলেজ তৈরি করেছেন। নিচে রমিজ সাহেবের সাইলেজ তৈরির পদ্ধতি বর্ণনা করা হলো-

১. প্রথমেই শুকনা ও উঁচু জায়গা নির্ধারণ করতে হবে।
২. নির্ধারিত স্থানে ৭.৬ সেমি গভীর ৭.৬ সেমি প্রস্থ এবং ২৫ সেমি দৈর্ঘ্যের একটি গর্ত তৈরি করতে হবে।
৩. কাঁচা ঘাসের শতকরা ৩-৪ ভাগ চিটাগুড় মেপে একটি চাড়িতে নিতে হবে।
৪. এরপর চিটাগুড়ের সাথে সম পরিমাণ পানি মিশাতে হবে।
৫. গর্তের তলায় পলিথিন বিছাতে হবে। চার পাশে ঘাস সাজানোর সাথে সাথে খড়ের আস্তরণ দিতে হবে।৬. এরপর ধাপে ধাপে ৩০০ কেজি কাঁচা ঘাস দিয়ে ১৫ কেজি শুকানো খড় দিতে হবে।
৭. প্রতিটি ঘাসের ধাপে ৮ থেকে ১০ কেজি চিটাগুড়-পানির মিশ্রণ সমভাবে ছিটাতে হবে।
৮. এভাবে ধাপে ধাপে ঘাস ও খড় বিছিয়ে ভালোভাবে পাড়াতে হবে যাতে বাতাস বেরিয়ে যায়।
৯. ঘাস সাজানো শেষ হলে খড়ের আস্তরণ পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে।
১০. সর্বশেষ পলিথিনের উপর ৭.৫ – ১০ সেমি মাটি পুরু করে দিতে হবে।

অর্থাৎ রমিজ সাহেব উপরোক্ত পদ্ধতিতে সাইলেজ তৈরি করেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
উত্তরঃ

উদ্দীপকে রমিজ সাহেব খামারের গরুগুলোকে প্রতিকূল পরিবেশ হতে বাঁচানোর জন্য সাইলেজ তৈরি করেন। নিচে রমিজ সাহেবের সাইলেজ তৈরির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হলো-

কাঁচা ঘাসের গুরুত্ব অনেক। শুকনো মৌসুমে যখন ঘাসের অভাব দেখা দেয় তখন পশুকে মানসম্মত খাবার প্রদান কষ্টকর হয়। এতে করে এ সময় গবাদিপশুর পুষ্টির অভাব পূরণ হয় না। পশুর দুধ উৎপাদন ক্ষমতা কমে যায়। যদি বর্ষাকালে যখন প্রচুর ঘাস জন্মে তখন শুকনো মৌসুমের জন্য সাইলেজ পদ্ধতিতে ঘাস সংরক্ষণ করা যায় তবে শুকনো মৌসুমেও কাঁচা ঘাসের অভাব পূরণ করা সম্ভব হয়। সাইলেজে ঘাসের পুষ্টিমানের কোনো পরিবর্তন হয় না। এতে গবাদিপশুর দুধ উৎপাদনও ঠিক থাকে। এসব কারণে উপজেলা কৃষি অফিস থেকে সাইলেজ আকারে কাঁচা ঘাস সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়। উপজেলা কৃষি অফিসারের এ পরামর্শ রমিজ সাহেবের খামারের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি দুধ উৎপাদনের পরিমাণও ঠিক রাখতে সহায়তা করবে।

উপরোক্ত কারণে বলা যায় যে রমিজ সাহেবের সাইলেজ তৈরির প্রয়োজনীয়তা অপরিসীম।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
83

কৃষিকাজ করার জন্য যেসব ধারণা, পদ্ধতি, যন্ত্র বা জিনিসপত্র ব্যবহার করা হয়, সেগুলোই হচ্ছে কৃষি প্রযুক্তি। কৃষির যেমন বিভিন্ন শাখা আছে, তেমনি শাখাভিত্তিক প্রযুক্তিও উদ্ভাবন হচ্ছে। কতকগুলো প্রযুক্তি আছে প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। আবার কতকগুলো প্রযুক্তি আছে যা দশ বছর আগে ছিল, এখন তার জায়গায় এসেছে নতুন প্রযুক্তি। লাঙল-জোয়াল প্রাচীন কৃষিযন্ত্র হলেও বাংলাদেশে এর ব্যবহার এখনও চলছে। আবার মালা একটি উচ্চ ফলনশীল ধানের জাত হলেও এর জায়গা এখন দখল করেছে আরও উচ্চ ফলনশীল ধানের অন্যান্য জাত। এভাবেই প্রযুক্তি উদ্ভাবন হতে থাকবে এবং ব্যবহার চলবে।

এই অধ্যায় পাঠ শেষে আমরা-

কৃষি প্রযুক্তির ধারণা ব্যাখ্যা করতে পারব।

কৃষি প্রযুক্তির ব্যবহার ব্যাখ্যা করতে পারব।

কৃষি যন্ত্রপাতির ব্যবহার ব্যাখ্যা করতে পারব।

সহজলভ্য কৃষি প্রযুক্তি ব্যবহারের সুবিধা ব্যাখ্যা করতে পারব।

স্থানীয়ভাবে প্রাপ্য ও সহজলভ্য উপকরণ দিয়ে তৈরি প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি ব্যবহারের কার্যকারিতা বিশ্লেষণ করতে পারব।

কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির অবদান উপলব্ধি করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

কৃষি কাজ করার জন্য যেসব ধারণা, পদ্ধতি, যন্ত্র বা জিনিসপত্র ব্যবহার করা হয় সেগুলোই হচ্ছে কৃষি প্রযুক্তি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
863
উত্তরঃ

আধুনিক প্রযুক্তি কৃষি ক্ষেত্রের কার্যক্রমকে সহজতর করে তুলছে। যেমন- আগে জমি চাষে দেশি লাঙল ব্যবহার করা হতো। যাতে সময় ও শ্রম দুটোই বেশি লাগত। কিন্তু বর্তমানে জমি চাষে ব্যবহার হচ্ছে ট্রাকটর। যার মাধ্যমে অল্প সময়ে অনেক বেশি জমি চাষ করা যাচ্ছে। আবার ফসল কাটার যন্ত্র, মাড়াই যন্ত্র ব্যবহার করে অল্প সময়ে সব কাজ. শেষ করা যাচ্ছে। এভাবে কৃষি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সময়ের অপচয় রোধ করছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
430
উত্তরঃ

কাশিমপুর গ্রাম একটি আধুনিক কৃষি প্রযুক্তিনির্ভর গ্রাম। এর মানে এ গ্রামের কৃষকরা তাদের কৃষিকাজের প্রতিটি ধাপে আধুনিক কলাকৌশল ব্যবহার করে চাষাবাদ করে থাকে। যেমন- জমিতে সময়মতো সার প্রয়োগ, জমিচাষে ট্রাকটর ব্যবহার, উন্নতজাতের বীজ ব্যবহার, ফসল কাটা ও মাড়াই-ঝাড়াই যন্ত্র ব্যবহার ইত্যাদি। কৃষি কাজে আধুনিক এসব প্রযুক্তি ব্যবহারের ফলে এ গ্রামের কৃষকরা- ফসল চাষের প্রতিটি। ক্ষেত্রে প্রতিটি নিয়মাবলি যথাযথভাবে অনুসরণ করতে সক্ষম হচ্ছেন। যা ফসল চাষ করে সর্বোচ্চ ফলন লাভের মূল বিষয়। কাশিমপুর গ্রামের কৃষকদের বেশি ফলন লাড়ের কারণ এটাই।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
239
উত্তরঃ

রাসেল সাহেব একজন কৃষিকর্মকর্তা। তিনি লক্ষ করেছেন হরিপুর গ্রামের কৃষকরা কৃষিকাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে না। এ কারণে তারা ফসলের ফলনও আশানুরূপ পান না। পক্ষান্তরে কাশিমপুর গ্রামের কৃষকরা কৃষিকাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সর্বোচ্চ ফলন লাভে সক্ষম হচ্ছে। স্থানীয় কৃষি কর্মকর্তা হিসেবে রাসেল সাহেব হরিপুর গ্রামের কৃষকদের জন্য উঠোন বৈঠকের আয়োজন করেন এবং তাদের আধুনিক কৃষি প্রযুক্তির সুবিধা সম্পর্কে অবহিত করেন। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকাজ সহজ হয়ে উঠবে; প্রত্যাশামাফিক ফলন পাওয়া যাবে-এ বিষয়গুলো হাতে-কলমে দেখানোর জন্য তিনি হরিপুর গ্রামের কৃষকদের নিয়ে কাশিমপুর গ্রামে যান এবং সরেজমিনে আধুনিক প্রযুক্তির কার্যক্রম দেখান।

হরিপুর গ্রামের কৃষকদের আধুনিক প্রযুক্তি নির্ভর করার জন্য রাসেল সাহেবের এ উদ্যোগ একটি বাস্তবসম্মত ও কার্যকর পন্থা। যেকোনো গ্রাম বা এলাকাকে আধুনিক প্রযুক্তির আওতায় আনার জন্য এ ধরনের উদ্যোগ খুবই কার্যকর হবে। রাসেল সাহেবের উদ্যোগটি হরিপুর গ্রামকেও আধুনিক প্রযুক্তি নির্ভর করে তুলতে সক্ষম হবে। এ গ্রামের কৃষকরাও ফসল চাষ করে সর্বোচ্চ ফলন লাভে সক্ষম হবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
137
উত্তরঃ

উন্নত জাতের বীজ বলতে এমন বীজকে বুঝায় যা সকল ধরনের দোষ ও মিশ্রণমুক্ত এবং পরিষ্কার, পুষ্ট ও স্বাভাবিক আকারের হয়ে থাকে। উন্নত জাতের বীজে যদি সামান্য পরিমাণেও অন্য কিছুর মিশ্রণ থাকে তবে সে বীজকে আর উন্নত জাতের বীজ বলা যাবে না। এ মিশ্রণ উন্নতজাতের বীজের গুণকে নির্গুণ করে দেয়। এ বীজ দিয়ে আর ভালো ফসল উৎপাদন সম্ভব হয় না।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
139
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews