গর্ভস্থ শিশুর পুষ্টি মায়ের পুষ্টির ওপর নির্ভরশীল। শিশু অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ ও পূর্ণতার জন্য গর্ভাবস্থায় মায়ের সুষম ও বাড়তি খাবারের প্রয়োজন হয়। কেননা পুষ্টির অভাবে ক্ষীণকায় বিকলাঙ্গ শিশু জন্মের সম্ভবনা বৃদ্ধি পায়।
গর্ভকালীন সময়ে মায়ের প্রোটিন ও ক্যালরির পাশাপাশি ভিটামিন, ক্যালসিয়াম, লৌহ ও আয়োডিনের চাহিদা বৃদ্ধি পায়। উদ্দীপকের মিনা নিজেদের ক্ষেতের টাটকা শাকসবজি, ফলমূল, পুকুরের ছোট বড় সব ধরনের মাছ, ভাত, রুটি, দুধ, ডিম খায়। যা তার শরীরের সকল উপাদানের চাহিদা পরিপূর্ণভাবে পূরণ করেছে। আর এসকল উপাদানের পূর্ণতা শিশুর শারীরিক রীরিক বৃদ্ধি ছাড়াও স্নায়বিক গঠনে সহায়তা করে। ফলে শিশুর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিকাশ ক্ষতিগ্রস্থ হবে না। এতে সবল ও সুস্থ শিশু জন্মলাভ করবে এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে। তাই বলা যায় মিনার খাদ্য তালিকাটি সকল গর্ভবতী মায়ের জন্যই অনুসরণযোগ্য।
Related Question
View Allমেলানিন তৈরি হয় টাইরোসিন হতে।
হাইড্রোসেফালি এক ধরনের জিনগত অস্বাভাবিকতা। হাইড্রোসেলফালি হলে মাথার মধ্যে তরল পদার্থ সেরেব্রো-স্পাইনাল রস নিঃসরণ না হয়ে জমা থাকে। ফলে মাথা অস্বাভাবিক বড় হয়। শিশু প্রতিবন্ধী হয়।
রহিম মিয়ার বড় সন্তানটির মধ্যে থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত থাইরক্সিন হরমোনের ঘাটতি রয়েছে।
থাইরয়েড হরমোনের অভাবে শিশু বামনত্ব লাভ করে। এ ধরনের জিনগত অস্বাভাবিকতাকে ক্রেটিনিজম বলে। এর অপর নাম হাইপোথাইরয়েডিজম।
বংশগত বা অন্য কোনো কারণে গর্ভাবস্থায় আয়োডিন এর অভাব হলে থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা কমে যায়। ফলে বামনত্ব দেখা দেয়। এছাড়া মাথায় চুল অল্প থাকে। কপাল ছোট, নাক চ্যাপ্টা হয়। এদের জিহবা বেশ মোটা থাকে। অনেকের গলগণ্ড হয় ও বিপাক ক্রিয়া হ্রাস পায়। এ রোগে হজমজনিত গোলযোগ থাকে এবং যৌনাঙ্গের বিকাশ ঠিকমতো হয় না।
রহিম মিয়ার ছোট সন্তানটির মধ্যে হিমোফিলিয়া নামক জিনগত অস্বাভাবিকতা রয়েছে।
হিমোফিলিয়া রোগে শরীরের কোথাও কেটে গেল তার রক্ত জমাট বাঁধতে চায় না। মায়ের রক্ত থেকে পুত্রসন্তানদের দেহে বিস্তার লাভ করে এই রোগ।
ছেলেদের এই রোগ দেখা যায়। মেয়েরা বাহক হিসেবে কাজ করে। এই রোগে কোনো স্থান কেটে গেলে রক্তক্ষরণ সহজে বন্ধ হয় না। আঘাত পেলে চামড়ার নিচে বা জোড়ার অভ্যন্তরে রক্তপাত হতে থাকে। একে রক্তক্ষরণীয় রোগ বলা হয়, মহিলাদের চেয়ে পুরুষের sex chromosome কে এর জন্য দায়ী করা হয়।
হিমোফিলিয়ায় কোনো cloting factor থাকে না। এই রোগে রোগীর রক্তে রক্ত বন্ধনকারী অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর VIII থাকে না। ফলে রক্ত জমাট হতে অনেক সময় লাগে। রহিম মিয়ার ছোট সন্তানের মধ্যে এ ধরনের জিনগত অস্বাভাবিকতাই পরিলক্ষিত হয়।
স্ত্রী প্রজননতন্ত্রের প্রধান অঙ্গের নাম ডিম্বাশয়।
ভালভা স্ত্রী প্রজননতন্ত্রের একটি অংশ বা অঙ্গাণু। ভালভা বলতে যোনি যে ছিদ্রপথে বাইরে উন্মুক্ত থাকে তাকে বোঝায়। লেবিয়া মেজরা, লেবিয়া মাইনরা, ক্লাইটোরিস এবং ভেন্টিবুলার গ্রন্থিকে একত্রে ভালভা বলে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!